ত্রিশালের কন্ঠস্বর

ত্রিশালের কন্ঠস্বর

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ত্রিশালের কন্ঠস্বর, Political Party, Mymenshing Bnp Party Office, Mymensingh.

05/06/2026
05/06/2026

একটি উন্নত সমাজ বিনির্মাণের প্রথম শর্তই হলো মানসম্মত ও সুরক্ষিত শিক্ষার পরিবেশ। ত্রিশালের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিশুর জন্য সেই অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।

সম্পূর্ণ স্বচ্ছতা ও ডেটার ভিত্তিতে ত্রিশাল উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা এবং মাদ্রাসা-কারিগরি প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য এই মেগা প্রজেক্ট চূড়ান্ত ও অনুমোদিত হয়েছে।

আমাদের মেগা শিক্ষাপ্রজেক্ট এক নজরে:

নতুন ভবন: জুবাইদা ফিরোজা, নজরুল মেমোরিয়াল ও ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩৪টি স্কুলে সম্পূর্ণ নতুন ভবন নির্মাণ ও মাঠ উন্নয়ন।

জরাজীর্ণ স্কুল সংস্কার: কাঠাল, কানিহারী, জিলকী ও কুষ্টিয়াসহ ২৮টি জরাজীর্ণ স্কুলের জরুরি মেরামত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রজেক্ট: ১৪টি হাই স্কুলে নতুন ভবন নির্মাণ এবং কলেজগুলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কার।

মাদ্রাসা আধুনিকায়ন: ১৪টি মাদ্রাসায় নতুন ভবন এবং ৯টি মাদ্রাসার অবকাঠামোগত আমূল সংস্কার।

আমাদের লক্ষ্য স্পষ্ট ত্রিশালকে একটি আধুনিক ও মেধাভিত্তিক শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা।

05/06/2026

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলায় অবস্হিত সরকারি আশ্রয় কেন্দ্র পরিদর্শণ করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি মহোদয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এিশাল উপজেলা বিএন পির আহবায়ক, জনাব এনামুল হক ভুইঁয়া, যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল ফরাজি। জিয়াউল হাসান জামিল

৫ জুন শুক্রবার বিকেলে পরিদর্শণকালে আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের খোঁজখবর, আশ্রয়কেন্দ্রের সেবার মান ও মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

04/06/2026

যুবদলের কমিটি ঘোষণা....
বিস্তারিত কমেন্ট

Photos from ত্রিশালের কন্ঠস্বর's post 03/06/2026

আজ ০৩রা জুন জাতীয়️ কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দিবস।

‎কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি যাদের ঐকান্তিক প্রচেষ্টায় ত্রিশালে আজকের 'জাতীয়️ কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়'
‎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

‎ ত্রিশালবাসীকে স্বরণ করিয়ে দিতে চাই?
‎তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর নিকট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোড় দাবী সাহসের সাথে দৃঢ় প্রত‍্যায়ে উপস্থাপন করছিলেন তৎকালীন ত্রিশাল উপজেলা বিএনপি'র আহবায়ক, ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক ভিপি, ডক্টর এসোসিয়েশন অব ড্যাব এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব, স্টেট ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট এবং বর্তমান ময়মনসিংহ-০৭(ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা ডা: মাহবুবুর রহমান লিটন

‎উক্ত দাবীর পক্ষে যুক্তি সংগত সমর্থন জানান তৎকালীন শিক্ষামন্ত্রী ড. এম. ওসমান ফারুক ও তৎকালীন শিল্প প্রতিমন্ত্রী এ.কে.এম মোশাররফ হোসেন এফসিএ এবং এই দাবীকে বাস্তবায়ন করতে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালের ফ্রেবুয়ারি মাসে একনেক মিটিংয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার অনুমোদন দেন, নজরুলের স্মৃতি বিজড়িত ত্রিশালের নামাপাড়া বটতলায় ২০০৫ সালের ০১ মার্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন, উদ্বোধন ও কর্যক্রম পরিচালনার জন‍্য আইন প্রণয়ন করেন। অতি দ্রুত ক্লাস শুরুর সামগ্রিক কার্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশনায় ডাঃ লিটন ভাইয়ের তত্ত্বাবধায়নে সম্পন্ন হয়েছিল বলেই মাত্র দুই বছরেই অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়েছিল।

‎২০০৭ সালের ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুটি অনুষদের কার্যক্রম উদ্বোধন করেন এবং ৩ জুন ২০০৭ সালে প্রথম ব্যচের ক্লাস শুরু হয়। প্রথম ব্যাচে কলা অনুষদের অধীনে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, সংগীত বিভাগ এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ মিলিয়ে সর্বমোট ১৮৫ জন শিক্ষার্থী ভর্তি হয়।

‎বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে যাদের যাদের শ্রম, ঘাম, মেধা, অর্থ, জমি বিসর্জন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা অভিনন্দন জানাই।

‎ "মনে করিয়ে দেয়া উচিত"
‎সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রাক্তন তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী,আপোষহীন নেত্রী।
‎ "দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে''

