𝑴𝒀𝑴𝑬𝑵𝑺𝑰𝑵𝑮𝑯 𝑽𝑶𝑳𝑼𝑵𝑻𝑬𝑬𝑹 𝑺𝑶𝑪𝑰𝑬𝑻𝒀

𝑴𝒀𝑴𝑬𝑵𝑺𝑰𝑵𝑮𝑯 𝑽𝑶𝑳𝑼𝑵𝑻𝑬𝑬𝑹 𝑺𝑶𝑪𝑰𝑬𝑻𝒀

Share

"Mymensingh Volunteer Society" একটি সামাজিক সংগঠন,যা অসহ?

Photos from 𝑴𝒀𝑴𝑬𝑵𝑺𝑰𝑵𝑮𝑯 𝑽𝑶𝑳𝑼𝑵𝑻𝑬𝑬𝑹 𝑺𝑶𝑪𝑰𝑬𝑻𝒀's post 22/01/2021

আলহামদুলিল্লাহ, আরো একটি স্বপ্ন পূরণ। 💜
প্রাণপ্রিয় সামাজিক সংগঠন "Mymensingh Volunteer Society" এর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ❤
[ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের সংগঠন অসহায় মানুষদের পাশে থাকবে।💝]

বিশেষ ধন্যবাদঃ রাজবী আহম্মেদ ভাই ,নাইম,অপূর্ব,তূর্য প্রমি, রিয়া,জয়া, কুমকুম এবং রাফি ভাইকে। 🖤

ধন্যবাদ জানাই আমাদের শুভাকাক্ষীদের যারা আর্থিকভাবে ও অন্যান্য উপায়ে আমাদের সংগঠনকে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে। 💗

21/01/2021
13/01/2021

কথায় আছে, "কারোর পৌষ মাস কারোর সর্বনাশ"
সারাদেশে দিন দিন শীতের প্রকোপ বাড়ছে। ধনী আর মধ্যবিত্তদের হয়তো তাতে কিছু আসে যায় না, ভালো দামী সোয়েটার, হুন্ডি,জ্যাকেট, চাদর, আরামদায়ক কম্বল দিয়ে শীতকালটাকে ভালোভাবে উপভোগ করে নিচ্ছে।
কিন্তু একটি বার রাস্তায় থাকা শীতার্ত শীতবস্ত্রহীন অসহায় দরিদ্র মানুষগুলোর কথা আমাদের ভেবে দেখা উচিত,কেমন কাটছে তাদের শীতের রাতগুলো? একদিকে করোনার প্রকোপ অন্যদিকে শীতের কষ্ট, সম্ভব হলে নিজ সামর্থ্য অনুযায়ী তাদের জন্যও কিছু করার চেষ্টা করুন।
আমরা "Mymensingh Volunteer Society" সংগঠনের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চাই। আপনারা পুরাতন কাপড়,শীতবস্ত্র,নগদ অর্থ দিয়ে আমাদের মাধ্যমে অসহায় মানুষকে সাহায্য করতে পারেন।
ধন্যবাদ।🖤

Photos from 𝑴𝒀𝑴𝑬𝑵𝑺𝑰𝑵𝑮𝑯 𝑽𝑶𝑳𝑼𝑵𝑻𝑬𝑬𝑹 𝑺𝑶𝑪𝑰𝑬𝑻𝒀's post 09/01/2021

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচি-১।
আলহামদুলিল্লাহ, "Mymensingh Volunteer Society" এর পক্ষ থেকে করোনা সচেতনতা কর্মসূচি হিসেবে প্রায় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। ❤🖤

[ভেন্যুঃ নতুন বাজার থেকে জয়নুল আবেদিন পার্ক]

Photos from 𝑴𝒀𝑴𝑬𝑵𝑺𝑰𝑵𝑮𝑯 𝑽𝑶𝑳𝑼𝑵𝑻𝑬𝑬𝑹 𝑺𝑶𝑪𝑰𝑬𝑻𝒀's post 13/11/2020

আলহামদুলিল্লাহ, Mymensingh Volunteer Society এর পক্ষ থেকে সেহড়া চামড়াগুদাম বাইতুল মামুর জামে মসজিদে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে বিতরণসহ করোনা প্রতিরোধ সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।🖤

