Jamat-E Islami Mirpur South

Jamat-E Islami Mirpur South

Share

★তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক★
মিরপুর প্রশাসনিক ১১ ওয়ার্ড।
সাংগঠনিক মিরপুর দক্ষিণ থানা।

Photos from Jamaat Media Wing's post 17/07/2026
Photos from Jamat-E Islami Mirpur South's post 17/07/2026

মিরপুর দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিরপুর দক্ষিণ থানার প্রচার-মিডিয়া বিভাগের উদ্যোগে একটি সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ সকাল ৯টা থেকে থানা কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন থানা প্রচার-মিডিয়া সম্পাদক *জনাব শাহাবুল আলম*। কর্মশালাটি পরিচালনা করেন জনপ্রিয় টকশো ‘ফেস দ্যা পিপল’-এর জেলা প্রতিনিধি *জনাব সাবিক ওমর সবুজ*।

কর্মশালায় মিরপুর দক্ষিণ থানার ১০ জন ডেলিগেট অংশগ্রহণ করেন। এতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমাধ্যমে তথ্য উপস্থাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কৌশল এবং বর্তমান প্রেক্ষাপটে প্রচার-মিডিয়ার চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।

সভাপতির বক্তব্যে শাহাবুল আলম বলেন, "সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। দক্ষ প্রচারকর্মী তৈরির মাধ্যমেই আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারব।"

Photos from Bangladesh Islami Chhatrashibir's post 15/07/2026
15/07/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাবির প্রেক্ষিতে বাজেটে যেসব পরিবর্তন আনা হয়েছে।

Photos from Jamat-E Islami Mirpur South's post 12/07/2026

"বিষয়: বন্যার্তদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ শাখার ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ।"

তারিখ: ১২ জুলাই-২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিরপুর দক্ষিণ শাখার উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের *১১ নং ওয়ার্ডের* বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

মিরপুর ১১ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কমিশনার প্রার্থী *জনাব কামরুল আহসান মুরাদ*-এর নেতৃত্বে *কল্যানপুর পোড়া বস্তি, কল্যানপুর ২ নং রোড বস্তি, নতুন বাজার বস্তি, মধ্য পাইকপাড়া, উত্তর পাইকপাড়া,শাহ সাহেব নগর, দক্ষিণ পাইকপাড়া, ল্যাবরেটরি কলোনিসহ* ওয়ার্ডের বিভিন্ন বন্যাকবলিত ও পানিবন্দি প্রায় ১৫০০ পরিবারের মধ্যে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

বন্যায় ঘরবন্দি অসহায় মানুষের মাঝে *রান্না করা খাবার,চিড়া, মুড়ি, বিস্কিট, চানাচুর, স্যালাইন , চিনি ও শিশু খাদ্য* বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ থানা আমীর *অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল* মিরপুর দক্ষিণ থানা সেক্রেটারি জনাব রাকিবুল ইসলাম থানা যুব ও তারবিয়াত সম্পাদক জনাব আমীর হোসেন বাবলু,থানা প্রকাশনা সম্পাদক সাদ বিন জাফর,সিদ্দিকুর রহমান,মাও.তাজুল ইসলাম, ইন্জি. মোয়াজ্জেম হোসেন, ইউনুস আলী,আব্দুল মজিদসহ স্থানীয় জামায়াত ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় জামায়াতের কর্মীরা কোমর সমান পানি ভেঙে ঘরে ঘরে গিয়ে ত্রাণ ও খাবার পৌঁছে দেন।

ত্রাণ বিতরণকালে *জনাব কামরুল আহসান মুরাদ* বলেন, _"বিপদের সময়ে মানুষের পাশে থাকা আমাদের ঈমানী দায়িত্ব। যতদিন প্রয়োজন, জামায়াত বন্যার্তদের পাশে থাকবে ইনশাআল্লাহ।"_

Photos from Jamat-E Islami Mirpur South's post 03/07/2026

কল্যাণপুরে TRA কাজ, গ্যাস দুর্ঘটনাস্থল পরিদর্শন ও জুলাই শহীদের বাসায় ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার আরমান

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য *ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)* আজ শনিবার রাজধানীর কল্যাণপুর ও নতুনবাজার এলাকায় ব্যস্ত সময় পার করেছেন। এসময় তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, গ্যাস পাইপলাইন দুর্ঘটনাস্থল দেখা, জুলাই শহীদের বাসায় খোঁজখবর নেওয়া এবং একটি জিয়াফাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

*TRA কাজ পরিদর্শন*
দিনের শুরুতে *ব্যারিস্টার আরমান* কল্যাণপুর এলাকায় তার সরকারি বরাদ্দ অর্থাৎ TRA তহবিলের আওতায় চলমান উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

*গ্যাস পাইপ বাস্টের স্থান পরিদর্শন*
এরপর তিনি কল্যাণপুর ১ নং রোডে সম্প্রতি গ্যাস পাইপ বাস্ট হওয়ার স্থান পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে স্থানীয়দের কাছে খোঁজখবর নেন। দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

*জুলাই শহীদের বাসায় খোঁজখবর*
পরে *ব্যারিস্টার আরমান* জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া একজনের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

*জিয়াফাত অনুষ্ঠানে অংশগ্রহণ*
দুপুরে *ব্যারিস্টার আরমান* নতুনবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেনের মেয়ের জিয়াফাত অনুষ্ঠানে যোগ দেন। এসময় তিনি মরহুমার জন্য দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

*উপস্থিত ছিলেন*
পরিদর্শন ও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব মাহফুজুর রহমান, মিরপুর ১ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মো: কামরুল আহসান, মিরপুর দক্ষিণ থানা আমীর অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল, থানা সেক্রেটারি রাকিবুল ইসলাম, থানা কর্মপরিষদ সম্পাদক রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাবুল আলম, আমীর হোসেন বাবলু, সাদ বিন জাফরসহ স্থানীয় নেতাকর্মী।

30/06/2026

শহীদ শরীফ উসমান হাদী দ্বীনি আন্দোলন ও দেশপ্রেম এর মশাল জ্বালাতে জীবন কে উৎসর্গ করে গেছেন ? আজ তাঁকে স্মরি।

Photos from Jamat-E Islami Mirpur South's post 27/06/2026

" আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মিরপুর দক্ষিণ থানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মাদকবিরোধী ক্যাম্পেইন"

মাদকমুক্ত সুস্থ-সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিরপুর দক্ষিণ থানার উদ্যোগে একটি মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য"
“_মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি!এবং “হে তরুণ! মুক্তি চাও কি?” এই স্লোগানের মাধ্যমে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হয়।

মিরপুর ১১ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী *এ কে এম কামরুল আহসান* এর সভাপতিত্বে এবং মিরপুর দক্ষিণ থানা সেক্রেটারি রাকিবুল ইসলামের এর পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের শূরা সদস্য ও যুব বিভাগের সহ-সভাপতি *জনাব ডা. মঈন উদ্দিন* বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর দক্ষিণ থানা আমীর *অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল।*
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই তরুণদের মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং মাদকমুক্ত ভবিষ্যৎ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর দক্ষিণ থানা কর্মপরিষদ সদস্য ও অফিস সম্পাদক রবিউল ইসলাম_, থানার যুব সম্পাদক আমীর হোসেন বাবলু থানা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম সাদ বিন জাফর_ এবং ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান_।

স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী _সলিমুল্লাহ মজুমদার_, _খলিলুর রহমান_ সহ স্থানীয় থানা ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সকল স্তরের জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানান।

Want your business to be the top-listed Government Service in Mirpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka
Mirpur
1200