16/04/2026
ঢাকা কমার্স কলেজের এক অনন্য আয়োজন বার্ষিক ভোজ। কলেজের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস অধ্যাপক প্রফেসর কাজী মোঃ নুরুল ইসলাম ফারুকী স্যার এর প্রবর্তন করেন। ঐতিহ্যকে ধারণ করে '৩৫তম বার্ষিক ভোজ ২০২৬' অনুষ্ঠিত হয় আজ ১৫ এপ্রিল ২০২৬ এ।
উক্ত ভোজে ঢাকা কমার্স কলেজ রেড ক্রিসেন্ট যুব দলের সদস্যবৃন্দুর অংশগ্রহণ।
ভোজ অনুষ্ঠানে আমন্ত্রিত কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, অতিথিবর্গ ও ঢাকা কমার্স কলেজের শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। সকালে সিনিয়র শিক্ষকদের উপস্থিতিতে এর আনুষ্ঠানিক উদবোধন করেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন।
এ সময়ে যুব দলের সদস্যরা শৃঙ্খলা, রুম ম্যানেজমেন্ট এবং প্রাথমিক চিকিৎসার দায়িত্ব পালন করেন।
উক্ত আয়োজনে উপস্থিতি ছিলেন দলের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক জনাব মাসুদ পারভেজ স্যার, দলের আইটি ও মিডিয়া ম্যানেজ সিএম রিজওয়ান আহম্মেদ সহ অনান্য সদসবৃন্দু।
09/03/2026
রাজধানীর মিরপুর-২ এলাকায় আজ (৯ মার্চ ২০২৬) একটি বহুতল (১১ তলা) ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনটি ভবনের ৩য় তলায় শুরু হয়ে দুপুর ১৩:৫২-এ শুরু হয়ে বিকেল ৪:০০ এর মধ্যে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তার পাশাপাশি BDRCS, Bangladesh Scouts সহ অন্যান্য সেচ্ছাসেবী সংস্থা রেসকিউ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে। ঘটনাস্থল থেকে ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা Dhaka Commerce College Red Crescent Youth Team এর সদস্যরা সেবা প্রদান করেন৷
05/03/2026
অদ্য ০৫-০৩-২০২৬ আমাদের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সংগঠনের কার্যক্রম বৃদ্ধি সহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এ সময়ে সভায় উপস্থিত ছিলেন দলের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক জনাব মাসুদ পারভেজ স্যার, দলের প্রতিষ্ঠাতা দল নেতা সাজিদ আহম্মেদ সহ দলের অনান্য সদস্যবৃন্দ।
18/02/2026
ঢাকা কমার্স কলেজের ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এ ঢাকা কমার্স কলেজ রেড ক্রিসেন্ট যুব দলের অংশগ্রহণ।
ঢাকা কমার্স কলেজের ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পল্লবীস্থ সিটি ক্লাব মাঠে। সকালে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদবোধন করা হয়। উদবোধন করেন কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস। উদবোধনের পর ক্রীড়া মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান স্বাধীন। বিএনসিসি, রোভার স্কাউট ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের পর শুরু হয় ক্রিয়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট।
এ সময়ে যুব দলের সদস্যরা কুচকাওয়াজ, প্রাথমিক চিকিৎসা এবং শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলো।
দিনের শেষভাগে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মানসূচক সনদপত্র প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন প্রফেসর ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস, সদস্য, গভর্নিং বডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর মো. আবুল হোসেন, অভিভাবক প্রতিনিধি, গভর্নিং বডি; আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন; প্রফেসর এ.এইচ.এম. সাইদুল হাসান, আহবায়ক, ক্রীড়া কমিটি এবং কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
এ সময়ে উপস্থিত ছিলেন দলের সাবেক প্রতিষ্ঠাতা দলনেতা জনাব সাজিদ আহম্মেদ চৌধুরী নিলয়, আইটি ও মিডিয়া ম্যানেজার সিএম. রিজওয়ান আহম্মেদ সহ দলের অনান্য সদস্যবৃন্দু।
24/01/2026
