Love React

Love React

Share

"বিখ্যাত_ব্যক্তিদের_উক্তি"

17/11/2020
20/09/2020

ব্যর্থতা মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয় সফলতার পথটা একটু দীর্ঘ হওয়া মাত্র...

১. যদি হাইস্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়া ছেলে পরের দুই যুগে বাস্কেটবল ইতিহাসের শ্রেষ্ঠতম প্লেয়ার মাইকেল জর্ডান হতে পারে তাহলে আজকের ব্যার্থ তুমিও একদিন কিছু হতে পারবে।

২. যদি ভার্সিটিতে সিনেম্যাটিক আর্টসে ভর্তি হতে ব্যার্থ হওয়া ছেলে আজকের ইন্সটিউট অফ সিনেমা লেজেন্ডারি স্টিভেন স্পিলবার্গ হইতে পারে তাহলে তোমারও পাবলিকে না টেকা তোমার সাফল্য কে আটকে রাখতে পারবে না।

৩. যদি ৯ বছর বয়সে চাচা ,চাচাত ভাইদের কাছে সেক্সুয়াল অ্যাসল্টের স্বীকার হওয়া দরিদ্র মায়ের মেয়ে একদিন যেয়ে টিভি লেজেন্ড অপরা উইনফ্রে হতে পারে তাহলে তোমার পরিবারের দারিদ্রতা তোমার এগিয়ে যাওয়াতে বাধা হতে পারবেনা।

৪. যদি মাথার মধ্যে ক্রিয়েটিভিটির অভাব দুর্নাম নিয়ে চাকরি থেকে ব্যার্থ যুবকটি এর পরবর্তীতে নিজেকে বিংশ শতাব্দীর অন্যতম ক্রিয়েটিভ আর্টিস্ট ওয়াল্ট ডিজনি নামে পরিচিত হতে পারে তাহলে তোমার বিসিএসে ব্যার্থতা তোমার ক্যারিয়ারের ফুলস্টপ হতে পারেনা।

৫. যদি ওয়েইট্রেসের কাজ করা সিঙ্গেল মাদার মহিলাটি নিজের লেখা পান্ডুলিপিটি নিয়ে ২৭ জন প্রকাশকের কাছে ঘুরে ব্যার্থ হয়ে শেষ পর্যন্ত এক প্রকাশকের ৮ বছরের বাচ্চা মেয়ের অনুরোধে প্রকাশিত হওয়ার পর তার সেই বই হ্যারি পটার আর তার নাম জে কে রওলিং হতে পারে তাহলে তোমার জীবনেও একদিন সূর্য উঠতে পারে।

৬. যদি চার বছর বয়স পর্যন্ত মুখে বুলি না ফোটা সাত বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে অক্ষম মানসিক প্রতিবন্ধি হিসেবে ধরে নেয়া বালক একদিন গিয়ে আলবার্ট আইনস্টাইন হতে পারে তাহলে তুমি যে গুড ফর নাথিং এই কথা তুমি বলতে পারোনা।

৭. যদি ছেলেবেলায় হরমোন ডেফিশিয়েন্সি, অপুষ্টির স্বীকার সে ছেলেটি একদিন গিয়ে সাফল্যে আকাশ ছুতে পারে লিওনেল মেসি হয়ে তাহলে তুমি মেসি না হও তোমার ক্ষেত্রে তুমিও আইকন হতে পারবে।

৮. যদি পেটে ভাত জোগাতে প্রিয় কুকুরটিকে ৫০ ডলারে বিক্রি করে দেয়া অভাবে যার স্ত্রী তাকে ছেড়ে দিয়েছিল সে আজকে সর্বকালের অন্যতম সেরা অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালোন হতে পারে তাহলে তোমার দ্বারা কিছু হবেনা একদিন এই কথা ভুল প্রমাণিত হবেই।

৯. সারাজীবনে নিজের মাত্র একটা পেইন্টিং বিক্রি করতে পারে মিডিওকার আর্টিস্ট যদি পরবর্তীতে মায়েস্ট্রো ভিনসেন্ট ভ্যান গগ হতে পারে তাহলে তোমার লাইফেও কিছু একটা হতে পারে।

