15/11/2015
টাউন হল-ইতিহাস-বর্তমান
লাল বিল্ডিংটার কথা মনে আছে? এই বিল্ডিংটা চিনতে পেরেছেন? এটি ছিল ময়মনসিংহের 'টাউন হল'। উপমহাদেশের অন্যতম প্রাচীন ময়মনসিংহ শহরে টাউন হল নির্মিত হয় ১৮৮৬ সালে। এ হলকে কেন্দ্র করেই ময়মনসিংহের সাংস্কৃতিক আন্দোলন ও কর্মকাণ্ডের বিকাশ ঘটে। ১৯৭৪ সালে একে নতুন করে সংস্কার করা হয়। দাবি ওঠে, একই স্থানে একটি আধুনিক মিলনায়তন তৈরির। এ দাবির পরিপ্রেক্ষিতে ২০০১ সালে তৎকালীন পৌর কর্তৃপক্ষ এ টাউন হল ভেঙে ফেলে। কিন্তু নতুন ভবন নির্মাণে চরম ব্যর্থতার পরিচয় দেয়। হল নির্মাণে বরাদ্দকৃত অর্থ অন্য খাতে খরচ করে ফেলার অভিযোগও ওঠে। ২০০৪ সালের ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে হলটির নির্মাণকাজ শুরু হয়। ৭৫০ আসনবিশিষ্ট প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে এর নির্মাণকাজ যথাসময়েই শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান নাজমা কনস্ট্রাকশন।কিন্তু বিভিন্ন যৌক্তিক অযৌক্তিক মারপ্যাঁচে এটি চালু হতে পারেনি।
বহু প্রতীক্ষা, খরচ ও সময় পর ১১ বছর পর আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন।

13/04/2014