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে
আন্তঃ কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৬ (ঢাকা জেলা) ঢাকা কমার্স কলেজ রেড ক্রিসেন্ট যুব দলের অংশগ্রহণ।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজ রেড ক্রিসেন্ট যুব দলের সদস্যরা মেডিকেল টিম হিসাবে প্রাথমিক চিকিৎসা এবং শৃঙ্খলা রক্ষার জন্য সেচ্ছাসেবক এর দায়িত্ব পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন দলের আইটি ও মিডিয়া ম্যানেজারের প্রধান সিএম রিজওয়ান আহম্মেদ সহ দলের অনান্য সদস্যবৃন্দ।
22/12/2025
ঢাকা কমার্স কলেজের '৩৪তম অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৫
অনুষ্ঠানে ঢাকা কমার্স কলেজ রেড ক্রিসেন্ট যুব দলের অংশগ্রহণ।
ঢাকা কমার্স কলেজের '৩৪তম অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৫' অনুষ্ঠিত হয় আজ ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে। উল্লেখ্য এ বছর ৫ থেকে ১১ নভেম্বর কলেজে শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সংস্কৃতির বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের আজ পুরস্কৃত করা হয়। একইসঙ্গে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শ্রেণিকার্যক্রমে শতভাগ উপস্থিতি এবং স্নাতক পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর তাঁর মূল্যবান বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তার সময়ে গৃহীত বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। প্রযুক্তিনির্ভর শিক্ষা, বিদেশি ভাষা শিখন, যুগোপযোগী শিক্ষানীতি গ্রহণ, সেশনজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন যে, ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীদের তিনি পৃথিবীর সুপ্রতিষ্ঠিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থায় দেখতে চান। অনুষ্ঠানে বিশিষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর ড. মাসফিকুস সালেহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান জনাব বিজন কান্তি সরকার।
অনুষ্ঠান শুরুর আগে অতিথিবৃন্দ 'তারুণ্যের বিজয় ২০২৫' শীর্ষক দেয়ালিকা ও আলোকচিত্র প্রদর্শনী উদবোধন ও পরিদর্শন করেন। জুলাই গণভ্যুত্থান ২০২৪, মহান বিজয় দিবস এবং আধিপত্যবাদবিরোধী সংগ্রামে শাহাদাতবরণকারী শরিফ ওসমান হাদি স্মরণে প্রদর্শনীটি বাস্তবায়ন করছে কলেজের আর্টস অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব।
আজকের অনুষ্ঠানকে আলোকিত ও উৎফুল্ল করে তোলে কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী নুরুল ইসলাম ফারুকী স্যারের উপস্থিতি। কলেজের পক্ষ থেকে তাঁকে ইমেরিটাস অধ্যাপক পদে সম্মাননাপত্র প্রদান করা হয়। তাঁকে উদ্দেশ্য করে মানপত্র পাঠ করেন উপাধ্যক্ষ, প্রশাসন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন।
আজকের অনুষ্ঠানমঞ্চে আরও উপস্থিত ছিলেন কাজী শামছুন নাহার ফারুকী, সদস্য, গভর্নিং বডি; প্রফেসর ডা. কাজী মো. নুর উল ফেরদৌস, সদস্য, গভর্নিং বডি; শামা আহমাদ, আহবায়ক, সাংস্কৃতিক কমিটি এবং তন্ময় সরকার, আহবায়ক, ক্রীড়া কমিটি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রতিযোগিতায় বিজয়ী এবং অন্যান্যদের জন্য সৌজন্যমূলক পুরস্কার তুলে দেওয়া হয়। কর্মকর্তাদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন মো. আব্বাস উদ্দীন, উপ-প্রশাসনিক কর্মকর্তা ও আবুল কালাম, উপ-হিসাবরক্ষণ কর্মকর্তা। শিক্ষকদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন শিক্ষক সচিব প্রফেসর মোহাম্মদ মোশারেফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের আইটি ও মিডিয়া কমিনিউকেশন প্রধান সিএম. রিজওয়ান আহম্মেদ সহ দলের অনান্য সদস্যবৃন্দ
22/12/2025
আগুনে নিঃস্ব কড়াইল—
ছাই হয়ে গেল সহস্র জীবনের আশ্রয়!
