09/11/2025
আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসা এবং এক মাসের ঔষধ প্রদান করা হয়।
২০২৩ সালের জুন মাস থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ১৫২০ জন উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের রোগী অনলাইন নিবন্ধনের মাধ্যমে এনসিডি কর্নার থেকে নিয়মিত সেবা নিচ্ছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের একটি নির্ধারিত টীম সংশ্লিষ্ট কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করে থাকে।
এনসিডি কর্নার থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে হলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের কপি এবং একটি সঠিক মোবাইল নাম্বার সঙ্গে নিয়ে আসতে হবে। ডিজিটাল নিবন্ধন করার জন্য।
উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি আপনাদের দায়িত্ব হলো হাসপাতাল থেকে সাময়িক সময়ের জন্য ঔষধ প্রদান বন্ধ থাকলে নিজ দায়িত্বে ঔষধ কিনে খাবেন। পাশাপাশি, নিয়মিত হাঁটাচলা করা, ধূমপান এবং সকল প্রকার তামাক ও তামাক জাতীয় দ্রব্য থেকে বিরত থাকবেন, অতিরিক্ত লবণ ও চর্বি জাতীয় খাবার থেকে বিরত থাকবেন, শারীরিক পরিশ্রম ও নিয়মিত ব্যায়াম করবেন।
আসুন আমরা সকলে মিলে নীরব ঘাতক উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতন হই, সেবা নেই এবং সুস্থ থাকি।
নির্দেশনায়ঃ
ডা.উত্তম কুমার পাল
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
আটপাড়া , নেত্রকোনা।
