Range DIG Office, Mymensingh.

Range DIG Office, Mymensingh.

Share

Mymensingh Range started it's auspicious journey on 14 March 2016 Mymensingh Range Started its auspicious journey on 14 March 2016 on the very first day as Mr.

Chowdhury Abdullah Al Mamun joined as Range DIG. From the very first day of its inauguration the office started to function as a full- fledged unit. This is the 8th Range of Bangladesh.

30/12/2025
Photos from District Police Jamalpur's post 18/08/2025
27/06/2025

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি, জুন ২০২৫

অনলাইনে আবেদন শুরু ০১ জুলাই ২০২৫ এবং শেষ ২৪ জুলাই ২০২৫

Photos from Range DIG Office, Mymensingh.'s post 29/05/2025

“ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫”

আজ বৃহঃস্পতিবার (২৯ মে ২০২৫ খ্রি.) সারাদেশের ন্যায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম, ময়মনসিংহে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৫ এর আয়োজন করা হয়। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এবছর এ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “The Future of Peacekeeping.”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, জনাব মোঃ মোখতার আহমেদ; ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার এডব্লিউজিসি, সদরদপ্তর ৭৭ পদাতিক ব্রিগেড, মোমেনশাহী সেনানিবাস। এছাড়াও এতে, ময়মনসিংহস্থ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট ছাড়াও সেনাবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব, এনএসআই, ডিজিএফআই, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ-সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয়। তিনি উপস্থিত সকলকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতেই তিনি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের এবং জুলাই ২৪ বিপ্লবের শহীদ এবং সাহসী বিপ্লবীদের মহান আত্মত্যাগ। তিনি বলেন ১৯৮৮ সাল থেকে অদ্যাবধি বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে আত্মাহুতি প্রদানকারী সকল বাংলাদেশী সেনা ও পুলিশ সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গকে যাদের বীরত্বের প্রতিবিম্ব আজও বিশ্বশান্তির ধারক ও বাহক হয়ে প্রতিভাত হচ্ছে প্রতিটি সেনা ও পুলিশ সদস্যের অন্তরে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার এডব্লিউজিসি, সদরদপ্তর ৭৭ পদাতিক ব্রিগেড, মোমেনশাহী সেনানিবাস এবং জনাব মোঃ মোখতার আহমেদ বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ মহোদয়।

এর আগে সকাল ০৮:০০ টায় রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহ প্রাঙ্গণে আমন্ত্রিত অতিথিবৃন্দ বেলুন-ফেস্টুন উড্ডয়ন ও শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে এখান থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে জিরো পয়েন্ট মোড়- ব্যাট বল চত্বর হয়ে টাউনহল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপরেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিহত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে- শান্তি মিশনে বাংলাদেশের ৩৭ তম বর্ষপূর্তিতে শান্তিরক্ষীদের বিশ্ব শান্তি রক্ষায় তাদের আত্মত্যাগ ও অমূল্য অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।

Photos from Range DIG Office, Mymensingh.'s post 08/05/2025

রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহের মোটরযান শাখা পরিদর্শন করলেন ডিআইজি মহোদয়

আজ ০৮ মে, ২০২৫ খ্রি. বৃহস্পতিবার রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহের মোটরযান শাখা পরিদর্শন করেন অত্রাফিসের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া মহোদয়। এসময় তিনি মোটরযান শাখা'র সকল যানবাহন পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। পরে মোটরযান শাখায় কর্মরতদের উদেশ্যে যানবাহন চালনা, রক্ষণাবেক্ষণ, টোক (লগ) বই সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Photos from Bangladesh Police's post 29/04/2025
Photos from District Police Sherpur - জেলা পুলিশ, শেরপুর's post 21/04/2025
Photos from District Police Netrokona's post 19/04/2025
Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Range DIG Office
Mymensingh
2200