National Citizen Party - NCP Sreenagar Upazila

National Citizen Party - NCP Sreenagar Upazila

Share

ইনকিলাব জিন্দাবাদ

03/06/2026

নির্লজ্জ দলীয়করণ...

এনসিপি করার কারনে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ট্রান্সফার করা হলো ডা. আব্দুস সালামকে; তার জায়গায় বসানো হলো বিএনপিপন্থী এক চিকিৎসককে

30/05/2026

৭৫ পরবর্তী এক গভীর সংকটকালে জিয়াউর রহমানের উপর এই দেশের শাসন ক্ষমতা অর্পিত হয়।
তখন দেশে কোন সুসংগঠিত রাজনৈতিক দল ছিল না। ছিল না সুসংহত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামরিক বাহিনীও ছিল খণ্ডবিখণ্ড।

এক গ্রুপ দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নে ছিল বিভোর। অন্য গ্রুপের লক্ষ ইসলামিক ব্যবস্থা প্রতিষ্ঠা। আর একটি গ্রুপের লক্ষ ছিল সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল। এমনি করুণ অবস্থায় তিনি দায়িত্ব গ্রহণ করেন।

যে কোন জনপদে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যেসব নিয়ন্ত্রণকারী চ্যানেল থাকে, ১৯৭৫ সালের শেষ পর্যায়ে বাংলাদেশে তার কোনটিই তেমন কার্যকর ছিল না।

চুরি-ডাকাতি, ছিনতাই-রাহাজানি, চাঁদাবাজি, খুন-জখম-ধর্ষণ, রাজনৈতিক অস্থিরতায় যখন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্নের পথে, তখনই জিয়াউর রহমান হাজির হলেন তার সততা, সঠিক দিকনির্দেশনা, জনগণের প্রতি তার সহমর্মিতা ও সুশাসনের এক যুগান্তকারী ম্যাজিক নিয়ে।

তাঁর অনুধাবনে বিন্দুমাত্র অসুবিধা হয়নি যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করাই হল যে কোন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

তাই তিনি পুলিশ বাহিনী বৃদ্ধি এবং সমৃদ্ধির মাধ্যমে এর সূচনা করেন এবং নিজেই এর তদারকির দায়িত্ব গ্রহণ করেন।

দেশের বিভিন্ন ইনটেলিজেন্স এজেন্সিগুলোকে তৎপর করে, প্রশাসকদের এই বিষয়ে সজাগ রেখে, এবং প্রতিনিয়ত পরিস্থিতি মনিটরিং এর মাধ্যমে প্রায় অসম্ভব বলে তখন যা মনে হত সেই অসম্ভবকে তিনি সম্ভব করেন।

অনেকে তাঁর কাছাকাছি থেকে তখন লক্ষ করেছেন, রাত্রি ১২টা থেকে ২টা পর্যন্ত তিনি নিজে কথা বলতেন বিভিন্ন জেলার জেলা প্রশাসক এবং পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে। জানতে চাইতেন দূরবর্তী জেলাসমূহে জনগণ শান্তিতে ঘুমোতে পারছেন কী না। একজন জেলা প্রশাসক বা জেলার এসপি যখন রাত্রি একটার দিকে স্বয়ং রাষ্ট্রপ্রধানের কণ্ঠস্বর শুনতে পান সেই জেলায় অপরাধের বিস্তৃতি হয় কীভাবে?

তাছাড়া নিজস্ব উৎস থেকেও তিনি বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতেন এবং এসব বিষয়ে প্রশাসকদের সাথে মত বিনিময় করতেন। নির্দেশ দিতেন কীভাবে অপরাধ নির্মূল করতে হবে। এভাবে দায়িত্ব গ্রহণের মাত্র বছরখানেকের মধ্যে দেশে অপরাধের মাত্রা কমে আসে অকল্পনীয়ভাবে।

এছাড়াও, ১৯৭৭ সালের পর থেকে যখন তিনি দেশের বিভিন্ন স্থানে সফর শুরু করেন, কোন কোন স্থানে অকস্মাৎ উপস্থিত হয়ে খবরাখবর নেয়া শুরু করেন, তখন থেকে আইন-শৃঙ্খলার অবস্থা আরো উন্নত হয়ে ওঠে। যে ব্যুরোক্র্যাসী স্থবির বলে জনপ্রিয়তা হারিয়েছিল তাও প্রাণবন্ত হয়ে ওঠে আশাতীতভাবে, মাত্র বছরখানেকের তদারকির ফলে।

জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী আজ। অশেষ দোয়া ও ভালোবাসায় স্মরণ করছি এই মহান নেতাকে। আমরা প্রত্যাশা করি জিয়াউর রহমানের বিএনপি তার দেখানো পথেই হাটবে।

04/05/2026

ভবিষ্যত প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম ইনশাআল্লাহ ✊

28/04/2026
28/04/2026

আমাদের একটা তৌহিদুল ইসলাম নয়ন আছে✊✊

28/04/2026

বিএনপি সরকারের মূলনীতি
বিদ্যুৎ বিহীন তারের খুঁটি...

28/04/2026

প্রচন্ড অসুস্থ হয়ে হাসপাতালে সার্জিস আলম ভাই। দোয়ার আবেদন..

26/04/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামির শ্রীনগর উপজেলা-এর আমির টি এম বেলাল ভাই ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

23/04/2026

মুন্সীগঞ্জ জেলা এনসিপি তে যুক্ত হতে
গুগল ফর্মটি পূরন করুন।
https://forms.gle/BwKGAmyKTbpe3mLL9

Want your business to be the top-listed Government Service in Munshiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Sreenagar
Munshiganj
1550