‎ ❤️আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ❤️
‎★ড. এম. ওসমান ফারুক (তৎকালীন সাবেক শিক্ষামন্ত্রী)।
‎★রাশেদ মোশাররফ (তৎকালীন সাবেক ভূমি প্রতিমন্ত্রী)।
‎★অধ্যাপক আব্দুর রশিদ(প্রধান সমন্বয়ক,সাবেক সাংসদ)।

‎★ ডাঃ মাহাবুবুর রহমান লিটন, জাতীয় সংসদ সদস্য, ১৫২, ময়মনসিংহ-০৭(ত্রিশাল), প্রতিষ্ঠাকালীন সিন্ডিকেট সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তৎকালীন আহবায়ক ত্রিশাল উপজেলা বিএনপি, বর্তমান জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক আহবায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

‎★ ডঃ আশরাফ সিদ্দিকি (সাবেক সভাপতি,ময়মনসিংহ
‎ সাংস্কৃতিক ফোরাম)।
‎★ অধ্যক্ষ হামিদা আলী (সহ-সভাপতি, ময়মনসিংহ
‎ সাংস্কৃতিক ফোরাম)।
‎★ বিশেষ ধন্যবাদ জমিদাতা ও অর্থদাতাগণকে।

‎এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের ত্রিশাল বাসীর অনেক প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর হতে আজ পর্যন্ত অনন্য দক্ষতায় মনন ও মানবিকতায় অভূতপূর্ব সংশ্লেষ ঘটিয়ে এই মহীরূহ বিদ্যায়তন সমগ্র দেশকে জ্ঞান-বিজ্ঞানে পরিপুষ্ট করে চলেছে।

‎বিশ্ববিদ্যালয়ে চিন্তার স্বাধীনতা ও মুক্ত-বুদ্ধিচর্চার পরিবেশ সৃষ্টি করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আমরা যতবারই সরকার গঠন করেছে, দেশের সকল শিক্ষাঙ্গণ সন্ত্রাস-বহিরাগতমুক্ত করে শিক্ষা-গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। অধুনিক বাংলাদেশের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে লালিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবার জন্য মানসম্মত শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে টেকসই করতে নিরলস কাজ করে যাচ্ছে। বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণের সর্বাত্মক সহযোগিতা আমাদের কাম্য। ছাত্র-ছাত্রীদের যথাযথ শিক্ষা ব্যত্যয় ঘটলে কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন হবে। ’তাই নতুন জ্ঞান আহরণ, উদ্ভাবন, অনুশীলন ও বিতরণে সম্মানিত শিক্ষকগণকে আরো তৎপর এবং আন্তরিক ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি।

‎অধিকতর উন্নত গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে যে কোন সংকট উত্তরণে সক্রিয় ভূমিকা রাখবে এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা-গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তিসহ জ্ঞানের সকল শাখায় এগিয়ে যাবে বলে আমারা বিশ্বাস করি। আমারা বিশ্বাস করি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁদের অর্জিত জ্ঞান,মেধা-মনন ও সৃজনশীলতা প্রয়োগ করে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত আধুনিক সোনার বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।।

03/06/2026

- গ্রাম বাংলা ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা 🤼‍♂️
কাকচর,ত্রিশাল, ময়মনসিংহ 🇧🇩

03/06/2026

ছাত্র রাজনীতি ক্ষমতার সিঁড়ি নয়, এটি নেতৃত্ব গঠনের প্রথম পাঠ, যেখানে ভুল থেকেও শেখার সুযোগ থাকে..।
আজিজুল হাকিম আজিজ
সভাপতি
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল।

Photos from ত্রিশালের কন্ঠস্বর's post 02/06/2026

‎বালিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাব্বির হোসেন সরকার
‎নিজস্ব প্রতিবেদক:
‎আসন্ন বালিপাড়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এবারের কমিটিতে সভাপতি পদপ্রার্থী হিসেবে নেতাকর্মীদের মাঝে তুমুল আলোচনায় রয়েছেন রাজপথের পরীক্ষিত ছাত্রনেতা সাব্বির হোসেন সরকার।

‎দীর্ঘ ১১ বছর ধরে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থেকে প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। বিগত দিনে দলের কঠিন সময়ে -হামলা ও নির্যাতন উপেক্ষা করে রাজপথে থেকেছেন সাব্বির হোসেন সরকার।

‎তার সাংগঠনিক পরিচিতি:

‎সাবেক সহ-সভাপতি, বালিপাড়া ইউনিয়ন ছাত্রদল।

‎সাবেক যুগ্ম আহ্বায়ক, বালিপাড়া ইউনিয়ন ছাত্রদল।

‎তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘ ১১ বছরের ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করে আগামী দিনে বালিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে সাব্বির হোসেন সরকারকে দায়িত্ব দেওয়া হোক। তার মতো পরীক্ষিত নেতৃত্ব সামনে আসলে ইউনিয়ন ছাত্রদল আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত হবে।

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Mymenshing Bnp Party Office
Mymensingh