30/10/2024
আলহামদুলিল্লাহ
অরিজিন পরিবারের সবাই এক ফ্রেমে।
স্থান- ইলিশের শহর চাঁদপুর
Shape the dream
Save the society
30/10/2024
আলহামদুলিল্লাহ
অরিজিন পরিবারের সবাই এক ফ্রেমে।
স্থান- ইলিশের শহর চাঁদপুর
11/12/2023
Alhamdulillah,
Achive Best Performer Award 2023 From Walton Hi-Tech Industries PLC . In Sha Allah I'll do my best all time.And everybody try to best.
24/12/2021
Journey to Birishiri, Netrokona
সঠিক ইসলামি দল কোনটি ?
"যেকোন যুগে তুমি যদি সঠিক ইসলামপন্থী দলটি খুঁজে না পাও, তাহলে চিহ্নিত ইসলাম বিদ্বেষী এবং পরীক্ষিত ইসলামের শত্রুদের দিকে তাকাও। দেখো তারা কোন দলটির প্রতি সবচেয়ে বেশি ক্ষিপ্ত?
কারণ সঠিক ইসলামী দলকে চিনতে মুসলিমরা ভূল করলেও ইসলামের শত্রুরা ভূল করেনা। "
- ইমাম ইবনে তাইমিয়া
নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে : আমি পারবো, আমাকে পারতেই হবে।অন্যেরা পারলে আমি কেন নয়? যে মানুষেরা চাঁদে গিয়েছে, তার বিহীন মোবাইল আবিষ্কার করেছে। সেখানে সামান্য এই কাজটি আমি কেন করতে পারবো না? কোন কিছুই অসাধ্য নয়।প্রত্যেকটি আবিষ্কারই জয়ের আগে মানুষের কাছে অসাধ্য ছিল।
নিজেকে জানুন : সবার আগে নিজের সর্ম্পকে জানা টা খুবই গুরুত্বপূর্ণ।নিজের সামর্থ চিনুন, সেই অনুযায়ী কর্ম পরিকল্পনা করুন যা আপনাকে আপনার সামর্থ কে চিনতে চেষ্টা করাবে এবং সেই অনুযায়ী লক্ষ্য নির্ধারণে আপনাকে সাহায্য করবে।
শুরুতেই ফলাফল নিয়ে ভাববেন না : কাজটি মনোযোগ দিয়ে শেষ করুন।দীর্ঘমেয়াদী হলেও লেগে থাকুন। কারন শুরুতেই ব্যর্থতার চিন্তা আপনাকে দিন শেষে ব্যর্থ মানুষে পরিনত করতে পারে।
অন্যের কাজে সমালোচনা করা থেকে দুরে থাকুন : অন্যের খারাপ কাজ আপনার মন কে বিষিয়ে তুলবে, অস্থির করে দিবে।বাদ দিন না।নিজের কাজ নিয়ে থাকুন। 🔹নিজের সমালোচনা করুন : আপনি সব সময় সঠিক কাজ নাও করতে পারেন। সেক্ষেত্রে গঠন মূলক সমালোচনা কে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখুন। নিজেকে, নিজের কাজকে আরেকবার ঝালিয়ে নিতে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আপনাকে নিয়ে কেউ গসিপ করলে সেটি মাথা থেকে ঝেড়ে ফেলুন। “কেবল, আপনিই পারেন, আপনাকে গড়ে তুলতে।”
collected
22/11/2020
আস সালামু আলাইকুম । প্রিয় অরিজিন মেম্বারস এবং গ্রুপের সকল সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি, আগামী ১৬ ডিসেম্বর ইসলামিক পরিবেশ বজায় রেখে একটা ফ্যামিলি ট্যুর এর আয়োজন করতে চাই । আপনারা কি বলেন ?
عَنْ عَبْدُ اللهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُوْلَ اللهِ أَىُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللهِ قَالَ أَنْ تَدْعُوَ ِللهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ. قَالَ ثُمَّ أَىٌّ قَالَ أَنْ تَقْتُلَ وَلَدَكَ مَخَافَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ. قَالَ ثُمَّ أَىٌّ قَالَ أَنْ تُزَانِىَ حَلِيلَةَ جَارِكَ فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَهَا (وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللهِ إِلَهًا آخَرَ وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِى حَرَّمَ اللهُ إِلاَّ بِالْحَقِّ وَلاَ يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا) الآية.
আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! আল্লাহর নিকটে কোন গোনাহটি সবচেয়ে বড়? তিনি বললেন, আল্লাহর কোন সমকক্ষ সাব্যস্ত করা। অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। লোকটি বলল, তারপর কোনটি? তিনি বললেন, তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে, সে তোমার সাথে খাবে (অর্থাৎ দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করা)। সে বলল, তারপর কোনটি? তিনি বললেন, ‘প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া’। রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর একথারই সত্যায়ন করে আল্লাহ পাক (নেক্কার লোকদের প্রশংসায় আয়াত নাযিল করেন, ‘আর যারা আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে আহ্বান করে না এবং যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না যাকে আল্লাহ হারাম করেছেন এবং যারা ব্যভিচার করে না’ (ফুরক্বান ৬৮; বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৯)।
অন্য সবাই যখন আপনি হাল ছেড়ে দেবেন বলে প্রত্যাশা করে অথচ তখনও আপনি লেগে আছেন, সেটিই হলো আসল শক্তি
🌹🌿
মুফতি মেনক
11/11/2020
রাসূলের (সা) দৃষ্টিতে সেরা মানুষ যারা
চলুন মিলিয়ে দেখি, আমিও সেই তালিকায় আছে কিনা
আমাদের চোখে সেরা মানুষের সংজ্ঞা কী? অনেক পড়াশোনা জানা, অনেক সম্পদের অধিকারী ইত্যাদি। চলুন দেখে নিই আমাদের প্রাণপ্রিয় রাসূলের (সা) চোখে সর্বশ্রেষ্ঠ মানুষের গুণাবলীগুলো। রাসূলের (সা) বিভিন্ন হাদীস থেকে সেরা মানুষের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারি। হাদীসগুলো থেকে কয়েকটি নিচে তুলে ধরা হলো।
১।
তোমাদের মধ্যে সর্বসেরা সে, যে কুরআন শিখে এবং শেখায়।
(বুখারী, পর্ব: ফাজায়েলুল কুরআন, অধ্যায়: ২১ হাদীস নং: ৫০২৭)
২।
নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।
(বুখারী, পর্ব: শিষ্টাচার, অধ্যায়: উত্তম চরিত্র, হাদীস নং: ৬০৩৫)
৩।
তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো।
(বুখারী, পর্ব: উকীল নিযুক্তকরণ, অধ্যায়: ৬, হাদীস নং: ২৩০৫)
৪।
তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার কাছ থেকে সবাই কল্যান আশা করে, অনিষ্টের আশংকা করে না।
( তিরমিজী, পর্ব: ফিতান, অধ্যায়: ৭৬, হাদীস নং: ২২৬৩/২৪৩২)
৫।
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, যে তার পরিবারের নিকট ভালো।
(ইবনে হিব্বান, পর্ব: বিবাহ, অধ্যায়: স্বামী-স্ত্রীর জীবনাচার, হাদীস নং: ৪১৭৭)
৬।
তোমাদের মধ্যে সে সর্বোত্তম, যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়।
(সহীহুল জামে’, হাদীস নং: ৩৩১৮)
৭।
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি, যে সালাতে কোমল-স্কন্ধ। (অর্থাৎ কেউ নামাজের কাতারে প্রবেশ করতে চাইলে কাঁধ নরম করে তাকে সুযোগ করে দেয়)।
( আবূ দাঊদ, পর্ব: সালাহ, অধ্যায় ৯৬, হাদীস নং:৬৭২ )
৮।
সেরা মানুষ সে যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো হয়।
(জা-মিউল আহাদীস, হাদীস নং: ১২১০১ )
৯।
সেরা মানুষ সে যে মানবতার জন্য অধিক কল্যানকর উপকারী।
(সহীহুল জা-মি’, হাদীস নং: ৩২৮৯ )
১০।
আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।
(তিরমিজী, পর্ব: সদ্ব্যবহার ও সুসম্পর্ক, অধ্যায়: ২৮, হাদীস নং: ১৯৪৪)
১১।
শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। সাহাবীগন প্রশ্ন করলেন-সত্যবাদী মুখ বুঝা গেলো, কিন্তু পরিচ্ছন্ন অন্তরবিশিষ্ট কে?
নবীজি ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ-নির্মল, মুত্তাক্বী, যাতে কোন পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।
(সহীহুল জা-মি’, হাদীস নং: ৩২৯১)
আল্লহ তা’আলা আমাদেরকে সর্বোত্তম মানুষের সবগুলো গুণ দান করুন এবং প্রকৃত ঈমানদার মানুষ হওয়ার তাউফীক দান করুন। আমিন।
09/11/2020
_________________________________
নাসেখ ও মানসূখ কি?
