স্বপ্নচারী ঐক্য সংঘ

স্বপ্নচারী ঐক্য সংঘ

Share

সমাজ সেবা

20/03/2025

একজন অসুস্থ বোনের চিকিৎসার জন্য ,
স্বপ্নচারী এক্য সংঘ এর পক্ষ থেকে
এককালিক ৬২৫০ টাকা অনুদান দেওয়া হয়েছে।
যারা সহযোগীতা করছেন,
সকলকে সংগঠনের পক্ষ থেকে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

03/12/2024

দুর্ঘটনায় আহত একটি ছোট ভাইয়ের হাত ভেঙ্গে যায়। আর্থিক সমস্যা থাকার কারনে আমাদের সংগঠনের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য ৩হাজার টাকা প্রদান করা হয়েছে।
যে সকল সদস্যগন সহযোগিতা করেছেন।
সকালকে আন্তরিক কৃতজ্ঞতা।

01/12/2024

দিঘির পাড় অভয় চরন বিদ্যানিকেতনের,
বানিজ্য বিভাগের,
একজন মেধাবী ছাত্রকে
s.s.c পরিক্ষার ফরম পূরণের জন্য
সংগঠনের পক্ষ থেকে এককালিন,
৪৫০০ টাকা, শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
সংগঠনের যে সকল সদস্যগন সহযোগিতা করেছেন,
সকলকে আন্তরিক কৃতজ্ঞতা।।

Photos from স্বপ্নচারী ঐক্য সংঘ's post 01/11/2024

দিঘির পাড় বাজারের পরিচিত হারু পাগলা
অটোরিকশার আঘাতে গুরুতর অসুস্থ,
তার প্রাথমিক চিকিৎসার জন্য
বাবু খন্দকারের নিকট,

স্বপ্নচারী ঐক্য সংঘের পক্ষ থেকে
এককালীন ৪০০০ টাকা অনুদান দেওয়া হয়েছে।
যারা সহযোগিতা করেছেন সকলকে কৃতজ্ঞতা।

26/09/2024

দিঘীরপাড় স্ট্যান্ডে পরিত্যাক্ত হাসপাতালের সাথে একজন মহিলা পাগলের পায়ে পঁচন ধরেছে। প্রাথমিক পর্যায়ে হয়তো পাগলের পায়ের পাতা গোড়ালি পর্যন্ত কেটে ফেললে ওনার বেঁচে যাওয়ার সম্ভবনা আছে কিন্তু যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয় (২-৩ দিনের মধ্যে) তাহলে ওনার ইনফেকশন হাঁটুর হাড় পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। পরে চিকিৎসা করালে হাঁটুর উপরে কাটতে হবে। আমরা যদি পাশে দাঁড়াই তাহলে সুচিকিৎসায় একজন পাগলের জীবন বাঁচতে পারে। পাগলটির পাশে দাড়াঁনোর জন্য সনির্বদ্ধ অনুরোধ।
বাবু ডাক্তার বর্তমানে পাগলটির
প্রথমিক চিকিৎসা সেবা দিচ্ছেন।
আমাদের সংগঠন পাগলটি পাশে থাকার সিন্ধান্ত গ্রহন করা হয়েছে।
তাই সকলে যার যার সাধ্য মতো সহযোগিতা করার অনুরোধ রইলো।
*অনুদান প্রেরণের মাধ্যম-
বিকাশ(পারসোনাল)
01823519687

11/09/2024

স্বপ্নচারী ঐক্য সংঘ এর পক্ষ থেকে
সেরজাবাদ কলেজর ১ম বর্ষের
একজন মেধাবী শিক্ষার্থীকে
কলেজ পোশাক ও বই কিনার জন্য
এককালিক ৫০০০ টাকা শিক্ষা উপহার
দেওয়া হয়েছে।
সংগঠনের যে সকল সদস্যগন সহযোগিতা করেছেন,
সকলকে আন্তরিক ধন্যবাদ যানাই।

