15/07/2025
আলহামদুলিল্লাহ
মাসিক ক্রাইম কনফারেন্সে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ।
জুন/২০২৫ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব স্বজল কুমার সরকার শ্রেষ্ঠ সার্কেল, নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, চম্পক দাম শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), মোশারফ হোসেন শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় অদ্য ইং-১৫/০৭/২৫ তারিখ পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে শ্রদ্ধেয় পুলিশ সুপার স্যার আমাদের কে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম স্যার সহ সকল সিনিয়র স্যারদের প্রতি। বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার নেত্রকোনা মডেল থানার প্রিয় সহকর্মী দের প্রতি।
সকলের প্রতি দোয়া কামনা করি।
07/02/2022
গতকাল ০৬/০২/২০২২ খ্রিঃ তারিখ দিবাগত রাত্রি আনুমানিক ১২:৩০ ঘটিকায় নেত্রকোণা পৌরসভাধীন নাগড়া সওদাগর পাড়ায় একটি জঙ্গলের পাশে অজ্ঞাতনামা নবজাতক (সদ্য প্রসূত) এর কান্নার আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেয়। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে নেত্রকোনা সদর থানা পুলিশ তথায় উপস্থিত হয়ে নবাজাতকে উদ্ধার পূর্বক শিশুটির পরিচর্যার জন্য আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনায় নিয়ে আসে। উদ্ধারকৃত ফুটফুটে নবজাতকটি ( ছেলে বাচ্চা) বর্তমানে আধুনিক সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের তত্বাবধানে আছে।
কেহ উক্ত নবজাতক শিশুটির পরিচয় জানতে পারলে বা ঘটনার পারিপার্শ্বিকতায় কোন তথ্য জানা থাকলে নেত্রকোনা মডেল থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
উল্লেখ্য যে, ইতোমধ্যে অনেকেই উক্ত বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে এবং সরাসরি থানায় উপস্থিত হয়ে আগ্রহ প্রকাশ করেছেন। দত্তক দেওয়ার বিষয়টি বিজ্ঞ আদালতের মাধ্যমে নির্ধারিত হবে। এ সংক্রান্তে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দত্তক গ্রহনে আগ্রহীদের আদালতের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করার জন্য জানানো হইল।
অফিসার ইনচার্জ- 01320-104185
এসআই খন্দকার আল মামুন- 01712-257555
19/12/2021
বাক প্রতিবন্ধী মেয়েটির পরিচয় উদঘাটনে সহযোগীতা করুন।
অদ্য ১৯/১২/২১ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:১৫ ঘটিকায় নেত্রকোণা মডেল থানাধীন পশ্চিম উলুয়াটী গ্রামে বাক প্রতিবন্ধী এই মেয়েটিকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। থানা পুলিশ মেয়েটিকে হেফাজতে গ্রহণ করে। মেয়েটি বাক প্রতিবন্ধী হওয়ায় তার নাম-ঠিকানা জানা যায়নি। কেহ উক্ত মেয়েটির পরিচয় জানলে নেত্রকোণা মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
অফিসার ইনচার্জ 01320-104185
ডিউটি অফিসার 01320-104190
এসআই নাফিজ 01763-919109