25/10/2025
কেন্দ্রীয়ভাবে শিক্ষকনেতা আজিজী স্যারের বিশেষ অনুরোধকে সম্মান জানিয়ে অন্যান্য সকল প্রতিষ্ঠানেরমত কাজির বলসা দাখিল মাদ্রাসা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ( প্রতিষ্ঠানের EIIN No.- 111800) বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শিক্ষার্থীদের শিখন ঘাটতি সমন্বয় করতে শনিবার প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে নেয়ার সিধান্ত গৃহীত হয়। যার ফলশ্রুতিতে আজ ২৫-১০-২০২৫ তারিখ প্রতিষ্ঠান খোলা রেখে শিখন কাজ পরিচালিত হয়।
21/10/2025
আলহামদুলিল্লাহ,
এমপিওভূক্ত শিক্ষকদের বাড়িভাড়া মূল বেতনের ১৫% দাবি মেনে নিয়েছেন। তবে বর্তমানে ৭.৫% পরবর্তী অর্থবছর থেকে ৭.৫% । সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ বিশেষ করে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি মহোদয়সহ জোট নেতৃবৃন্দকে।
21/10/2025
টানা ১০ দিনের আন্দোলনে অর্জিত পনেরো শতাংশ বাড়ি ভাড়া ( আজ ২০-১০-২০২৫) যার শুরু হয়েছিলো ১৮ অক্টোবর ২০২৩ সালে।
আমরা এম্পিওভুক্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দের প্রত্যাশা অনুযায়ী আমাদের চাওয়া ও প্রাপ্তি খুবই সীমিত হলেও এর থেকেও সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমাদের শিক্ষক নেতা "অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার"। এই আন্দোলনের ভিত্তিতে আমারা খুঁজে পেয়েছি একজন যোগ্য নেতাকে। যেটা আমাদের এম্পিওভুক্ত গোটা পরিবারের জন্য খুবই প্রয়োজন ছিলো। একজন যোগ্য নেতার অভাবে আমাদের এই এম্পিওভুক্ত পরিবার পথভ্রষ্ট ছিলো। যার পূর্ণতা হয়েছে ২০২৫ এর অন্দোলনে।
সত্যিই আপনি একজন সফল নেতা ৬ লক্ষ শিক্ষকের পক্ষ থেকে স্যালুট আপনাকে, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি স্যার। মহান আল্লাহ আপনাকে নেক হায়াত ও দীর্ঘায়ু দান করুন। আমিন
14/10/2025
আজ কর্ম বিরতির ২য় দিনে কাজির বলসা দাখিল মাদ্রাসা।
14/04/2025
বিদায় ১৪৩১ স্বাগত বাংলা নববর্ষ ১৪৩২;
আজ পহেলা বৈশাখ, নববর্ষের প্রথম দিন। বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো এক নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালির জীবনে শুধু নতুন বছরের শুরুই নয়, এদিনে জীর্ণ-পুরোনোকে ছুড়ে ফেলে নতুনের আবাহন করে বাঙালি।
মুঘল সম্রাট আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়।তখন প্রত্যেকে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকতো। এর পর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এই উৎসব একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়, যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে।
তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল হালখাতা। হালখাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়। প্রকৃতপক্ষে হালখাতা হলো বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিক হালনাগাদ করার প্রক্রিয়া।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাংলা মাসের নামগুলো বিভিন্ন তারকারাজির নাম থেকে নেয়া হয়েছে। যেমনঃ বিশাখা থেকে বৈশাখ, জেষ্ঠ্যা থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়া থেকে আষাঢ়, শ্রবণা থেকে শ্রাবণ, ভাদ্রপদ থেকে ভাদ্র, কৃত্তিকা থেকে কার্তিক, অগ্রইহনী থেকে অগ্রহায়ণ, পূষ্যা থেকে পৌষ, মঘা থেকে মাঘ, ফল্গুনি থেকে ফাল্গুণ এবং চিত্রা থেকে চৈত্র। আগেকার দিনে অগ্রহায়ণ মাসে ধান কাটা শুরু হত বলে এই মাসকে বছরের প্রথম মাস ধরা হত। তাই এ মাসের নামই রাখা হয় অগ্রহায়ণ। অগ্র অর্থ প্রথম আর হায়ন অর্থ বর্ষ বা ধান। সম্রাট আকবরের সময়ে একটি বিষয় ছিল অত্যন্ত কষ্ট সাধ্য, তা হল মাসের প্রত্যেকটি দিনের জন্য আলাদা আলাদা নাম ছিল। যা কিনা প্রজা সাধারণের মনে রাখা খুবই কষ্ট হত। তাই সম্রাট শাহজাহান ৭ দিনে সপ্তাহ ভিত্তিক বাংলায় দিনের নামকরণের কাজ শুরু করেন। ইংরেজী বিশেষজ্ঞদের সহায়তায় ইংরেজি ৭ দিনের নামের কিছুটা আদলে বাংলায় ৭ দিনের নামকরণ করা হয়। যেমন : সানডে- রবিবার। সান অর্থ রবি বা সূর্য আর ডে অর্থ দিন। এভাবে বর্ষ গণনার রীতিকে বাংলায় প্রবর্তনের সংস্কার শুরু হয় মোঘল আমলে।
14/04/2025
আজ ১লা বৈশাখ ১৪৩২.
আজকের এই বাংলা বছরের শুরুতে "কাজির বলসা দাখিল মাদ্রাসা" র পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা।
21/02/2025
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।
পৃথিবীর শুরু থেকে কত হাজারও ঘটনা নিয়ে যুদ্ধ ও জীবন দেয়ার ঘটনা ঘটেছে। কিন্তু ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস একমাত্র আমাদেরই। এজন্যই ২১ শে ফেব্রুয়ারি আমাদের গর্ব ও অহংকার।
একুশে ফেব্রুয়ারি ঘটে যাওয়া সে গল্পের দৃষ্টান্ত পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। প্রাণের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য গল্প। বাঙালির ইতিহাসের এক হার না মানা গৌরবোজ্জ্বল অধ্যায়ের গল্প।
20/02/2025
অবশেষে, মহান আল্লাহ তায়লাহর অশেষ রহমতে ও আমাদের প্রিয় সুপার নজরুল ইসলাম স্যারের উদ্যোগে আমরা আমাদের প্রথম শিক্ষাসফর সম্পন্ন করলাম।
#গজনী #অবকাশ #কেন্দ্র
#কাজির বলসা দাখিল মাদ্রাসা
১৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং