বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ ময়মনসিংহ। এ বিভাগের বর্তমান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ হলো ময়মনসিংহ। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ অক্টোবর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। ২০১৫ সালের ১৩ অক্টোবর ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। এ বিভাগের এর আয়তন ১০,৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১,২২,২৫,৪৯৮ জন।
ময়মনসিংহ বিভাগের গেজেট ১৩ অক্টোবর ২০১
৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২ এর প্রজ্ঞাপনে সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত এস.আর.ও. নং ৩০৪-আইন/২০১৫ স্বারকে এই গেজেটটি প্রকাশ করা হয়। পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব জি.এম. সালেহ উদ্দিন গত ০৩ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দে মন্ত্রিপরিষদ বিভাগে যোগদানের মাধ্যমে শুরু হয় ময়মনসিংহ বিভাগের কার্যক্রম। বর্তমানে ময়মনসিংহ জেলা পরিষদের ৩ নং ভবনের দো’তলায় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়।
ময়মনসিংহ বিভাগের চারটি জেলার মধ্যে রয়েছে মোট ২৪টি আসন, উপজেলা ৩৫টি, থানা ৩৭টি, পৌরসভা ২৬টি, ইউনিয়ন ৩৫২টি, এবং গ্রাম ৭ হাজার ৩০টি। জনসংখ্যার ঘনত্ব: ১১৪৬ জন প্রতিবর্গ কি:মি:। আয়তনে সবচেয়ে বড় জেলা: ময়মনসিংহ (৪,৩৯৪.৫৭ বর্গ কি:মি:) এবং আয়তনে সবচেয়ে ছোট জেলা: শেরপুর (১,৩৭৬.৬৭ বর্গ কি:মি:)। স্বাক্ষরতার হার- ৬৭.০৯%
প্রশাসনিক জেলাঃ
২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা অনুযায়ীঃ
ময়মনসিংহ জেলাঃ
জনসংখ্যা- ৫৮,৯৯,০৫২ জন
জনসংখ্যার ঘনত্বঃ ১৩৪২ (প্রতি বর্গ কিঃমিঃ)
জামালপুর জেলাঃ
জনসংখ্যা- ২৪,৯৯,৭৩৭ জন
জনসংখ্যার ঘনত্বঃ ১২৮২ (প্রতি বর্গ কিঃমিঃ)
নেত্রকোনা জেলাঃ
জনসংখ্যা- ২৩,২৪,৮৫৬ জন
জনসংখ্যার ঘনত্বঃ ৮৩২ (প্রতি বর্গ কিঃমিঃ)
শেরপুর জেলাঃ
জনসংখ্যা- ১৫,০১,৮৫৩ জন
জনসংখ্যার ঘনত্বঃ ১১০১ (প্রতি বর্গ কিঃমিঃ)