Hillol Nokrek

Hillol Nokrek

Share

This page is providing different topics of literatures and social awareness.

07/12/2025
07/12/2025

ওরে ওরে কে কোথায় গেলি রে-দ্বিতীয় ভার্সন
(নবান্নের গান)
কথাঃ হিল্লোল নকরেক
#নবান্নেগান #নাচেরগান #নবান্নউৎসব
==================
ওরে ওরে কে কোথায় গেলি রে
কে কোথায় গেলি রে
চল্ চল্ চল্ রে চল্! নবান্নের মেলায় চল্!
চল্ চল্ চল্ রে চল্! নবান্নের মেলায় চল্!

ওরে ওরে কে কোথায় গেলি রে
সোনার ফসল উঠল এবার গ্রামের ঘরে ঘরে
তোরা কে কোথায় গেলি রে।

এই বাড়ীতে চিড়ে কোটে,
ওই বাড়ীতেও ঢেঁকি হাঁকে
ধুপ্, ধুপা-ধুপ্, ধপাস্
ওই বাড়ীতে ধানের ফাটাফাটি,
হাড়ির উপর খই করে ঝাঁপাঝাঁপি
ফট্, ফটা-ফট্, ফটাস।

পিঠা-পায়েসে পাগল পাড়া-পড়শি
খেঁজুর গাছে দামাল খোঁকাখুঁকি
রসের নেশায় করে মাতা-মাতি।

নতুন বৌয়ের নতুন রাঙা শাড়ী
নাচে রে কাঁখে তার রসের হাড়ি
হেলিয়া-দুলিয়া নাচে রে, ঢাক-ঢোলের তালে রে।

08/11/2025

Wangala
Song: 3
Lyrics : Hillol Nokrek

30/10/2025

মহিমার আলো মাগো-২
কথাঃ হিল্লোল নকরেক
#মামারীয়া #ভক্তিমূলক

মহিমার আলো মাগো তুমি জ্যোতির্ময়ী।।
গাহি তোমারই নামের গীতি
ওগো মা শান্তির রাণী তুমি।।

স্বর্গ, মর্ত্যের জননী,
তুমিই তো মাগো করুণাময়ী।।
মর্ত্যলোকে বাজে রে আজি তোমারই জয়গান
তোমার প্রেমের বাঁধনে বাঁধা হল সবার প্রাণ।।

কীর্তনে ভজি রে,মায়ের নামের গীতি
তবেই পাবো গো পাপ কলঙ্কের মুক্তি।।

নমি কুমারী, নমি মা-মারীয়া,নমি গো প্রসাদেপূর্ণা
নমি গো ঈশ্বর জননী, নমি গো আরোও সিন্ধুতারা।।

তোমারই নামেতে খোলে রে স্বর্গের দ্বার
ত্রাণকারিণীর নামে ঘুচিলো পাপের ভার।।

দয়া করো স্বর্গের রাণী,পাপী-তাপী সব জনে,
তোমার পুত্র যীশু, তাঁকেই যেন চিনি ত্রিভুবনে।।

28/10/2025

করুণাময়ী মা
কথাঃ হিল্লোল নকরেক

17/10/2025

অচিন পাখি রে তুই
কথাঃ হিল্লোল নকরেক
#বাউলগান #বাংলাগান
=====================
অচিন পাখি রে তুই,
একা একা কি কথা কও!!
কাঁচা বাঁশের খাঁচা রে আমার,
কোন ভুলে খাঁচা ছাইড়া যাও!

সোনা-রূপার খাঁচা হইলে,
যতন কইরা রাখতাম তোরে।
এই কাঁচা বাঁশের খাঁচাতে,
আর কয়দিন থাইকা যারে।

যে দিন খাঁচা ভাঙিয়া যাইবে রে,
সে দিন পাখি কই লুকাইবা রে?
গুরু বিনে গতি নাই রে,
এই কথাটি মনে লও।

আটটি পাতার ঘরখানিতে,
নয়টি ফোঁকরি আঁটা রে
এ কেমন আজব খেলা রে!
ভিতর-বাহির আইন্ধার হইলে রে,
মনের কয়লা ছাড়ে না রে।
ওরে পাগলা মন রে আমার,
রইলি পইড়া কার আশায়,
বেলা বইয়া যায় হায় হায়!
পাগলা মন রে সময় থাকতে,
তার চরণে মাথা থোও।

পথিক বলে, ওরে আমার পাখি রে,
জন্ম-মৃত্যু তার খেলা রে।
একদিন তোমায় উইড়া যাইতে হইবে রে,
ফুরাবে সাধের এই জীবন-বেলা রে।
গুরু, খাঁচা ভাঙিলে সেই অচিনে,
ঠাঁই দেও আমারে ।

15/10/2025

আমি পথ হারাবো
কথাঃ হিল্লোল নকরেক

15/10/2025

অচিন পাখি
কথাঃ হিল্লোল নকরেক

03/10/2025

মনের ঘরে, লিরিক্স
কথাঃ হিল্লোল নকরেক
==================
মাটির ঘর ভেঙে গেলে গড়তে সময় লাগে না
মাটির ঘর ভেঙে গেলে গড়তে সময় লাগে না
মনের ঘরে ফাটল ধরলে, জোড়া তো লাগে না রে
জোড়া তো লাগে না,
মনের ঘরে ফাটল ধরলে, জোড়া তো লাগে না রে
জোড়া তো লাগে না।

পর মানুষে আঘাত দিলেও বুকটা কাঁপে না
পর মানুষে আঘাত দিলেও বুকটা কাঁপে না,
আপনার দেওয়া কষ্ট সহজে কাটে না রে,
সহজে কাটে না।
আপনার দেওয়া কষ্ট সহজে কাটে না রে,
সহজে কাটে না।

