Nandail Dawah Islamic Page

Nandail Dawah Islamic Page

Share

• মানবতা • দাওয়াহ • উন্নয়ন — "নান্দাইল আপনার, দায়িত্বও আপনার"🍀

26/05/2026

সত্যের চেয়ে ব্যক্তির কথাকে বেশি গুরুত্ব দিলে কি হয় জানেন —ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র— এই তিন স্তরেই ভয়াবহ বিপর্যয় চলে আসে। কারণ তখন আর সেই মানুষটির ন্যায় অন্যায় বাছ বিচার করার ক্ষমতা থাকে না। সুতরাং সত্যকে গুরুত্ব দিন। সত্যের পাশে থাকুন। সত্যের জন্য লড়াই করুন।
#দাওয়াহ #ইসলাম #নান্দাইল #সত্য #অমর

22/05/2026

সুস্থ রাজনীতিতে 'সততা' এর গুরুত্ব কতটুকু❓

বলতে গেলে সুস্থ রাজনীতির অন্যতম প্রধান গুণই হলো— 'সততা'। একজন সৎ রাজনৈতিক ব্যক্তি কখনোই নিজ স্বার্থকে জনগণের স্বার্থের উপরে স্থান দেন না। তার কথা ও কাজ দুয়ের মধ্যে মিল থাকে বলেই মানুষ তার প্রতি বিশ্বাস রাখতে পারে।

আবার এই রাজনীতিতেই যখন সততার পরিবর্তে অসততা, মিথ্যা প্রতিশ্রুতি ও স্বার্থপরতা বাড়ে, তখন জনগণ আস্থা হারিয়ে ফেলে। কিন্তু একজন সৎ কর্মীর সুন্দর আচরণ ও দায়িত্ববোধ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

সততা শুধু অর্থের ক্ষেত্রে নয়, আচরণ ও দায়িত্ব পালনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। একজন সৎ কর্মী অন্যায়কে সমর্থন করেন না, গুজব ছড়ান না এবং মানুষের কল্যাণকে গুরুত্ব দেন।

শেষে বলবো —'সততা' এমন একটি গুণ যা রাজনীতিকে মানুষের আস্থা ও সম্মানের স্থানে পৌঁছে দিতে পারে।

20/05/2026

এ দেশের বিচার বিভাগ থেকে মানুষের আস্থা উঠে গেছে। অথচ রাষ্ট্রের মৌলিক কাঠামোর একটি হলো বিচারবিভাগ।

18/05/2026

❝যাকে তার আমল পিছিয়ে দেয়, তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারে না।❞ — মুসলিম।

16/05/2026

অপরাধীর সহযোগীরাও একেক জন অপরাধী।

09/05/2026

ইসলামে শিশুর আক্বীকার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ 🌿
#কয়রো #মিশর #আক্বীকা #ইসলাম #দাওয়াহ

09/05/2026

ন্যায়বিচারকে দলীয় স্বার্থের উপরে রাখুন। নিজের দলের লোক অন্যায় করলে চুপ থাকা এবং প্রতিপক্ষ করলে চিৎকার করা — এটা দ্বিমুখী আচরণ।

সত্যিকারের নৈতিকতা হলোঃ-

• আপনজনের ভুলকেও ভুল বলা।
• প্রতিপক্ষের ভালো কাজকেও ভালো বলে স্বীকার করা।

08/05/2026

🏵 কুরআন থেকে শিক্ষা 🌿

✅ আল্লাহ তা'আলা বলেনঃ-
إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ

অর্থঃ- নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই, যে সবচেয়ে বেশি আল্লাহভীরু। হুজুরাত:১৩

বংশ, জাতি, ভাষা, সম্পদ বা বাহ্যিক পরিচয় দিয়ে আল্লাহর কাছে মানুষ বড় হয় না। বরং তাক্বওয়া, ঈমান, আমল ও আল্লাহভীতিই প্রকৃত সম্মানের কারণ।

একজন মুমিন মানুষের বাহ্যিক অবস্থান দেখে অহংকার করে না এবং কাউকে তুচ্ছও মনে করে না।

✅ ইমাম ইবনে কাসীর রহ. বলেন,
আল্লাহর কাছে মর্যাদা ও শ্রেষ্ঠত্ব— বংশ বা জাতির কারণে নয়, বরং তাক্বওয়া ও আল্লাহর আনুগত্যের কারণে হয়।
- তাফসীর ইবনে কাসীর

➡️️ আমাদের করণীয়:
- মানুষকে জাতি, বংশ, দারিদ্রতা বা অবস্থান দেখে ছোট করা যাবে না।

- নিজের বাহ্যিক পরিচয়ের চেয়ে তাকওয়া ও আমলকে বেশি গুরুত্ব দিতে হবে।

- আল্লাহর কাছে সম্মানিত হতে হলে অন্তর, চরিত্র ও জীবনকে আল্লাহভীতির আলোকে গড়তে হবে।

হে আল্লাহ, আমাদের অন্তরে তাকওয়া দান করুন। অহংকার, হিংসা ও মানুষকে তুচ্ছ মনে করা থেকে আমাদের হেফাজত করুন। আমাদেরকে আপনার কাছে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।

01/05/2026

𝐂𝐥𝐞𝐚𝐧𝐬𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐬𝐨𝐮𝐥
𝐰𝐢𝐭𝐡 𝐭𝐞𝐚𝐫𝐬 𝐬𝐡𝐞𝐝
𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐬𝐚𝐤𝐞 𝐨𝐟 𝐀𝐥𝐥𝐚𝐡

27/04/2026

💫 𝑻𝒓𝒖𝒔𝒕 𝒊𝒏 𝑨𝒍𝒍𝒂𝒉 🌿 𝑯𝒂𝒗𝒆 𝒇𝒂𝒊𝒕𝒉 🩵 𝑨𝒏𝒅 𝒔𝒖𝒄𝒄𝒆𝒔𝒔 𝒘𝒊𝒍𝒍 𝒄𝒐𝒎𝒆 — Believe —

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Nandail
Mymensingh
2200