১০. যদি নিজের কোম্পানি থেকে নিজেই বরখাস্ত হওয়া দুর্ভাগা ব্যাক্তিটি পরবর্তীতে বিশ্বকে পাল্টে দেওয়া স্টিভ জবস হতে পারে তোমার আজকের সাময়িক ব্যার্থ তোমার উঠে দাড়ান একদিন অন্য কারো ইন্সপিরেশনের বিষয় বস্তু হতে পারে।

১১. যদি কালো বলে শেতাঙ্গদের ট্রেনে জায়গা না পাওয়া ছোটখাট মানুষটি একদিন মহাত্মা গান্ধী হতে পারে তাহলে তোমার আজকের অপমান একদিন তোমাকে আইকন বানাতে পারে।

১২. যদি নেলসন ম্যান্ডেলা নামক মানুষটি সাতাশ বছর নির্জন দ্বীপে কারাবাস করার পর ফিরে এসে দেশের প্রেসিডেন্ট হতে পারে তাহলে তুমিও একদিন দ্বিগুণ উদ্যমে ফিরে আসতে পার।

১৪. যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফর্ম তুলার অযোগ্য স্টুডেন্ট বাংলাদেশের রাষ্টপ্রতি আব্দুল হামিদ হতে পারে, তাহলে আমরা কেন পারবোনা। পারতেতো আমাদেরকে হবেই।

১৫. যদি চায়ের দোকানে কাজ করা ছেলেটা নরেন্দ্রমোদি হতে পারে,,,রুটির দোকানে কাজ করা ছেলেটা নজরুল হতে পারে। তুমি কেন পারবে না। তোমাকে পারতেই হবে।

১৬. SSC তে পর পর ২ বার ফেল করা ছাত্র যদি পরে BCS শিক্ষা ক্যাডারের প্রথম হতে পারে, তাহলে তুমি পারবে না কেন? তোমাকেও পারতে হবে।

১৭. যদি দু পায়ে সাত বার সার্জারি হওয়া ছেলেটি ক্যারিয়ার যার শেষ ধরে নেয়া হয়েছিল ফিরে এসে নিজের দেশকে সামনে থেকে নেতৃত্ব দেয়া মাশরাফি বিন মর্তুজা হতে পারে তাহলে তুই পাগলা যতবার পরবি ততবারি উঠে দাঁড়াবি,
পারব না আবার কিরে পাগলা। সাহস টা বুকে রাখ ,তুই যেখানে দাঁড়াবি সাকসেস সেখান থেকেই শুরু হবে।

হেরে যাওয়ার পর, হাল ছেড়ে দেওয়ার চিন্তা করাটাই ভুল। কারণ আজকে হয়তো তুমি কষ্টে, গ্লানিতে একটা বিনিদ্র রাত অতিবাহিত করছ আর হেরে গিয়ে যুদ্ধের ময়দান ছাড়ার কথা ভাবছ, কিন্তু হয়তো আগামীকালের সূর্যটা শুধু তোমাকেই চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য দেওয়ার জন্য ওঠার অভিপ্রায়ে আছে। ধর্য ধর, আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও সাফল্য এক দিন তোমাকে ধরা দিবেই।

সংগৃহীত

12/09/2020

আপনি যদি আপনার জীবনে সফলতা পেতে চান তাহলে এই অভ্যাসগুলোকে দ্রুত ত্যাগ করার চেষ্টা করুনঃ

🌺🌺অল্পতেই হতাশ হয়ে পড়াঃ

মনে রাখবেন,,,অল্পতেই হতাশ হয়ে গেলে জীবনে কখনওই বড় কোন সফলতা পাওয়া যায় না,,,

নতুন একটি কাজ করতে গেলে কিংবা কোনো একটি কাজ শুরু করলে এর মধ্যে ভুল হতেই পারে এটা কোন অস্বাভাবিক বিষয় না,,,

ফলাফল আপনার মনের মতো নাই হতে পারে,,, কিন্তু তখন যদি আপনি অনেক হতাশ হয়ে পড়েন তাহলে,,, আপনি কখনওই সামনের দিকে এগোতে পারবেন না।

তাই আপনি যদি কোনো কিছু শুরু করেন আর যদি আপনি মাঝপথে এসে কিছুটা ব্যর্থ হন তাহলে তখন হতাশ হয়ে সেটা ছেড়ে দিয়েন না,,,

মনে রাখবেন,,, একবারে কোনো কাজে সফলতা অর্জন করা যায় না,,,সফলতার জন্য বারবার চেষ্টা করতে হয়!--

প্রতিনিয়ত লড়াই করতে হয়,,,নিজের সাথে,,, সমাজের সাথে অর্থাৎ,,, সমগ্র পৃথিবীর সাথে!

