01/10/2022
বিএনসিসি এক্স- ক্যাডেট চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্যার পুলিশ প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন ও শুভেচ্ছা।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SSNIC BNCC Platoon, Shama Choron Roy Road, Mymensingh.
01/10/2022
বিএনসিসি এক্স- ক্যাডেট চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্যার পুলিশ প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন ও শুভেচ্ছা।
15/08/2022
আজ শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।🏴
ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন।১৯৭৫ সালের এইদিনে অতিপ্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা।
সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে স্বপরিবারে প্রাণ দিয়েছিলেন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবার।
১৫-০৮-২০২২ তারিখে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রভাতফেরী ও পুস্পস্তবক অর্পণে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার, সম্মানিত অধ্যাপক ও প্রভাষক স্যার মহোদয়রা, বি এন সি সি প্লাটুন এবং অন্যান্য কর্মকর্তারা।।
আজকের শোকাবহ এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান ও তাঁর পরিবারের সকল শহীদদের শ্রদ্ধার সহিত স্মরণ করছি।
13/08/2022
ব্রিগেডিয়ার জেনারেল সাদীকে বিএনসিসিতে স্বাগতম।
BA-3797 ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী, এনডিসি, পিএসসি ২০২২ সালের ১২ আগস্ট বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন। জেনারেল সাদী ১৯৯০ সালের ২২ জুন ২৪ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সফলতার সাথে কোর অব আর্টলারীতে কমিশন লাভ করেন এবং ২০১৬ সালের ৭ ই সেপ্টেম্বর ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতিপ্রাপ্ত হন।
জনাব ওমর সাদী ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ২২ জানুয়ারি পর্যন্ত স্টেশন সদর দপ্তর, সিলেটের এডহক স্টেশন কমান্ডার ও স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনসিসিতে যোগদানের পূর্বে জেনারেল ওমর বিজিবি যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। এর পূর্বে তিনি ১০ আর্টিলারী ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সের ডিন (১৮/০১/২০১৯-১৩/০২/২০১৯) হিসেবে কর্মরত ছিলেন। জেনারেল সাদী চৌকস সেনা কর্মকর্তা ও শান্তিরক্ষী প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন এন্ড ট্রেনিং এর Instructor CI A. (০৮/০১/২০১৪-০৫/০৩/২০১৪) হিসেবে ও মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
জেনারেল সাদী ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।
ব্যক্তিজীবনে ওমর সাদী ও নাদিয়া বেগম দম্পতি ৩ পুত্র সন্তানের জনক-জননী। ভ্রমণপ্রিয় জেনারেল সাদী দেশে-বিদেশে বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদীর নেতৃত্বে বিএনসিসি চলমান সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে বলে আমরা আশা করি।
গ্রন্থনাঃ এক্স-সিইউও রাইসুল আরেফিন ইয়ামিন (২০১৭-১৮)
09/07/2022
ঈদ মোবারক 🌙🌙
শহীদ সৈয়দ নজরুল ইসলাম বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।
ইন শা আল্লাহ, সবাই একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে, সকল ভেদাভেদ ও বৈষম্যকে ভুলে গিয়ে এই ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিব।।🥰🥰🥰
আমরা সবাই মিলে আবার প্রমাণ করবো,,“ঈদ মানে আনন্দ”
ঈদ মোবারক 🌙🥰
20/06/2022
সামরিক প্রশিক্ষণ কার্যক্রম
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, বিএনসিসি প্লাটুন।
বানভাসি মানুষের প্রয়োজনে দুর্গত উপজেলাগুলোতে উদ্ধারকাজে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত টিম লিডারদের নাম ও মোবাইল নাম্বার :
মেজর আশিক, দিরাই-জামালগঞ্জ, সুনামগঞ্জ। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯০০৮৭৩৬।
মেজর আশাবুর, ছাতক-দোয়ারাবাজার, সুনামগঞ্জ। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯১৭২৪৫৪।
মেজর মোক্তাদির, কুমারগাঁও পাওয়ার স্টেশন, সিলেট। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯১১২৫৫৬।
ক্যাপ্টেন মারুফ, কোম্পানীগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯০০৯৩৮২।
ক্যাপ্টেন আশরাফ, গোয়াইনঘাট, সিলেট। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯১৭২৫৬৪।
ক্যাপ্টেন ফয়সাল, সিলেট সদর উপজেলা। মোবাইল নাম্বারঃ ০১৬২৬২৯১৫৭৭।
বানভাসি মানুষদের যেকোনো প্রয়োজনে উল্লেখিত নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে ।
- মেজর মোঃ জসীম উদ্দিন, ব্যাটালিয়ন এ্যাডজুট্যান্ট, ৫ বিএনসিসি ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্ট ।
19/06/2022
প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা ২০২২
প্রচার প্রচারণা কার্যক্রমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ ।
Eid greetings from Respected Regiment Commander Lt Colonel Rahat Newaz, psc sir
02/05/2022
আসসালামু আলাইকুম,
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
-আল্লাহ আমাদের এবং আপনার (ইবাদত) কবুল করুন।
ঈদ আপনার জীবনে,পরিবারে ও সমাজে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
"ঈদ মোবারক"
15/04/2022
১। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ও ২য় ধাপে ভাইভা পরীক্ষায় নির্বাচিত পরীক্ষার্থী
২। প্রাথমিক বাছাইয়ে সকল অপেক্ষমান পরীক্ষার্থী এবং
৩। ২য় ধাপে ভাইভা পরীক্ষায় সকল অনুপস্থিত পরীক্ষার্থীদের রোল নম্বর নিম্নে প্রকাশ করা হলো ।
উল্লেখ্য, নিম্নে প্রকাশিত সকল পরীক্ষার্থীদের চূড়ান্ত বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।
"নতুন সূর্য, নতুন প্রাণ।
নতুন সুর, নতুন গান।
নতুন উষা, নতুন আলো।
নতুন বছর কাটুক ভাল।
কাটুক বিষাদ, আসুক হর্ষ।
শুভ হোক নববর্ষ।"
বিএনসিসি সেনা শাখা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
12/04/2022
বিএনসিসি হেডকোয়ার্টারে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্রাভো কোম্পানি, ৫ বিএনসিসি ব্যাটালিয়ন,রমনা রেজিমেন্টের নবনিযুক্ত ক্যাডেট আন্ডার অফিসার আবুল বাশার মোহাম্মদ জুবায়ের (শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ প্লাটুন) কে পদবী পরিধান করিয়ে দেন রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল রাহাত নেওয়াজ স্যার, ৫ বিএনসিসি ব্যাটালিয়নের এ্যডজুটেন্ট মেজর এস.এম বদরুল হাসান শামীম স্যার, ব্যাটালিয়ন কমান্ডার লেঃ এনামুল হক তালুকদার স্যার ও ক্যাডেট আন্ডার অফিসার রাইসুল আসাদ প্রিন্স।