16/12/2025
🇧🇩 মহান বিজয় দিবসে 🇧🇩
বালুচর ২ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মহান বিজয় দিবস উপলক্ষে (১৬ ডিসেম্বর) বালুচর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বালুচর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ সাধারণ জণগণ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
শহীদদের প্রতি শ্রদ্ধা:
দোয়া মাহফিলে বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সর্বোচ্চ ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশেষ করে, মুক্তিযুদ্ধে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে আকুতি জানানো হয়।
বেগম খালেদা জিয়ার জন্য দোয়া:
এছাড়াও, অনুষ্ঠানে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতাকর্মীরা তার সুস্বাস্থ্য কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
দোয়া শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়। ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মহান বিজয় দিবসের চেতনাকে সামনে রেখে দলীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে।
10/12/2025
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ রূপরেখা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি কর্মীরা ব্যাপক প্রচারে নেমেছেন।
সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সাহেবের নির্দেশে বালুচর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের প্রতিটি সাধারণ জণগণের বাড়িতে বাড়িতে এই গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছানোর লক্ষ্যে কাজ করছেন ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা।
প্রচারণার এই কর্মসূচিতে মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ সাহেবের সালাম এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হচ্ছে।
এই ৩১ দফা কর্মসূচিতে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাসহ বিভিন্ন সংস্কারের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।
কর্মীরা মনে করছেন, এই প্রচারণার মাধ্যমে দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণ স্পষ্ট ধারণা পাবে এবং এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক জনসম্পৃক্তি তৈরি হবে। নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ জনগণের সাথে সরাসরি কথা বলছেন এবং তাদের হাতে বিএনপির এই গুরুত্বপূর্ণ বার্তা সম্বলিত লিফলেট তুলে দিচ্ছেন।
নেতৃবৃন্দ আশা করছেন, এই উদ্যোগের ফলে মুন্সীগঞ্জ-০১ আসনে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতিবাচক সাড়া মিলবে।
04/12/2025
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও প্রবাসীদের কল্যাণে খাসকান্দিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিশ্বব্যাপী অবস্থানরত সকল প্রবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় খাসকান্দি আরবলী মার্কেটের "খাসকান্দি মিতালি তরুণ সংঘ" ক্লাবে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এশার নামাজের পর ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় মুরব্বি এবং সাধারণ মানুষ অংশ নেন।
🙏 বিশেষ মোনাজাত
মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া ও মুনাজাত করেন খাসকান্দি বেপারি পাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব। আবেগঘন মোনাজাতে তিনি বলেন, "হে আল্লাহ! তুমি সব কিছুর মালিক, তুমি চাইলে সবই পারো। তুমি তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনেক অসুস্থতা থেকে দ্রুত সুস্থতা দান করো।" একইসাথে তিনি দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করা প্রবাসীদের সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করেন।
👥 উপস্থিত ছিলেন যাঁরা
উক্ত দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম আহবায়ক, সিরাজদিখান উপজেলা যুবদল।
বালুচর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের যুবনেতৃবৃন্দ।
খাসকান্দি মধ্যের চর এলাকার অনেক মুরব্বি ও সাধারণ জনগণ।
"খাসকান্দি মিতালি তরুণ সংঘ" ক্লাবের এই জনকল্যাণমূলক আয়োজনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আরোগ্য ও প্রবাসীদের প্রতি গভীর ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করা হয়।
30/11/2025
মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ- কে সমর্থন জানাতে সনাতনী (হিন্দু সম্প্রদায়)- এর মহা-সমাবেশ৷
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বিকাল ৩ টায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউট মাঠে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকদের অংশগ্রহণে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়৷
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, শ্রীনগর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার ঘোষ, সাধারন সম্পাদক তাপস কুমার দাস, সিরাজদিখান উপজেলার সভাপতি বিমল চন্দ্র দাস, সাধারন সম্পাদক তপন রাজবংশীসহ সিরাজদীখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতা, সনাতনী ব্যবসায়ী, শিক্ষক, সমাজকর্মীসহ হাজার হাজার সনাতনী ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন৷
সমাবেশটির সভাপতিত্ব করেন আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলার রামকৃষ্ণ ভক্ত সংঘের সভাপতি বিশুদ্ধানন্দ চক্রবর্তী।
🗓️ || শনিবার -২৯ নভেম্বর ২০২৫ ইং ||
29/11/2025
ইতিহাস হয়ে থাকবে,
আজ ২৯ নভেম্বর শেখরনগরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক মহাসমাবেশ।
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জননেতা শেখ মোঃ আব্দুল্লাহর সমর্থনে স্থানীয় সনাতনী জনগণের এক বিশাল জমায়েত।
নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে শেখরনগর আজ পরিণত হয়েছে উৎসবমুখর জনসমুদ্রে।
24/11/2025
মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ ও মুন্সীগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকদের মতবিনিময় সভা।