Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
Comrade Hafiz Uddin KHANN Memorial Library
একজন সাধারন মানুষের অসাধারন হয়ে উঠা ;
?
03/11/2025
Copy Zakaria H Shishir Khan
24/03/2025
03/09/2024
অভিনন্দন টিম বাংলাদেশ
08/08/2024
বাংলাদেশ সেনাবাহিনী, ময়মনসিংহ জেলা প্রশাসন এবং
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক বৃন্দের সাথে সার্কিট হাউজে
দেশ গঠনমূলক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
20/04/2024
ালের কাগমারী সাংস্কৃতিক সম্মেলনে
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সবচেয়ে খ্যাতিমান কবি-সাহিত্যিক-শিল্পীরা যোগ দিয়েছিলেন।
দেশের খুব খ্যাতিমান পল্লীকবি ও লোকশিল্পীরাও আমন্ত্রিত হয়ে অথবা বিনা আমন্ত্রণে রবাহুত হয়েও
যোগ দিয়েছিলেন। পূর্ববাংলার প্রায় সব অঞ্চল ও জেলা থেকেই গণসংগীত শিল্পীরা সম্মেলনে গিয়েছিলেন।
#প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত তাঁরা সংগীত প্রভৃতি পরিবেশন করতেন।
সুনামগঞ্জের কালানি পাড়ের লোকসংগীত শিল্পী আবদুল করিম শাহও কাগমারী সম্মেলনে যোগ দিয়েছিলেন। তখন তিনি তাঁর এলাকায় পরিচিত ছিলেন কিন্তু সারা দেশে খ্যাতিমান নন। পরবর্তী জীবনে তিনি সব সময় বলতেন, তাঁর জীবনের অবিস্মরণীয় ঘটনা কাগমারী সম্মেলনে গান গাওয়া। তার আগে অতো মানুষ তিনি আর কখনো দেখেননি। অত শ্রোতার মধ্যেও তিনি আর কোনোদিন গান গাননি।
আবদুল করিম এক সাক্ষাৎকারে বলেন, তিনি সম্মেলনে গিয়েছিলেন কোনো দাওয়াত ছাড়াই।
স্বাধীনতার আগে (৪৭’-এর আগে, চল্লিশ বা তিরিশের দশকের শেষে সিলেট-সুনামগঞ্জে জনসভায়) মওলানা ভাসানীকে তিনি বৃহত্তর সিলেট অঞ্চলে দেখেছেন। গরিব মানুষের পক্ষে সংগ্রাম করায় তাঁর প্রতি তিনি ছিলেন শ্রদ্ধাশীল। প্রথম থেকেই তিনি ছিলেন মওলানার একজন ভক্ত।
মওলানা আয়োজন করেছেন শুনেই তিনি আরো কয়েকজন লোকশিল্পীর সঙ্গে কাগমারী যান।
সম্মেলনে কবিয়াল রমেশ শীলের সঙ্গে আবদুল করিম সেখানে তাঁর নিজের লেখা গণসংগীত
পরিবেশন করেন।
#আবদুল_করিমের গান মওলানা ভাসানীর ভালো লাগে।
গান শেষ হলে তিনি মওলানাকে পায়ে হাত দিয়ে সালাম করেন।
ভাসানী তাঁর মাথায় হাত রেখে বলেন-
‘একাগ্রতা ধরে রাখতে পারলে তুই একদিন অনেক বড় নামকরা পল্লীগানের শিল্পী হবি।
আমি তোরে দোয়া করলাম। দেখবি আমার কথা সফল হবে। তুই খুব নাম করবি।’
আবদুল করিম বিশ্বাস করতেন,
মওলানা ভাসানী ছিলেন একজন পীর। আধ্যাত্মিক শক্তির অধিকারী। তিনি যা বলতেন তা হতো।
তিনি আগে বলতেন, সিলেট পাকিস্তান হবে। কাগমারী সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানি শাসকরা
যেভাবে অন্যায়-অবিচার ও শোষণ করছে তাতে বাংলার মানুষ পাকিস্তানের সঙ্গে থাকতে পারবে না।
তারা তাদের সালামালেকুম জানাবে। বাংলাদেশ স্বাধীন হবে। মওলানার কথা সেদিন আবদুল করিম
বিশ্বাস করেছিলেন।
আমৃত্যু তাঁর মওলানা ভাসানীর সেদিনের দোয়ার কথা মনে হতো।
মওলানার ‘একাগ্রতা’ শব্দটি তিনি মনে রেখেছিলেন।
একাগ্রতার সঙ্গে সাধনা করে চরম অভাব-অনটনের মধ্যেও আবদুল করিম দেশে
তাঁর সময়ের শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী হয়ে ওঠেন।
ালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর আগেও তিনি মওলানা ভাসানীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন।
#ভাসানী_কাহিনী...।।
10/10/2023
#উক্তি.......... #চে
--- * আমরা কিসের জন্য বাঁচব সেটা আমরা নিশ্চিত হতে পারি না,
যতক্ষন না আমরা তার জন্য মরতে প্রস্তুত থাকি।
--- * জয়ের আগ পর্যন্ত লড়াই, সবসময়।
--- (Hasta la victoria siempè!)
--- * গেরিলা যোদ্ধারা কেন যুদ্ধ করে ?
শেষ পর্যন্ত অনিবার্যভাবেই আমাদের বুঝতে হবে যে গেরিলা যোদ্ধা হচ্ছে একজন সমাজ গঠক,
যে অস্ত্র তুলে নেয় নিপীড়ক শাসকের বিরুদ্ধে জনতার হয়ে উত্তর দেবার জন্য, এবং সে যুদ্ধ করে সেই সমাজব্যাবস্থার বিরুদ্ধে যা তার অস্ত্রহীন ভাইদের অবমাননা ও দুর্দশার ভেতরে রাখে।
--- * আমি কোন মুক্তিদাতা নই।
মুক্তিদাতাদের কোন অস্তিত্বই নেই। জনতাই নিজেদের মুক্ত করে।
--- * অনেকে বলে আমি একজন অভিযাত্রী –
এবং আমি আসলেই তাই, শুধু একটু অন্য ধরনের।
আমি তাদের একজন যারা কিনা নিজের সামান্য একটি কথা প্রমান করার জন্য
নিজের চামড়াটা বাজি রাখে।
--- * সবার আগে, পৃথিবীর যে কোন জায়গায়, যে কারো বিরুদ্ধে,
যে কোন অবিচার গভীরভাবে অনুভব করার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখবে।
এটা একজন বিপ্লবীর সবচেয়ে সুন্দর একটি গুণ।
----- (সন্তানদের কাছে শেষ চিঠি)----
.. বিপ্লবীরা বেঁচে থাকে সবসময়,
তাদের কথা-কাজ-আদর্শের মধ্যদিয়ে।
08/10/2023
ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এতো আয়োজন,
আগামী মিছিলে এসো
স্লোগানে স্লোগানে হবে কথোপকথন।
আকালের এই কালে সাধ হলে পথে ভালোবেসো,
ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি
লাল শাড়িটা তোমার পড়ে এসো।
শুভ জন্মদিন #হেলাল_হাফিজ ।।
02/08/2022
31/07/2022
সকলকে #হিজরী_নববর্ষ -এর শুভেচ্ছা ...
আগামীদিন গুলি কাটুক নাহ্ আরও সুন্দর ও পবিত্রময়।
সকলে ভাল থাকবেন ও অন্যকে ভাল রাখবেন ।।
#পহেলা_মহররম_1444 হিঃ
-------------★-----------------
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Mymensingh
