বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম

বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম, Public Service, Mymensingh.

''রক্তের বাঁধনে, গড়ি ঐক্য''
বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম (BBDF) এর অফিসিয়াল ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম..! ❤️🌹
স্থাপিত : 27-08-2023 ইং

যে কোন রক্তের প্রয়োজনে আমাদের গ্রুপে পোস্ট করুন।
ধন্যবাদ 🌹

10/05/2026

🩸 মডারেটর নিয়োগ বিজ্ঞপ্তি 🩸

বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম এর ফেসবুক পাবলিক গ্রুপের অনলাইন কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে কিছু সংখ্যক উদ্যমী ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবী মডারেটর নিয়োগ দেওয়া হবে।

📌 মডারেটরদের দায়িত্বসমূহ:
🩸 গ্রুপের নিয়ম অনুযায়ী পোস্ট যাচাই ও অনুমোদন করা।
🩸 রক্তদান ও মানবসেবা বিষয়ক সচেতনতামূলক পোস্ট প্রকাশ করা।
🩸 রক্তের জরুরি রিকুয়েস্ট পোস্টে ডোনারদের মেনশন ও সমন্বয়ের মাধ্যমে সহযোগিতা করা।
🩸 গুরুত্বপূর্ণ পোস্টে সক্রিয় অংশগ্রহণ এবং সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
🩸 অফিসিয়াল মেসেঞ্জার গ্রুপে নিয়মিত সক্রিয় থেকে টিমের সাথে সমন্বয় বজায় রাখা।
🩸 পরিচালনা পরিষদ কর্তৃক অর্পিত অন্যান্য সাংগঠনিক দায়িত্ব পালন করা।

💡 আমাদের প্রত্যাশা:
যাদের মধ্যে মানবসেবার মানসিকতা রয়েছে এবং প্রতিদিন ফেসবুকে নির্দিষ্ট কিছু সময় স্বেচ্ছাসেবী হিসেবে ব্যয় করতে পারবেন, শুধুমাত্র তারাই আবেদন করুন।

📩 আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীগণ দেরি না করে সরাসরি আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা অফিসিয়াল পেজে মেসেজ দিন।

ধন্যবাদান্তে,
আইসিটি বিভাগ
বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম (BBDF)

30/04/2026

মহান মে দিবস ❤️🥰

21/04/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম..!
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬ ইং অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভ কামনা।

শুভ কামনায় : বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম (BBDF)
একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন।

12/04/2026

ভালবাসার পরিবারের এখন ১৬,০০০ সদস্য।
কৃতজ্ঞতা সবার প্রতি।

12/04/2026

শুভ জন্মদিন 💕💕

মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম-এর সম্মানিত সহ-প্রতিষ্ঠাতা ও সম্মানিত উপদেষ্টা S S Sohel সোহেল রানা।

আপনার সম্পর্কে নতুন করে উপস্থাপন করার কিছুই নাই। আপনার জন্মদিনে বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরামের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও ভালবাসা।

আমৃত্যু এই পরিবারকে বুকে ধারণ করবেন এই কামনা রইল।

ভালবাসা অভিরাম প্রিয়।

Photos from বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম 's post 27/03/2026

২৩মার্চ, ২০২৬ ইং তারিখ। দিনটি আমাদের জন্য অত্যন্ত বিশেষ ছিল। 'রক্তদানে আটাপাড়া ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবক মিলন মেলা-২০২৬' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এবং বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরামের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত।

রক্তদান শুধুমাত্র একটি কাজ নয়, এটি একটি জীবন বাঁচানোর মহৎ উদ্যোগ। 'রক্তদানে আটাপাড়া, নেত্রকোনা' এর এই মহৎ প্রচেষ্টাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও অনেক মানুষের পাশে দাঁড়িয়ে এই কার্যক্রমকে আরও প্রসারিত করার শুভকামনা রইলো।

আসুন, আমরা সবাই মিলে রক্তদানের গুরুত্ব অনুধাবন করি এবং নিজে রক্ত দিয়ে অপরের জীবন বাঁচাতে এগিয়ে আসি। আমাদের সামান্য উদ্যোগও কারোর জন্য নতুন জীবনের আলো বয়ে আনতে পারে।

26/03/2026

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষ্ময় তুমি আমার অহংকার।

সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

21/03/2026

🌙 ঈদ মোবারক 🌙

বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম-এর পক্ষ থেকে দেশবাসীসহ সকল স্বেচ্ছাসেবী, রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এক মাসের সিয়াম সাধনার পর এই পবিত্র ঈদ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও অফুরন্ত আনন্দ। আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদেরকে মানবতার সেবায় আরও বেশি আত্মনিয়োগ করার তাওফিক দান করুন।

এই আনন্দের দিনে আসুন আমরা ভুলে যাই সকল ভেদাভেদ, এগিয়ে আসি মানবতার কল্যাণে। রক্তদান হোক মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত—আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ।

🤝 মানবতার সেবায়, সবসময় আপনার পাশে—
বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম

✨ সবাইকে ঈদের ভালোবাসা ও শুভেচ্ছা।
ঈদ মোবারক! 🌙

15/03/2026

*বিসমিল্লাহির রাহমানির রাহিম*
*"রক্তের বাঁধনে, গড়ি ঐক্য"*

আলহামদুলিল্লাহ!
আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা এবং ভালোবাসার ফলস্বরূপ আমাদের সবার প্রিয় পরিবার " বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম " এখন পনের হাজার (১৫,০০০) সদস্যের বিশাল এক মানব পরিবারে পরিণত হয়েছে!

এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের জন্য মানব পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐

আপনাদের এই অমূল্য সমর্থন ও সহযোগিতায় এভাবেই এগিয়ে যাবে আমাদের প্রিয় সংগঠন। আমরা বিশ্বাস করি, আপনাদের পাশে নিয়েই আমরা আরও হাজারো মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হব।

প্রচারে: এডমিন প্যানেল (BBDF)

26/02/2026

🩸🎉 আমাদের পরিবার এখন আরও বিশাল! 🎉🩸

*বিসমিল্লাহির রাহমানির রাহিম*
*"রক্তের বাঁধনে, গড়ি ঐক্য"*

আলহামদুলিল্লাহ!

আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা এবং ভালোবাসার ফলস্বরূপ আমাদের সবার প্রিয় পরিবার " বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম (BBDF) " এখন চৌদ্দ হাজার (১৪,০০০) সদস্যের বিশাল এক মানব পরিবারে পরিণত হয়েছে!

এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের জন্য মানব পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐

আপনাদের এই অমূল্য সমর্থন ও সহযোগিতায় এভাবেই এগিয়ে যাবে আমাদের প্রিয় সংগঠন। আমরা বিশ্বাস করি, আপনাদের পাশে নিয়েই আমরা আরও হাজারো মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হব।

প্রচারে:
বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম (BBDF)

21/02/2026

🌺 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি 🌺
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। 🇧🇩❤️
আসুন, ভাষার মর্যাদা রক্ষা করি,
মানবতার পাশে দাঁড়াই,
এবং রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে এগিয়ে আসি। 🩸🤝

বাংলাদেশ ব্লাড ডোনেট ফোরাম এর পক্ষ থেকে
সবাইকে জানাই ২১ ফেব্রুয়ারির শ্রদ্ধা ও শুভেচ্ছা।
#শহীদদিবস #আন্তর্জাতিকমাতৃভাষাদিবস #২১ফেব্রুয়ারি #ভাষারঅধিকার #রক্তদান

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Mymensingh
2200