Faruk Sangma

Faruk Sangma

Share

হাসি-কান্না, দু:খ-কষ্ট সবই হবে, শুধু Follow করুন। Thanks

31/12/2023

ক্ষয়ে গেলো জীবনের আরোও একটি বছর
বিদায় ২০২৩! ধন্যবাদ তোমায়। ভালো থেকো।
বছরের সর্বশেষ সুর্যাস্ত!
ছবিটি ময়মনসিংহের কেওয়াটখালি থেকে নিজেই তুলেছি।

20/12/2023

Please Don't mind... just for fun!
Click: Nishan Rema

02/12/2023

ভুমিকম্প হইল মনে হয়, (সকাল ৯:৩৭)
ময়মনসিংহ থেকে অনুভুত হলো।
আপনাদের কি অবস্থা?

20/10/2023

“মধুপুর” গিয়েছিলাম !
মডেল: আমি ও শ্রদ্ধেয় আপার দাদা।
সময় বাচানোর জন্য, বনের ভেতর দিয়ে, এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিলাম !
কিন্ত, বনের ভেতর প্রবেশ করতেই আমরা দিক হারিয়ে ফেলি! কতইনা এদিক ওদিক ছুটাছুটি করেছি। কাদামাখা রাস্তায় আপার দাদা কিছুটা নাজেহাল হয়েছেন। আমরা যে বোকা তা আবিষ্কার করলাম আরকি। পিচ ঢালাই রাস্তা রেখে বনের ভেতর এসেছি। কি আর করা, দাড়িয়ে একখানা সেলফি নিতে কার্পণ্য করিনি।
যাই হোক, তখনি এক মুরুব্বি গরুর পাল নিয়ে বাড়ি ফিরছিলেন, আমরা জিজ্ঞেস করলাম, কোন দিকে যাবো? উনি ইশারা করে দেখিয়ে দিলেন। অবশেষে মুরুব্বির দেখানো পথ ধরেই গন্তব্যে আসতে সক্ষম হয়েছি।
এইক্ষণ ভুলার নই।

24/09/2023

❤️সন্তানের প্রতি পিতার ভালোবাসা❤️
তীব্র রোদ থেকে রক্ষার জন্য নিজের জামা খুলে বুকের ধনকে বাঁচানোর প্রয়াস।
ফেরী দিয়ে সোমেস্বরী নদী পার হওয়ার সময় বিরিশিরি ঘাট থেকে ধারন করা সংক্ষিপ্ত ফুটেজ।

22/09/2023

হ্যামিলনের নয় “ষ্টেশনের বাঁশিওয়ালা”
ময়মনসিংহ শহরের ব্রিজ মোড় ষ্টেশনে সিএনজি থেকে নেমে ভাড়া দিচ্ছিলাম। খুচড়া টাকা না থাকায় ড্রাইভার খুচরা টাকার সন্ধানে বেরিয়েছেন। সেসময়ে বাঁশিওয়ালা চাচা হাজির। ব্যাস, অনুমতি নিয়ে ভিডিও ধারণ করে নিলাম।

01/09/2023

শুভ সকাল
সকাল সকাল চলে আসলাম শেরপুরের নাকুগাও স্থল বন্দরে

08/07/2023

ভিতরের পোকা যখন জেগে ওঠে😁 আর ক্যামেরা ম্যান যখন সঠিক সময়ে ক্লিক করে, তখন তিরিং বিরিং করে আনন্দ করি।
📷 Rema, সাথে ছিল Hajong, ধন্যবাদ!

05/07/2023

Parliament House of Bangladesh

Photos from Faruk Sangma's post 05/07/2023

ঘাটারচর, ঢাকা।
আসার সময় নজরে পড়লো।
কিভাবে হলো?
দোকানের মালিক বললো, রাত ১২টার দিকে কাজ শেষ করে তালা দিয়ে বাসায় খেতে যায়।
ঘন্টাখানেকপর এসে দেখে, কিছু মানুষ আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু শেষ রক্ষ্যা হলোনা!
আর এভাবেই, একমাত্র অবলম্বন দোকান পুড়ে ছাই।
প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, আগুন শর্ট সার্কিট থেকে হয়েছে।

24/06/2023

কলার হালি ৫০ টাকা (ঠকেছি কিনা জানিনা)
এক হালি কলা দিয়ে দুপুরের লাঞ্চ.......
ধোবাউড়ার চারুয়াপাড়া বাজারে অর্গানিক কলা দেখে লোভ সামলাতে না পেরে চায়ের ফাঁকে ছবিতে প্রদর্শিত কলা ভক্ষণ করলাম। মনে হচ্ছিল লাঞ্চ করার প্রয়োজন হবেনা।
আমি একা নই, সাথে “রানা স্নাল” নামের বড় ভাই ছিলেন।

05/05/2023

“ভূমি বেচা-কেনা, আজব ঘটনা”

ছবিতেঃ নাতনীর সাথে হেলিশ ম্রং।
ছবিঃ আমি নিজেই তুলেছি।

পৃথিবীতে যা কিছু আছে সবই কারো ব্যাক্তিগত সম্পদ নয়।
ভূমি, সেতো প্রকৃতি/ঈশ্বরের দান, কারো ফলানো/উৎপাদিত বস্তু নয়।
তাইতো বেচা-কেনার যুক্তি গারোদের মগজে কখনো আসেনি এবং বিশ্বাসীও ছিলনা। যেকারণে, নিজ দখলীয় ভূমির দলীল দস্তাবেজ করারও প্রয়োজন মনে করেননি।
পরিপ্রেক্ষিতে, মানবসৃষ্ট কৃত্রিম আইন শক্তির কাছে আজ পরাজিত হয়ে বসত ভিটা ও আবাদী জমি হারিয়ে অস্তিত্ব সংকট ও অনিশ্চিত জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের গারো জনগোষ্ঠি।
এর দায়ভার কার?

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Bhatikashor
Mymensingh