‘নাসখ’ কথাটির আভিধানিক অর্থ হল, দূরীকরণ, স্থানান্তরকরণ। পারিভাষিক অর্থে, শরীয়তের পূর্বের কোন বিধান, অর্থাৎ প্রথমে নাযিল হওয়া বা চালু থাকা কোন বিধান পরে নাযিল হওয়া কোন বিধানের মাধ্যমে রহিত করা করাকে নাসখ বলা হয়। যেই বিধান পূর্বের কোন বিধানকে রহিত করে তাকে নাসেখ বলা হয়, আর যেই বিধানকে রহিত করা হয় তাকে মানসূখ বলা হয়।
উদাহরণঃ নবী (সাঃ) বলেছেনঃ “আমি তোমাদেরকে ইতিঃপূর্বে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। কিন্তু এখন তোমরা কবর যিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে সেটা তোমাকদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবে।” সহীহ মুসলিম।
এখানে প্রথম বিধান ছিল যিয়ারত না করা। অতঃপর দ্বিতীয় বিধানের মাধ্যমে তা রহিত করা হয়েছে এবং তা করার আদেশ হয়েছে। নাসেখ ও মানসুখ বিষয়টির উপরে সব চাইতে বড় আলেম হচ্ছেন, ইমাম শাফেয়ী রাহমাতুল্লাহি আ’লাইহি। ইমাম আহমদ বলেন, “আমরা মুজমাল-মুফাস্সার এবং নাসেখ-মানসূখ শাফেয়ীর সাহচর্য ছাড়া বুঝতে পারিনি।”
নাসেখ-মানসূখ চেনা যায় নিম্নের পদ্ধতি সমূহের মাধ্যমেঃ
(১) স্বয়ং নবী (সাঃ) এর স্পষ্ট করে বলে দেওয়া, যেমন উপরের উদাহরণটি।
(২) সাহাবীর মন্তব্য, যে প্রথমে এই বিধান ছিল আর পরে এই বিধান দেওয়া হয়েছিলো।
(৩) বিধানগুলির তারিখ সম্পর্কে অবগত হওয়া।
(৪) ঐক্যমত বা ইজমার মাধ্যমে।
উতসঃ তায়সীরুল মুস্তালাহিল হাদীস, ড. তাহহানঃ ৫৯-৬০।
collected
_________________________________
(কিভাবে বুঝবেন আপনি করোনা ভাইরাস (Covid-19) দিয়ে আক্রান্ত?
তথ্যসূত্রঃ Singapore Ministry of Health.
দিন অনুযায়ী লক্ষ্মণ সমূহঃ
Day 1 - Day 3:
- সাধারণ সর্দিকাশি, হাল্কা গলা ব্যথা, তেমন কোনো জ্বর নাই।
আপেক্ষিক ভাবে সুস্থ এবং খাওয়া দাওয়া করতে সমস্যা হবে না।
Day 4:
-গলা ব্যথা প্রথম ৩ দিনের তুলনায় কিছুটা বেশী। মাথা ঘোরা ও কিছুটা ভারসাম্যহীন অনুভব করা।
-কথা বলতে কষ্ট হওয়া,শরীরের তাপমাত্রা 36.7°c এর আশেপাশে।
-খাওয়া দাওয়া করতে সমস্যা হওয়া।
-হাল্কা মাথা ব্যথা,অনেক সময় ডায়রিয়ার মতো হওয়া।
Day-5:
গলা ব্যথা পূর্বের চেয়ে বেশী ।কথা বললে গলায় বেশি ব্যথা করা।দেহের তাপমাত্রা ৩৬.৫°-৩৬.৭° এর কাছাকাছি।শারীরিক দূর্বলাতা ও জয়েন্টে জয়েন্টে ব্যথা।
Day 6:-
-জ্বরের তীব্রতা আস্তে আস্তে বেড়ে 37°c এর আশেপাশে থাকা। শুকনা কাশি শুরু হওয়া।কথা বলার সময় বা ঢোক গিলতে গেলে ব্যথা করা।অস্বাভাবিক দূর্বলতা,বমি বমি ভাব,
মাঝে মাঝে শ্বাসকষ্ট হওয়া। হাতের আঙুল গুলোতে ব্যথা শুরু হওয়া।
বমি,ডায়রিয়া।
Day 7:-
-উচ্চমাত্রায় জ্বর (37.4°c - 37.8°c),
-কফ সহ কাশি
-মাথা ও শরীর ব্যথা,বমি ও ডায়রিয়া বৃদ্দ্বি পাওয়া।
Day 8:-
-জ্বরের মাত্রা বৃদ্ধি পেয়ে 38° বা 38°C এর উপরে চলে যায়।
-শ্বাসক্ষট এবং প্রতিবার শ্বাসপ্রশ্বাস নেয়ার সময় বুক ভার ভার লাগে।
-বিরতিহীন কাশি।
মাথা ব্যথা,জয়েন্ট ব্যথা এবং কোমরের মাংস ব্যথা।
Day 9:-
আগের সকল সিম্পটম থাকবে তবে সেগুলো মারাত্মক আকার ধারন করা যেমন জ্বরের অবস্থা আরো অবনতি , শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা
বিঃদ্রঃ
এগুলোর যেকোনো একটা সাইন সিমটম্প দেখা দিলে, দ্রুত IEDCR এর ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে।
ডায়াবেটিস রোগীদের ইমইউন সাপ্রেজড থাকায়,তাদের ঝুকি বেশি।
Singapore health ministry এর Data analysis করে .Dr.Richard matta এই গাইডলাইন প্রকাশ করেছেন।
সূত্র:
করোনা আপডেট বাংলাদেশ।