Photos from 𝑴𝒀𝑴𝑬𝑵𝑺𝑰𝑵𝑮𝑯 𝑽𝑶𝑳𝑼𝑵𝑻𝑬𝑬𝑹 𝑺𝑶𝑪𝑰𝑬𝑻𝒀's post 10/11/2020

মানুষের মতো কুকুরদেরও ক্ষুধা লাগে কিন্তু এরা বোবা প্রাণী তাই মুখ ফুটে বলতে পারে না।তাই তারা প্রায়ই মানুষের সাথে হিংস্র আচরণ করে।

দুঃখের বিষয়,কুকুরগুলো যখন ক্ষুধার জ্বালায় হিংস্র হয়ে আছে, আর সবাই তখন কুকুরের নিষ্ঠুরতায় ব্যস্ত।😓

তাই সবার কাছে অনুরোধ এই বোবা প্রাণীগুলোর প্রতি নিষ্ঠুর আচরণ না করে ওদের বাঁচতে দিন। রাস্তার কুকুরগুলোকে ভয় না করে ওদের কিছু খেতে দিন।দেখবেন কোনো একদিন ঠিকই এই বোবা প্রাণীগুলোই আপনার উপকারে আসবে।🙂
ইনশাআল্লাহ আমাদের "Mymensingh Volunteer Society" সংগঠনটি সবসময় ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যাবে।❤

09/11/2020

"Mymensingh Volunteer Society" একটি সামাজিক সংগঠন,যা অসহায় ও দরিদ্র মানুষকে সহযোগিতার কাজে নিয়োজিত (অসহায় শিশুদের অগ্রধিকার)। ময়মনসিংহে অবস্হানরত যেকেউ (ছেলে -মেয়ে উভয়ই) এ সংগঠনের সদস্য হতে পারবে। সেক্ষত্রে তাকে অবশ্যই নিন্মলিখিত নিয়ম মেনে কাজ করতে হবেঃ
𒊹︎︎সংগঠনের সদস্য হতে হলে প্রথমে একটি ফরম পূরণ করতে হবে। প্রতিটি ফরমের মূল্য ১০০ টাকা। ফরমটি অবশ্যই এডমিনদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে হবে।
𒊹︎︎︎সংগঠনের প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণের চেষ্টা করতে হবে।
𒊹︎︎︎আমাদের সংগঠনের ফান্ডে বহিরাগতদের কোনো অনুদান নেওয়া হয় না, তাই গ্রুপের সদস্যদের প্রতিমাসে মাসিক অনুদান প্রদান করতে হবে।শিক্ষার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ১০০ টাকা এবং অন্যদের কমপক্ষে ১৫০ টাকা অনুদান দিতে হবে।
প্রতিমাসে সেই টাকা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করা হবে। সেই হিসাব এডমিন ম্যাসেঞ্জার গ্রুপে সকলকে বুঝিয়ে দিবেন। উক্ত নিয়ম নভেম্বর,২০২০ ইং থেকে বলবৎ হবে। [প্রতিমাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে সেই অনুদানের টাকা পরিশোধের অনুরোধ রইল]
𒊹︎︎︎সংগঠনটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত। তাই কোনো রাজনৈতিক কার্যক্রম ও কর্মকাণ্ড গ্রহণ করা হবে না। ফেসবুক ও ম্যাসেঞ্জার গ্রুপে কোনো ধরণের রাজনৈতিক পোস্ট করা যাবে না। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু করা যাবে না।
𒊹︎︎︎সংগঠনের কোনো নারী সদস্যকে বা অন্য যেকোনো সদস্যকে নিয়ে কটুক্তি করা থেকে বিরত থাকতে হবে।অন্যথায়, গ্রুপ থেকে ব্যান করা হবে।আপত্তিকর তথ্য ও গুজব ছড়ানো থেকে নিজেকে বিরত রাখুন।
সর্বোপরি এটি সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য গঠিত সংগঠন তাই কাজের পরিবেশ বজায় রাখুন।আপনাদের সহযোগিতা কামনা করছি। ❤❤

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Sadar
Mymensingh