03/07/2022
ফেসবুক বিজনেসের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ সুগম হয়।
"Swanirvor" is a special project of the Nirvoy Foundation. It will enhance the opportunity of self-
03/07/2022
ফেসবুক বিজনেসের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ সুগম হয়।
24/12/2021
একটা কম্বল কি দিতে পারিনা?
একটা হুডি কি দিতে পারিনা??
একটা জ্যাকেট কি দিতে পারিনা???
একটা চাদর কি দিতে পারিনা????
06/07/2021
কল্পনা আন্টি, নেত্রকোনার একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। উনার সাথে সর্বপ্রথম আমাদের ভলান্টিয়াররা নারী দিবসের একটি প্রোগ্রামে যোগাযোগ করে। এরপর সম্প্রতি যখন বৃক্ষরোপণ ও বিতরণের জন্য নেত্রকোনা যাই তখন উনার সাথে বিশেষভাবে কথা হয়। উনার স্বামী প্যারালাইজড হয়ে ঘরবন্দী হয়েছেন, করোনার আগে উনি টুকটাক কাজ করে এবং জিনিসপত্র ফেরি করে চলতেন। করোনায় সেখানেও ধাক্কা খেয়ে কোনরকমে দিন পার করছেন।
উনাকে গাছ দেয়ার পর উনার সমস্যার কথা শুনে বলেছিলাম যেকোন সমস্যায় আমাদের জানাতে। সেই সুবাদে উনি গত দুইদিন আগে আমাদের ভলান্টিয়ার MaLLikA HaShi আপুকে ফোন দিয়ে জানালেন বাসায় খাবার নেই।
তারপর তো আপনাদের কাছে সহযোগিতা চাইলাম এবং আপনারা মাত্র এক ঘন্টায় যে রেস্পন্স করেছেন তাতে উনার জন্য অল্প কিছু খাবারের ব্যবস্থা করা সম্ভব হয়েছে৷
আজকে আমাদের Nirvoy Foundation - Netrakona District এর ডিরেক্টর Rumon Hasan গিয়েছিলো কল্পনা আন্টির বাসায় বাজার নিয়ে। কল্পনা আন্টির কথা শুনে আন্টি(রুমনের মা) ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
আজকে কল্পনা আন্টিকে ১০কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ১কেজি ডাল, ২কেজি পেঁয়াজ, ২কেজি পেঁপেঁ, ১কেজি আম এবং ১কেজি মাছ কিনে দেয়া হয়েছে যা দিয়ে হয়তো উনার ১৫দিন কোনরকমে কেটে যাবে।
ধন্যবাদ যারা এই কাজে সহযোগিতা করেছেন।
#বিঃদ্রঃ কল্পনা আন্টির হাসবেন্ড এর জন্য একটি হুইয়চেয়ার প্রয়োজন, আপনাদের সহযোগিতা পেলে হয়তো সেটিও উপহার দিতে পারবো।
02/07/2021
#স্বনির্ভর_০১
#উপকারভোগীঃ মাজেদা খালা
#স্থানঃ টাঙ্গাইল
#সমন্বয়কারী স্বেচ্ছাসেবকঃ মীর আশরাফিয়া অনন্যা, ক্যাম্পাস এম্বাসেডর, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
#বাস্তবায়নকালঃ ২৩শে অক্টোবর ২০২০।
মাজেদা খালা, সরকারি আশ্রয়ন প্রকল্পের একজন বাসিন্দা৷ স্বামী কিংবা উপার্জনক্ষম সন্তান না থাকায় বৃদ্ধ বয়সেও যাকে এবাড়ি-ওবাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। হাতের কাজ, সেলাই বা দোকান চালানোর মত অবস্থা না থাকায় উনার সাথে কথা বলে চাহিদামতো দেশী মুরগী কিনে দেয়া হয় মাজেদা খালাকে৷
এরপর প্রতিনিয়ত উনার খোজ রাখেন আমাদের সমন্বয়কারী স্বেচ্ছাসেবক। ডিসেম্বরের শীতে উনাকে প্রদান করা হয় #লেপ। এছাড়া রমজানে উনার সাথে যোগাযোগ করা হলে উনার চাহিদামতো সেমাই, চিনি, ডাল ইত্যাদি কিনে দেয়া হয়।
মাজেদা খালার অবস্থার হয়তো খুব বেশি উন্নতি এখনো হয়নি তবে উনি চেষ্টা করে যাচ্ছেন নিজের ভাগ্য পরিবর্তনের। বিভিন্নভাবে টাকা জোগাড় করে বর্তমানে কিনেছেন একটি গরু। আশা করছি দ্রুতই উনি একটু স্বচ্ছন্দময় জীবনের দিকে এগিয়ে যাবেন।
সেইসাথে নির্ভয় ফাউন্ডেশন তার স্বনির্ভর-Swanirvor প্রকল্পের আওতায় নিয়মিত উনার খোজ-খবর রাখছে, রাখবে এবং স্বনির্ভর হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে যাবে৷
আপনারা যদি এরকম মাজেদা খালাদের স্বনির্ভর করতে আমাদের সহযোগিতা করতে চান তাহলে আপনাদের সেই সহযোগিতা আমরা তাদের কাছে পৌছে দিতে বদ্ধপরিকর।