তাই আপনি আপনার সবটুকু দিয়ে সবসময় শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন,,,তাহলে দেখবেন কোনো একদিন,,, কোন একসময় আপনি অবশ্যই সেটাতে সফলতা পেয়ে গেছেন।

🌺🌺একসাথে অনেককিছুর পেছনে ছোটাঃ

যদি আপনি একসাথে অনেককিছুর পেছনে ছুটতে থাকেন তাহলে দেখতে পাবেন শেষপর্যন্ত কোনটাতেই আর সফলতা পাবেন না,,,

তাই একসাথে অনেক কিছুতে জড়িয়ে না পড়ে
নির্দিষ্ট একটা লক্ষ্য তৈরি করুন আর সেই লক্ষ্যের দিকেই ছুটে চলুন,,,ধাপেধাপে এগোতে থাকুন,,,আর সবসময় চেষ্টা করে যেতে থাকুন,,,যতক্ষণ না লক্ষ্য পূরণ না হচ্ছে!!

এতে করে আপনার নিজের উপর চাপ অনেকটা কমে আসবে আর আপনার কাজগুলোও সঠিক নিয়মে চলতে থাকবে,,,,!!

🌺🌺অতীত নিয়ে বেশি বেশি চিন্তা করাঃ

যদি আপনি সবসময় অতীত নিয়ে চিন্তা করতে থাকেন,,,অর্থাৎ,,, অতীতে কী হয়েছে না হয়েছে সেসব নিয়ে সবসময় ভাবতে থাকেন তাহলে আপনি পিছিয়ে যেতে থাকবেন ,,,

কখনওই সামনের দিকে এগোতে পারবেন না,,,সবশেষে কোনো একজায়গায় থেমে যাবেন!

মনে রাখবেন,,, জীবনে ব্যর্থতা আসবেই,,, খারাপ সময় থাকবেই, কারণ,,,এগুলো জীবনেরই অংশ,,,কিন্তু সেগুলো নিয়ে সবসময় চিন্তা না করে নিজের উপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন,,,

অতীতের ভুলগুলোকে মেনে নিন এবং এবং সমাধান করে কীভাবে ভালো কিছু করা যায় সেই চেষ্টা করুন,,, তাহলে দেখবেন একসময় আপনি সত্যি সত্যিই সফলতার কাছাকাছি পৌঁছে গেছেন!!

🌺🌺ভবিষ্যতের জন্য অপেক্ষা করাঃ

ভবিষ্যতে আমাদের কার কী হবে তা আমরা কেউই জানি না,,, এমনও হতে পারে,,, ভবিষ্যতে আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে,,,

আবার এর বিপরীতটাও হতে পারে,,, যদি আপনি ভবিষ্যতের আশায় বসে থাকেন তাহলে শুধু শুধু আপনি আপনার জীবনের মূল্যবান সময়গুলোই নষ্ট করে ফেলবেন,,,

কিন্তু কাজের কাজ কিছুই হবে না,,, তাই যারা ভবিষ্যতের কথা চিন্তা করে সময় নষ্ট করছেন তারা ভবিষ্যতের জন্য অপেক্ষা না করে,,,

আজ থেকে এখন থেকেই আপনি আপনার কাজ করা শুরু করে দিন,,,

কারণ বসে বসে ভাবতে থাকলে তো আর ভাগ্য বদলাবে না তার ওন্য চেষ্টা করতে হবে,,,কঠোর পরিশ্রম করতে হবে,,,কখনও হতাশ হওয়া যাবে না,,,সসর্বোপরি কখনও হাল ছাড়া যাবে না,,,,!!