গত ২৫ নভেম্বর, আনুমানিক বিকাল ৫টা ২২ মিনিটে সংঘটিত এক অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে রাজধানীর কড়াইল বস্তির অসংখ্য পরিবার চরম ক্ষতির সম্মুখীন হয়।
🤝 ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (DDM), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় (MoDMR)–এর সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে তাবু স্থাপনসহ 🚑 অ্যাম্বুলেন্স সেবা, 🛏️ কম্বল, ⛺ তারপলিন, 🚰 পানি সংরক্ষণের পাত্র, 🦟 মশারি প্রভৃতি জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
🚩 এই মানবিক কার্যক্রমে জাতীয় সদরদপ্তর যুব রেড ক্রিসেন্ট এর তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট, ঢাকা কমার্স কলেজ দল –এর চৌকস ও নিবেদিত যুব সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতা ও দক্ষতার সঙ্গে অংশগ্রহণ করেন।
📸 আমাদের এই মানবিক কার্যক্রমের কিছু স্থিরচিত্র নিচে তুলে ধরা হলো—
16/12/2025
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা কমার্স কলেজ রেড ক্রিসেন্ট যুব দলের অংশগ্রহণ।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা কমার্স কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিনের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, প্রশাসন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোহাম্মদ মোশারেফ হোসেন, সম্মানিত সিনিয়র শিক্ষকবর্গ, বিভিন্ন বিভাগের অন্যান্য সকল শিক্ষক, শিক্ষার্থীগণ এবং বিএনসিসি ও যুব রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ।
বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কলেজ কোয়ার্টার মাঠে আয়োজন করা হয় লোকজ খেলাধুলার আয়োজন। গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে জাতীয় খেলা হাডুডু, বৌচি, মোরগ লড়াই, দড়ি লাফ, হাড়ি ভাঙা ও চেয়ার সিটিং খেলায় অংশগ্রহণ করে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিশুরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলো দলের আইসিটি মিডিয়া কমিউনিকেশন টিম প্রধান সিএম. রিজওয়ান আহম্মেদ সহ দলের সদস্যবৃন্দ।
14/12/2025
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ঢাকা কমার্স কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের সেচ্ছাসেবকদের অংশগ্রহণ।
আজ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ঢাকা কমার্স কলেজের পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহিদ বুদ্ধিজীবীকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। ৯ মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম শেষে বিজয়ের দ্বারপ্রান্তে এসে আমরা জাতির যে-সব সূর্য সন্তানদের হারিয়েছি তাঁদের স্মরণে কলেজ হতে একটি শোক র্যালি যাত্রা করে আজ সকাল ৭ টায়। র্যালিটি মিরপুর-১ এ অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আবার কলেজে এসে শেষ হয়।
কলেজের পক্ষ থেকে শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন এবং প্রফেসর মোহাম্মদ মোশারেফ হোসেন, আহবায়ক, জাতীয় দিবস উদযাপন কমিটি এবং শিক্ষক সচিব সহ দলের বর্তমান মডারেটর মাসুদ পারভেজ স্যার, দলের আইটি ও মিডিয়া ম্যানেজার সিএম. রিজওয়ান আহম্মেদ।
র্যালিতে অংশগ্রহণ করেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবর্গ এবং শিক্ষার্থীদের অনেকেই।
11/12/2025
On December 10, 2025, the Red Crescent Youth Team of Dhaka Commerce College successfully organized the Freshers’ Reception for the academic year 2025–2026.
Through today’s event, we warmly welcomed all our new members into the Red Crescent family. We believe that this program will play a significant role in inspiring our new members to uphold the humanitarian values of the Red Crescent, participate in service-oriented activities, and develop strong leadership qualities.
With our new team members onboard, we look forward to moving ahead with greater unity, dedication, and enthusiasm in all our upcoming initiatives.
The event was presided over by the team’s appointed Coordinator, Mr. Ahmmed Joy.
Also present were the current Team Leader, Junaid Islam Taskin,
IT & Media Manager, C.M. Rizwan Ahmed,
and former Team Leader, Shahriar Rahman.
# BDRCS
10/12/2025
আজ ১০ ডিসেম্বর ২০২৫, অনুষ্ঠিত হলো ঢাকা কমার্স কলেজে ফ্রী ব্লাড ডোনেশন ক্যাম্প।
এই মহৎ আয়োজনে ছিল ঢাকা কমার্স কলেজ রেড ক্রিসেন্ট ইয়ুথ টিম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ।
আজকে এই ব্লাড ডোনেশনের মাধ্যমে ডোনার তার রক্তের বিনামূল্যে ৫ টি টেস্ট পেয়ে যাবে। এবং আজ তারা জানতে পেরেছে রক্ত দানের উপকার সম্পর্কে এবং অনেকে আজকের এই ক্যাম্পের মধ্যেমে তাদের জীবনের প্রথমবারের মতো ব্লাড দানের এই মহৎ কাজে নাম লিখাতে পেরেছে।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অধ্যক্ষ প্রফেসর ড. কাজী ফয়েজ আহমেদ স্যার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপাধ্যক্ষ প্রফেসর আবু নাঈম মোঃ মোজাম্মেল হোসেন।
এবং দলের বর্তমান
মডারেটর মাসুদ পারভেজ স্যার সহ
সাবেক মডারেটর আলী আজম স্যার।
এ সময়ে আরো উপস্থিত ছিলে দলের দায়িত্ব প্রাপ্ত
কো-অর্ডিনেটর আহম্মেদ জয়,দলের বর্তমান
টিম লিডার জুনায়েদ ইসলাম তাসকিন সহ
আইটি ও মিডিয়া ম্যানেজার সিএম. রিজওয়ান আহম্মেদ।।