22/04/2026
অভিনন্দন ও শুভেচ্ছা
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কৃতি সন্তান, গৌরিপুর মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম স্যারের বড় মেয়ে সোহানা নাসরিন সুমি কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন।
স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
21/03/2026
ঈদ মোবারক ২০২৬
সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা
22/08/2024
যে যেভাবে পারেন
পানি বন্দী মানুষদের সাহায্য করুন।
22/08/2024
ফেনীতে হেলিকপ্টার মাধ্যমে উদ্ধার অভিযানের জন্য
দুই হাজার স্কয়ার ফিটের উন্মুক্ত ছাদ প্রয়োজন।
তথ্য দিয়ে সহযোগিতা করুন 01819023220।
21/08/2024
বিদ্যানন্দ - Bidyanondo ফাউন্ডেশনের
শুকনো খাবার নিয়ে আরো একটি গাড়ি ফেনীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়াও পানিবন্দী মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। উদ্ধার কার্যক্রমের জন্য ইতিমধ্যে নৌকার ব্যবস্থা করা হয়েছে। দোয়া করবেন, এমন দুর্যোগের সময়ে সামর্থ্যের সবটুকু দিয়ে যেন মানুষের পাশে থাকতে পারে।
21/08/2024
মাস্তুল ফাউন্ডেশন দুইটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে বন্যার্তদের উদ্ধার কাজ শুরু করেছে। কে কোথায় আটকা আছে জানান।
01833344074
(পোস্টটি শেয়ার করুন)
21/08/2024
ফেনী বন্যা আপডেট
২২ আগস্ট ২০২৪; রাত ৩ঃ৪০
ফুলগাজী ও পরশুরাম উপজেলায় কোনো পরিবারকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
অনেকের লাশ পানিতে ভেসে উঠেছে। ৫০+ লাশ পেয়েছে সেনাবাহিনী।
রেস্কিউ ৮ টিমের পাশাপাশি আর্মির ৪টি কোস্টগার্ড ও আটকে পড়ে আছে। আপাতত উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না।
সকলেই এগিয়ে আসুন
21/08/2024
বন্যাদুর্গতদের সাহায্যে সকলেই এগিয়ে আসুন।
01/05/2024
সেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ইজিজি ডেক্স: ময়মনসিংহের গৌরীপুরের সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা "এসো গৌরীপুর গড়ি' (ইজিজি) এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১০ বর্ষে পর্দাপন উপলক্ষে আনন্দশোভা যাত্রা, কেককাটা, আলোচনা সভা ও বৃক্ষ রোপন করার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সংগঠনটির সিনিয়র সদস্য ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকারের সভাপতিত্বে ও সদস্য সুপক রঞ্জন উকিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এসো গৌরীপুর গড়ির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি, সিনিয়র সদস্য আনোয়ার হোসেন শাহীন, কাজী আব্দুল্লাহ আল আমিন, অশোক কুমার সুমন, ফিরুজ আলম কিরন, সদস্য আবুল বাসার রিপন, সুমন এস,।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর, আরিফ আহমেদ, হুমায়ুন কবীর সুমন, মাসুদ আলম ভূঁইয়া, মাহফুজুর রহমান, সদস্য ফকরুল ইসলাম কাঞ্চন, আব্দুর রকিব সোহাগ, তৌহিদুল আমিন তুহিন জয়নাল আবেদীন, মতিউর রহমান বোকাইনগরী, জুয়েল মিয়া, অন্তু, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আলোচনা শেষে কেককাটা মিষ্টিমুখ করানো হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় একাত্তরের পাদদেশে বৃক্ষরোপনের মধ্যদিয়ে অনুষ্টানে সমাপ্তি ঘোষনা করা হয়।