নদীর জলে পাথর ভাসে, শেওলাও ডুবে না
নদীর জলে পাথর ভাসে, শেওলাও ডুবে না
প্রেমের নদীর কুল-কিনারা কেন মেলে না রে
কেন মেলে না।
প্রেমের নদীর কুল-কিনারা কেন মেলে না রে
কেন মেলে না।
মনের সাথে মন মিলালেও চিরকালের হয় না।
মনের সাথে মন মিলালেও চিরকালের হয় না।

মনের ঘরে ফাটল ধরলে, জোড়া তো লাগে না রে
জোড়া তো লাগে না।

মাটির ঘর ভেঙে গেলে গড়তে সময় লাগে না
মাটির ঘর ভেঙে গেলে গড়তে সময় লাগে না,

আকাশ ভরা দেখি তারা, চাঁদ থাকে যে একা রে
চাঁদ থাকে যে একা,
আকাশ ভরা দেখি তারা, চাঁদ থাকে যে একা রে
চাঁদ থাকে যে একা,
কাছের মানুষ দুরে গেলে পথ হয় যে বাঁকা রে,
পথ হয় যে বাঁকা,
আলো যদি ফেলে ছায়া, আঁধার কাটে না রে,
আঁধার কাটে না।
আলো যদি ফেলে ছায়া, আঁধার কাটে না রে,
আঁধার কাটে না।

মনের ঘরে ফাটল ধরলে, জোড়া তো লাগে না রে
জোড়া তো লাগে না।
মনের ঘরে ফাটল ধরলে, জোড়া তো লাগে না রে
জোড়া তো লাগে না।

আপনার দেওয়া কষ্ট সহজে কাটে না রে,
সহজে কাটে না।
আপনার দেওয়া কষ্ট সহজে কাটে না রে,
সহজে কাটে না।

পথিক বলে, মনের মানুষ থাকে অনেক দূরে
পথিক বলে, মনের মানুষ থাকে অনেক দূরে
ভরসা করে দিলাম পাড়ি, কুল খোঁজে পাই না রে
কুল খোঁজে পাই না রে
ভুল মানুষে রে মন দিলে, সে মন সুখ পায় না রে
ভুল মানুষে রে মন দিলে, সে মন সুখ পায় না রে।

মাটির ঘর ভেঙে গেলে গড়তে সময় লাগে না
মাটির ঘর ভেঙে গেলে গড়তে সময় লাগে না,
মনের ঘরে ফাটল ধরলে, জোড়া তো লাগে না রে,
জোড়া তো লাগে না।
মনের ঘরে ফাটল ধরলে, জোড়া তো লাগে না রে
জোড়া তো লাগে না।

আপনার দেওয়া কষ্ট সহজে কাটে না রে,
সহজে কাটে না।
আপনার দেওয়া কষ্ট সহজে কাটে না রে,
সহজে কাটে না।

01/10/2025

ও… সখীরে
কথা: হিল্লোল নকরেক
#বাউল #বাংলাগান
==============
ও~ সখীরে,
নদীর ঘাটে সারা বেলা কাটে বসে একা একা
সারা বেলা কাটে বসে একা একা, বসে একা একা,
আসবে বলে প্রাণ সখা এলো না সাঁঝের বেলা।
প্রাণ সখা এলো না সাঁঝের বেলা।
ও~ সখীরে,
বিরহ সহে না যে অন্তরে,
দাও বলে, দাও বলে তারে।

ঐ যে ভানু
সকাল-সন্ধ্যা জ্বলে-নিভে,
ঐ যে ভানু
সকাল-সন্ধ্যা জ্বলে-নিভে,
সত্য খেলা নিত্য বেলা,
মিথ্যা হলো কবে!
ও~ সখীরে,
সখার খেলা
ছলে ছলে কেন জ্বালায় মোরে।
ছলে ছলে কেন জ্বালায় মোরে।
ও~ সখীরে,
বিরহ সহে না যে অন্তরে,
দাও বলে, দাও বলে তারে।

অদেখা বাতাস,
শূন্য আকাশ চিনি না রে, চিনি না রে
লোকে বলে ওই খোলা চুলে আকাশ উড়ে,
লোকে বলে ওই খোলা চুলে আকাশ উড়ে,
ও~ সখীরে,
এমন ছলে-কিসের
খেলা খেলে অন্তরে।
ও~ সখীরে,
বিরহ সহে না যে অন্তরে,
দাও বলে, দাও বলে তারে।

গলার কুসুম
হার ছড়িয়ে দেবো পথে পথে,
ও~ সখীরে,
গলার কুসুম
হার ছড়িয়ে দেবো পথে পথে,
আঁখিজলে
ভিজিয়ে দেবো ক্ষণিক পরে পরে,
সখী বলে দে~ আমারে, পাবো দেখা কবে তারে।
ও~ সখীরে,
পাবো দেখা কবে তারে।
ও~ সখীরে,
বিরহ সহে না যে অন্তরে,
দাও বলে, দাও বলে তারে।

ও~ সখীরে,
নদীর ঘাটে সারা বেলা কাটে বসে একা একা
সারা বেলা কাটে বসে একা একা, বসে একা একা,
আসবে বলে প্রাণ সখা এলো না সাঁঝের বেলা।
প্রাণ সখা এলো না সাঁঝের বেলা।
ও~ সখীরে,
বিরহ সহে না যে অন্তরে,
দাও বলে, দাও বলে তারে।
ও~ সখীরে,
বিরহ সহে না যে অন্তরে,
দাও বলে, দাও বলে তারে।

16/07/2025

কয়েকমিনিটের আরব্য রজনী

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Bhatikeshore, Borobari Bylene
Mymensingh