Civil Surgeon Office, Mymensingh

Call Website Contact the organization

Civil Surgeon Office, Mymensingh Mymensingh district health services

ময়মনসিংহের স্বাস্থ্যসেবা খাতের সামগ্রিক উন্নয়ন ও তত্ত্বাবধান জোরদারে অদ্য ০৭ অক্টোবর ২০২৬ খ্রি. সিভিল সার্জন কার্যালয়...
07/10/2026

ময়মনসিংহের স্বাস্থ্যসেবা খাতের সামগ্রিক উন্নয়ন ও তত্ত্বাবধান জোরদারে অদ্য ০৭ অক্টোবর ২০২৬ খ্রি. সিভিল সার্জন কার্যালয় পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) জনাব মো: মোকাম্মেল হক।

পরিদর্শকালে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: প্রদীপ কুমার সাহা ও ময়মনসিংহের সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। এসময় সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

📌 ময়মনসিংহ জেলার স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত।আজ ০৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রাশাসনিক বিকেন্দ্রীকরণ এর অংশ হিসেবে...
05/10/2026

📌 ময়মনসিংহ জেলার স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত।

আজ ০৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রাশাসনিক বিকেন্দ্রীকরণ এর অংশ হিসেবে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই মাসের ময়মনসিংহ জেলার মাসিক স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী, সিভিল সার্জন, ময়মনসিংহ।

সভায় ময়মনসিংহ জেলার ডেপুটি সিভিল সার্জন, সকল উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারবৃন্দ ও জেলা স্বাস্থ্য বিভাগের এবং প্রতিটি উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, হাসপাতালসমূহের চিকিৎসাসেবা কার্যক্রম পর্যালোচনা এবং টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

উপস্থিত সকল কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীবৃন্দ ময়মনসিংহবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ময়মনসিংহের সম্মানিত সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী মহোদয় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গৌরীপুর উপজে...
05/10/2026

ময়মনসিংহের সম্মানিত সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী মহোদয় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গৌরীপুর উপজেলার একটি রুটিন ইপিআই সেশন আকস্মিক পরিদর্শন করেছেন।

এসময় তার সাথে ছিলেন মেডিকেল অফিসার সিভিল সার্জন ডা: রিপন রায় ও মেডিকেল অফিসার (কো-অর্ডিনেশন) ডা: মো: তরিকুল হাসান।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের ফার্মেসি, স্টোর, বহির্বিভাগ, প্রসূতি সেবা, ল্যাবরেটরি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়ন, রোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

03/10/2026
কৈশোরের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতে নতুন উদ্যোগ: ময়মনসিংহ সিভিল সার্জন অফিস ও ইউনিসেফের যৌথ উদ্যোগে সম্পন্ন হলো ‘Adoles...
01/10/2026

কৈশোরের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতে নতুন উদ্যোগ: ময়মনসিংহ সিভিল সার্জন অফিস ও ইউনিসেফের যৌথ উদ্যোগে সম্পন্ন হলো ‘Adolescent Health and Wellbeing Fair’

​কিশোর-কিশোরীদের সুস্বাস্থ্য, সুশিক্ষা ও সামগ্রিক মঙ্গলের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সম্প্রতি ময়মনসিংহের ভাষা শহীদ আব্দুল জব্বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী এক বর্ণাঢ্য ‘কৈশোর স্বাস্থ্য ও কল্যাণ মেলা’ বা ‘Adolescent Health and Wellbeing Fair’। সিভিল সার্জন অফিস, ময়মনসিংহ এবং ইউনিসেফ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এক অনন্য মাধ্যম।

মেলায় ময়মনসিংহ নগরীর ছয়টি স্কুলের প্রায় একশত শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া সরকারি শিশু পরিবারের কিশোরীরাও এতে অংশ নেয়। কৈশোর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিভিন্ন স্টলের আয়োজন করা হয়। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন এবং আয়োজনের প্রশংসা করেন।