🌺🌺সবকিছু নিয়ে নেগেটিভ চিন্তা করাঃ

সবকিছুকে নেগেটিভ দৃষ্টিতে দেখা মানুষেরাই জীবনেই ব্যর্থতা জিনিসটা সবচেয়ে বেশি দেখতে পায়,,,

সবকিছু নিয়ে যদি আপনি নেগেটিভ চিন্তা করতে থাকেন তাহলে দেখবেন,,, ধীরে ধীরে একসময় আপনার চিন্তাভাবনাও নেগেটিভই হতে থাকবে,,,

তখন আপনি আপনার নিজের উপরও ভরসা হারিয়ে ফেলবেন,,,আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন,,, আপনার আত্মবিশ্বাস কমতে শুরু করবে!

তখন আপনি নতুন কোনো কাজ করার সাহস পাবেন না,,,তাই সবসময় নেগেটিভ চিন্তা না করে, পজিটিভ চিন্তা করার চেষ্টা করুন!

যেমন,,, আপনার লক্ষ্য কিভাবে পূরণ হবে,,,কতটা পরিশ্রম করতে হবে,,,কোন কোন উপায়ে এগোতে হবে,,,কিরকম পরিকল্পনা করলে লক্ষ্য অর্জন সম্ভব হবে এরকম চিন্তা করুন,,,দেখবেন আপনার কোন না কোন রাস্তা অবশ্যই তৈরি হয়ে গেছে!!

🌺🌺অন্যের কথায় কান না দেয়াঃ

আপনি যখনই কোন ভালো কিছু করতে যাবেন তখনই দেখবেন,,, কেউ না কেউ সেটাতে অবশ্যই বাধা দেয়ার চেষ্টা করবে,,,,

নানা রকম নেগেটিভ কথা বলে আপনাকে থামানোর চেষ্টা করবে,,, কিন্তু আপনি সেসব কথায় কখনও কান দিতে যাবেন না বা এটা উচিতও নয়,,,

মনে রাখবেন,,,আপনি যদি তাদের কথা শুনে সবকিছু ছেড়ে দেন তাহলে আপনি কখনো সফলতার ধারেকাছেও পৌঁছাতে পারবেন না!!

তাই যদি আপনি সত্যিই সফল হতে চান তাহলে এসব নিয়ে চিন্তা না করে নিজের কাজটা ঠিকভাবে করার চেষ্টা করে যান,,,

আর দেখবেন একসময় তারা বিরক্ত হয়ে নিজেরাই এসব বলা বন্ধ করে দিয়েছে,,,

#সবশেষে আপনি যদি এসব বিষয়কে না বলতে পারেন,,,, জীবনে চলার পথে এই বিষয়গুলো এড়িয়ে চলতে পারেন,,,

তাহলে দেখবেন সফলতা জিনিসটা খুব সহজেই আপনার কাছে ধরা দিবে আর আপনিও হয়ে উঠবেন সফল মানুষদের একজন!

তাই নিজের উপর বিশ্বাস রাখুন,,, আর নিজের লক্ষ্যের প্রতি এগিয়ে যেতে থাকুন!!

#সকলের জন্য শুভকামনা রইলো,,,!!

Photos 23/08/2020
15/07/2020

"বোকারা চিরদিন শূণ্য মাঠে গোল করে"।

___শেলি।

14/07/2020

"সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে"।

___ডব্লিউ এস ল্যান্ডের।

13/07/2020

"যে হারিয়ে যেতে চায়,তাকে হাড়িয়ে যেতে দাও"

__হুমায়ুন আহমেদ।

13/07/2020

Post No:11

"জ্ঞানী ব্যক্তিরা মেপে মেপে ঠোঁট নাড়েন"____লর্ড চেস্টারফিল্ড।

13/07/2020

Post No:10

"পরশ্রীকাতর লোভী ব্যক্তি কখনো শান্তি পায় না"
____ রাবেয়া বসরি (রহ:) ।

13/07/2020

Post No:09

"বেদনার পরে যে আনন্দ পাওয়া যায়,সেই আনন্দই বেশি উপভোগ্য" ____ জন ড্রাইডেন।

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Valuka
Mymensingh
SSCRG1710286916&4.61