Abdul Haye

Abdul Haye

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdul Haye, Political Party, Munshiganj.

"তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় ঐক্য ও জনঅধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ, সদস্য সচিব, বিএনপি মুন্সীগঞ্জ জেলা।"

04/02/2026

'আমাদের এলাকার লোক মহিউদ্দিন, আমাদের মার্কা ফুটবল' ⚽

#ফুটবল #মুন্সিগঞ্জ৩ #মহিউদ্দিন #আব্দুলহাই #সদর #গজারিয়া #নির্বাচন২৬

28/01/2026

জননেতা আঃ হাই সাহেবের ছোট ভাই জননেতা মোঃ মহিউদ্দিন এর ফুটবল ⚽ প্রতীকের নির্বাচনী কর্মসূচি।
তারিখ ২৯-০১-২০২৬ রোজ: বৃহস্পতিবার
বিকাল ৩ ঘঠিকায় মুন্সীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড থেকে নীচুতলা পতাকা চত্বর গনসংযোগ ও পথসভা। সবাই আমন্ত্রিত।

28/01/2026

যাদু ভাইয়ের সালাম নিন জননেতা মোঃ মহিউদ্দিন ভাইকে ফুটবল ⚽ মার্কা ভোট দিন।

27/01/2026

মুন্সীগঞ্জ সদর বাসী বেঁধেছে জোট ফুটবল ⚽ মার্কা দিবে ভোট।

15/01/2026

প্রিয়,
মুন্সিগঞ্জ-৩ সদর ও গজারিয়াবাসী,
আসসালামু আলাইকুম।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মোঃ মহিউদ্দিন মুন্সিগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি এবং ইতিমধ্যে আমার প্রার্থীতা বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

আপনারা জানেন যে- আমি দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলাম।এখনো সেই প্রত্যাশাই রাখি এবং বিশ্বাস করি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই অঞ্চলের নেতাকর্মীর আকাঙ্খার প্রতি অবিচার করবেন না।সেই বিশ্বাসের প্রতিদান হিসেবে মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির পূর্বে ঘোষিত দলীয় মনোনয়ন পরিবর্তন করে আমাকে মনোনয়ন দেয়া হয়।২৮শে ডিসেম্বর সে মনোনয়ন পত্র রিসিভ করতে গুলশান কার্যালয়ে আমাকে ডাকা হয়েছিল।কিন্তু দূর্ভাগ্য গভীররাত পর্যন্ত অপেক্ষা করেও অদৃশ্য এক কালো হস্তক্ষেপে সে মনোনয়ন পত্র আমাকে দিতে দেয়া হয়নি, যা ষড়যন্ত্রের অংশ বলে মনে করি, কেননা- পরেরদিন ২৯ডিসেম্বর ছিল মনোনয়ন জমা দেবার শেষ তারিখ।

তাই-আমি মুন্সিগঞ্জে ফিরে এসে আমার মনোনয়ন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিতে বাধ্য হই।সেদিন-ই আপনারা জাতীয় দৈনিক প্রথম আলো সহ আরো স্বনামধন্য ১০টি জাতীয় পত্রিকায় মুন্সিগঞ্জ-৩ এর মনোনয়ন পরিবর্তন করার খবরটি প্রকাশিত হয়েছিল।
৩০ডিসেম্বর আমাদের প্রিয় দেশনেত্রী ইন্তেকাল করেন, শোকে মৃয়মান এই সময়ে মনোনয়ন নিয়ে ভাবার প্রয়োজনবোধ করিনি।

অন্ধকারের ঘন আঁধার কাটিয়ে ষড়যন্ত্রের সকল বাধা অতিক্রম করে আশার আলো উদীত হবে ইনশাআল্লাহ।বিশ্বাস করি দল মনোনয়ন পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছিল সে সিদ্ধান্ত আলোর মুখ দেখবে।আর তা না হলে জনগনই সিদ্ধান্ত নিবে, জনরায়ই প্রকৃত সত্যকে বিজয়ী করবে।