09/09/2024

কোন বাবা মা সন্তান হারানোর পরে কি রকম অবস্থায় থাকে সেটা বর্ণনা করা হয়তো সম্ভব নয়। আমরা যে যার জায়গা থেকে অন্তত একটা কাজ করতে পারি সেটা হচ্ছে শেয়ার করতে পারি। যদি কারো চোখে পড়ে এবং ওই বাচ্চাটা তার বাবা-মার কোলে ফিরে যেতে পারে সেই আশায়। অনুরোধ রইল শেয়ার করুন।

ভৈরবের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আব্দুর রহমান বাবুর একমাত্র ছেলেটির সন্ধান পাওয়া যাচ্ছে না।
যদি কেউ ছেলেটির সন্ধান পেয়ে থাকেন অনুগ্রহ করে নিম্নুক্ত নাম্বারে ফোন দিয়ে সহয়তা করুন।
মোবাইল নাম্বার : ০১৭১৭৭০৮৩৬২ - ০১৭১৭ ৪৭৯৬৮৬
ছেলেটিকে খুজে পেতে সহায়তা করুন।🙏

31/08/2024

বন্যা পরবর্তী পূর্ণবাসনে সহযোগীতা করার লক্ষ্যে,
আমাদের সংগঠনের পক্ষ থেকে
আস সুন্নাহ ফাউন্ডেশনকে
১২০০০ টাকা অনুদান দেওয়া হলো।
যারা সহযোগিতা করেছেন সকলকে
ধন্যবাদ।

24/08/2024

স্বপ্নচারী ঐক্য সংঘের পক্ষ থেকে
দেশের বন্যা কবলিত মানুষদের সহযোগীতা করার লক্ষ্যে,
অনুদান সংগ্রহ করার সিন্ধান্ত গ্রহন করা হয়েছে।

সংগ্রহীত অর্থ মুন্সিগঞ্জ জেলায় যদি বন্যা কবলিত হয় সেখানে ব্যবহার অথবা,
দেশের বন্যা কবলিত এলাকায় বন্যা পরবর্তী পূর্ণবাসন কাজে পাঠানো হবে।

অনুদানের পরিমান বেশি হলে নিজেরা গিয়ে অথবা,
নির্ভরযোগ্য কোনো মাধ্যম ব্যবহার করে
অনুদান পাঠানো হবে।
বর্তমানে বন্যা কবলিত মানুষদের খাদ্য সহায়তা অনেকে দিচ্ছে,
আমরা বন্যা পরবর্তী পূর্ণবাসনকে গুরুত্ব দিচ্ছি।
তখন মানুষের অর্থের বেশি প্রয়োজন হয়।

সকলের সহযোগীতা ছাড়া এ কাজ বাস্তবায়ন সম্ভব না।
তাই সকলকে যার যার সর্বোচ্চ সাধ্য মতো সহযোগী করার অনুরোধ করছি।

অনুদান পাঠাতে পারেন,
বিকাশ পারসোনাল : 01823519687

অনুদান পাঠানোর শেষ সময়
আগামী শুক্রবার পর্যন্ত।

22/08/2024

একজন অসুস্থ ভাইয়ের হানিয়া অপারেশনের জন্য,
স্বপ্নচারী ঐক্য সংঘ এর পক্ষ থেকে
এককালিক ৮০০০ টাকা অনুদান দেওয়া হয়েছে।
যারা সহযোগীতা করছেন,
সকলকে সংগঠনের পক্ষ থেকে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Photos from স্বপ্নচারী ঐক্য সংঘ's post 27/07/2024

স্বপ্নচারী ঐক্য সংঘের পক্ষ থেকে
১৮/০৭/২০২৪ তারিখ,
রোজ: বৃহস্পতিবার

পূর্ব রাখি সঃপ্রাঃ বিদ্যালয় ও
আল হেরা ইসলামি কিন্ডারগার্টেনের

৪০০ ছাত্র -ছাত্রীদের মাঝে
ফলজ,বনজও ঔষধি গাছের চারা
বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সংগঠনের যে সকল সদস্যবৃন্ধ
শারীরিক, মানসিক ও আর্থিক সহযোগিতা করেছেন
সকলকে ধন্যবাদ।।

Want your business to be the top-listed Government Service in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

পূর্ব রাখি, শিলই, মুন্সিগঞ্জ।।
Munshiganj
১৫২৫