15/05/2026
Baushia Society-বাউশিয়া সোসাইটি
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baushia Society-বাউশিয়া সোসাইটি, Social service, Baushia, .
15/05/2026
11/05/2026
কে কোন গ্রামের ও কোন ওয়ার্ডে বসবাস করেন?
05/05/2026
এই শ্রদ্ধেয় শিক্ষকের ছাত্র কে কে আছেন?
স্যারের নাম কি বলেন?
01/05/2026
AI দিয়ে বানানো মানচিত্র টা কি ঠিক আছে?
25/04/2026
কার কার শৈশব কেটেছে এখানে? হাত তুলুন✋
19/04/2026
গজারিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার।
গজারিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মমিনুর রহমান (২১)। সে গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকার মোশাররফ খানের ছেলে।
তথ্য সূত্র: রাসেল সরকার
16/04/2026
ভাটেরচর নতুন সড়কে সিএনজি চালকদের আরামদায়ক বিশ্রামাগার—তীব্র গরমে যা স্বস্তির ছোঁয়া।
13/04/2026
আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পেলেন ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম,সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তা মুন্সিগঞ্জের সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম-কে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ (এক শাপলা) পরিয়ে দেওয়া হয়েছে।
আজ অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) তাঁর কাঁধে এই র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা ইঞ্জিনিয়ার গোলাম মাওলার পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেন।
11/04/2026
গজারিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী,মাদক সম্রাট ইয়াছিনকে আটক করেছে পুলিশ।
ইয়াছিন উপজেলার টেংগারচর ইউনিয়ন এর উত্তর শাহপুর গ্রামের মৃত ইন্নত আলীর ছেলে।
শনিবার(১১মার্চ)দুপুর ২ঘটিকায় আনারপুরা জেএম আই ফিলিং স্টেশন থেকে তাঁকে আটক করে গজারিয়া থানা পুলিশ।
মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে পুলিশের আরও একটি সফলতা।
11/04/2026
মুন্সিগঞ্জে প্রাইভেট কারে বিয়ার দিতে এসে ডিবির হাতে গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী
মুন্সিগঞ্জে প্রাইভেটকারে করে বিয়ার বহন করতে এসে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ২৩৪ ক্যান বিয়ার ও ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
আজ শনিবার দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জ থানাধীন চর মুক্তারপুর এলাকায়, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের মুক্তারপুর টোল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— হাবিবুর রহমান ওরফে রাসেল ওরফে শান্ত (৩৮), নারায়ণগঞ্জ জেলার গোগনগর এলাকার বাসিন্দা; মো. রিপন মিয়া (৩৬), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পাঁচরুখী গ্রামের বাসিন্দা, বর্তমানে ঢাকার তেজগাঁও এলাকায় বসবাসরত; এবং প্রাইভেটকারের চালক আব্দুর রহিম (৩৫), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাসিন্দা, বর্তমানে ঢাকার খিলগাঁও এলাকায় অবস্থান করছেন।