আমরা ধানের শীষের বিপক্ষে নই।আমাদের প্রতিবাদ ধানের শীষের বিপক্ষেও নয় বরং তাদের বিপক্ষে যারা অনিয়মের জন্ম দেয়, যাদের সিদ্ধান্ত পরীক্ষিত নেতাকর্মীদের মতামত আকাঙ্খা উপেক্ষা করে, ব্যক্তির পছন্দকে দলীয় সিদ্ধান্ত বলে প্রতিষ্ঠিত করার যে অনিয়মের জন্ম দেয়, সেই অনিয়মের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।

যাদের রক্ত, ঘাম ,জীবনের বিনিময়ে দলকে দুঃসময় থেকে টেনে এনেছে আজকের সুসময়ে আনা, সেই দুঃসময়ের প্রকৃত নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করার প্রতিবাদ হিসেবে এবং ত্যাগীদের ন্যায্য দাবী প্রতিষ্ঠায় ইনসাফের দাবী নিয়ে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ- ৩ এর সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবো।

এবং আপনাদের কাছে আমার অবস্থান স্পষ্ট করতে বলছি- এই নির্বাচনে আমার 'প্রতীক' যা ই হোক, সে 'প্রতীক' হবে প্রতিবাদের 'প্রতীক'।সে 'প্রতীক'-ই হবে ধানের শীষের প্রতীকি 'প্রতীক'।আপনাদের এই অঞ্চলের জননন্দিত জননেতা আব্দুল হাইয়ের সমর্থিত প্রতীক নিয়েই ইনশআল্লাহ আপনাদের কাছে আসবো শীঘ্রই.....

আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার এগিয়ে চলার শক্তি, পাশে ছিলেন, পাশে থাকুন, পাশে ছিলাম, পাশে থাকবো....

"প্রতীক নয়, প্রতিনিধি চাই "

মোঃ মহিউদ্দিন-
সংসদ সদস্য প্রার্থী, মুন্সিগঞ্জ-৩

30/12/2025

বিজ্ঞপ্তি।

আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫, রোজ: বুধবার,সময়: বাদ জোহর ২ঘটিকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মাঠ ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন রাস্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া–এর জানাজা অনুষ্ঠিত হবে।উক্ত জানাজায় মুন্সীগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা–কর্মী, সমর্থক এবং সর্বস্তরের সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত থেকে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
দেশনেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্তভাবে কাম্য।

মোঃ মহিউদ্দিন
সদস্য সচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
মুন্সীগঞ্জ জেলা শাখা

30/12/2025

আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

28/12/2025

জননেতা আঃ হাই।
আঃ হাইয়ের মহিউদ্দিন তোমার পাশে চিরদিন।

20/12/2025

২৫ ডিসেম্বর ২০২৫—ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন।
তারেক রহমানের আগমনে আনন্দে দেশ ভাসছে।
এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জননেতা মোঃ মহিউদ্দিন এর পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে—
আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ, সময় সকাল ১১ ঘঠিকায় ৩০০ ফিট রাস্তায় ( নীচে দেওয়া গুগল ম্যাপে দেওয়া উল্লেখিত স্থানে ) যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করুন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন—
গণতন্ত্রের বিজয়, জনগণের বিজয়।

18/12/2025

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি’র মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

15/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ই ডিসেম্বর ২০২৫, সকাল ৯টায় মুন্সিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে প্রথমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে।
নেতৃত্বে থাকবেন:
মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব,মুন্সীগঞ্জ–৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ মহিউদ্দিন
স্থান: মুন্সিগঞ্জ জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ
সময়: সকাল ৯ ঘটিকা।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন ভাইয়ের নির্দেশক্রমে এই বার্তাটি প্রদান করা হলো।

Want your business to be the top-listed Government Service in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Munshiganj
1500