একটি অংশগ্রহণমূলক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজন করা হয় একটি শিক্ষামূলক নাটিকার। সরকারের সাতটি বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় একটি প্যানেল ডিসকাশনের। ডা: আসিফ ইকবাল, সহকারী পরিচালক (স্কুল হেলথ) স্বাস্থ্য অধিদপ্তর একটি চমৎকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে কৈশোরের নানাদিক তুলে ধরেন। অনুষ্ঠানে একটি চমৎকার কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে অলংকৃত করেন জনাব এস এম হুমায়ুন কবির, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ। তাঁর অনুপ্রেরণামূলক উপস্থিতি ও বক্তব্য কৈশোরের স্বাস্থ্য সচেতনতায় নতুন মাত্রা যোগ করে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং রিসোর্স পারসন/ প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ​​ডা: সৈয়দ আবু আহাম্মদ শাফী, পরিচালক জনস্বাস্থ্য ইনস্টিটিউট, স্বাস্থ্য অধিদপ্তর, ডা প্রদীপ কুমার সাহা, পরিচালক (স্বাস্থ্য), ময়মনসিংহ বিভাগ, ​ব্রিগেডিয়ার জেনারেল ডা জাকির হোসেন, পরিচালক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, আলী আজগর দপ্তরী, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ডা: মীর আনোয়ার হোসেন, সহকারী পরিচালক, প্রাইমারী হেলথ কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর, মোহসিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ, ডা: আলমগীর হোসেন, হেলথ অফিসার (ময়মনসিংহ ও ঢাকা বিভাগ), ইউনিসেফ ও আরো অনেকে।

মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর এবং কৈশোরের উদ্দীপনায় ভরপুর। বিভিন্ন স্টল, স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র এবং তথ্যচিত্রের মাধ্যমে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, সুষম পুষ্টি, পরিচ্ছন্নতা এবং প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

​সম্পূর্ণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব ডা: মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী, সিভিল সার্জন, ময়মনসিংহ। মেলায় আগত কিশোর-কিশোরী, অভিভাবক ও অংশগ্রহণকারী সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এমন উদ্যোগের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা: রিপন রায়, মেডিকেল অফিসার সিএস এবং ডা: মো: তরিকুল হাসান, মেডিকেল অফিসার (কো-অর্ডিনেশন), সিভিল সার্জন অফিস, ময়মনসিংহ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ডা: দেবযানী সান্যাল, মেডিকেল অফিসার, স্কুল হেলথ ক্লিনিক, ময়মনসিংহ।

​
​কৈশোরের স্বাস্থ্য ও মঙ্গল নিশ্চিত করে একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে এই মেলা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আসুন, সবাই মিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ, সুস্থ ও বৈষম্যহীন সুন্দর আগামীর পথে এগিয়ে নিয়ে যাই।

​

ময়মনসিংহের সম্মানিত সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী মহোদয় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদ...
30/09/2026

ময়মনসিংহের সম্মানিত সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী মহোদয় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন।

এসময় তার সাথে ছিলেন মেডিকেল অফিসার সিভিল সার্জন ডা: রিপন রায়।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের ফার্মেসি, স্টোর, বহির্বিভাগ, অন্ত: বিভাগ, প্রসূতি সেবা, ল্যাবরেটরি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়ন, রোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সিভিল সার্জন অফিস, ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য "Stronge...
29/09/2026

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সিভিল সার্জন অফিস, ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভা।

এবারের প্রতিপাদ্য "Stronger Together" - আসুন সবাই মিলে সচেতন হই এবং জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ে তুলি।

​

26/09/2026

ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী স্যার ময়মনসিংহ জেলার জন্য অনুমোদনপ্রাপ্ত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এর বিষয়ে বক্তব্য প্রদান করেন।

ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী স্যারকে এনসিডিসি এর পক্ষ থেকে একটি টীম জেলায় অসংক্রামক ব্যাধ...
23/09/2026

ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী স্যারকে এনসিডিসি এর পক্ষ থেকে একটি টীম জেলায় অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে পরিচালিত তাদের বিভিন্ন কার্যক্রম বিষয়ে অবহিত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

Address

র‍্যালীর মোড়, পাটগুদাম
ময়মনসিংহ।
2200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8809165720

Alerts

Be the first to know and let us send you an email when Civil Surgeon Office, Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Civil Surgeon Office, Mymensingh:

Shortcuts

Share