জনতার কন্ঠস্বর-২৪ ঘন্টা

জনতার কন্ঠস্বর-২৪ ঘন্টা

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জনতার কন্ঠস্বর-২৪ ঘন্টা, Munshiganj.

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

তথ্যের গভীরে তথ্যের সন্ধানে জনতা কণ্ঠস্বর-২৪ঘন্টা সব সময় আপনার পাশে।

সবার আগে সবার কাছে পৌছে দিবো আপনার আশে পাশের জানা ও জানা খবর।
কল করুনঃ ০১৮৪২২২২১৬৩

30/05/2026

শনিবার সকাল ১০.০০ টায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী নিমতলায় এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবের কার্যালয়ে পালিত হয়।

​সিরাজদিখান উপজেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ পালিত হয়।

​সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মহোদয়ের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সঞ্চালনা:
এম হায়দার আলী
সাধারণ সম্পাদক, সিরাজদিখান উপজেলা বিএনপি

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সিরাজদিখান উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য) বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, আদর্শ এবং দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে আলোচনা ও বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

29/05/2026

কুয়েত মাতলা'র ভিডিও ফুটেজ।

29/05/2026

প্রিয় নেতৃবৃন্দ,
আসসালামু আলাইকুম।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩০মে'২০২৬ শনিবার সকাল ১০.০০টায় মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নিমতলা, কেয়াইন মুন্সীগঞ্জ-১ এর এমপি মহোদয়ের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করবেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান -শ্রীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১নং সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

স্ব স্ব ইউনিয়নের এবং সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে
এম হায়দার আলী
সাধারণ সম্পাদক
সিরাজদিখান উপজেলা বিএনপি।

28/05/2026

২৭শে বুধবার কুয়েত এ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা পালিত হয়।

হাজারের ব্যস্ততার মাঝ দিয়ে যখন মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল আযহা আসে ঠিক তখনই এক হতে থাকে কুয়েতে থাকা নানান কর্মজীবী মানুষ।

বুধবার বিকাল থেকেই ভির করতে থাকে কুয়েত সিটিতে।

উল্লেখ্য, প্রায় চার হাজার বছর আগে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য হযরত ইব্রাহিম (আঃ) নিজ পুত্র হযরত ইসমাইল (আঃ)’ কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হযরত ইসমাইল (আঃ)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আঃ)-এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে বিশ্বব্যাপী মুসলিম স¤প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ পাকের অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে।

Photos from জনতার কন্ঠস্বর-২৪ ঘন্টা's post 21/05/2026

রামিসার পরিবারের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

19/05/2026

ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ মাওয়া হাইওয়ে সবচেয়ে ব্যস্ততম সড়ক সড়ক অবরোধ করে চলছে কর্মসূচি।

19/05/2026
Photos from জনতার কন্ঠস্বর-২৪ ঘন্টা's post 18/05/2026

একযোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
📍 খাসকান্দি স্কুল এন্ড কলেজের চিত্র

🚫 “মাদককে না বলুন, সুন্দর সমাজ গড়ুন”
🤝 শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর অংশগ্রহণে সচেতনতামূলক মানববন্ধন
📢 মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
🎓 তরুণ সমাজকে রক্ষায় ঐক্যবদ্ধ খাসকান্দি স্কুল এন্ড কলেজ

📸 মানববন্ধনের কিছু মুহূর্ত।

Photos from জনতার কন্ঠস্বর-২৪ ঘন্টা's post 16/05/2026

খাসকান্দি যুব সংঘ চ্যাম্পিয়ন: সম্পন্ন হলো শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

খাসকান্দি আরব আলী মার্কেট সংলগ্ন ইটভাটায় অনুষ্ঠিত হয়ে গেল শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (KPL)-২০২৬ ইং এর অষ্টম আসরের জমকালো গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

টুর্নামেন্টের চূড়ান্ত ও মহোৎসবের এই খেলায় পাওয়ার হিটার্সকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খাসকান্দি যুব সংঘ। টানটান উত্তেজনার এই ম্যাচটি উপভোগ করতে মাঠজুড়ে উপস্থিত হয়েছিলেন শত শত ফুটবলপ্রেমী দর্শক। অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পুরো খেলাটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
• প্রধান অতিথি: জনাব এম. হায়দার আলী (সাধারণ সম্পাদক, সিরাজদিখান উপজেলা বিএনপি এবং সদস্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপি)।
• বিশেষ অতিথি: জনাব আওলাদ হোসেন (সুযোগ্য চেয়ারম্যান, বালুরচর ইউনিয়ন পরিষদ)।
• সভাপতি: জনাব নূর মোহাম্মদ (বিশিষ্ট সমাজসেবক ও কুয়েত প্রবাসী)।

পুরস্কার সামগ্রী:
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের পুরস্কারগুলো ছিল:
• প্রথম পুরস্কার: একটি ওয়ালটন ফ্রিজ (Walton Refrigerator)
• দ্বিতীয় পুরস্কার: একটি ২১ ইঞ্চি টেলিভিশন (21" TV)

14/05/2026

বৃহস্পতিবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ক্লীন ঢাকা গ্রীন ঢাকা কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা সিটি পরিস্কার পরিচ্ছন্ন অভিযান।

ইঞ্জিনিয়ার ইরশাক হোসেন এম,পি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও
সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম।

Want your business to be the top-listed Government Service in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Munshiganj