ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হালুয়াঘাট উপজেলা শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হালুয়াঘাট উপজেলা শাখা

Share

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হালুয়াঘাট উপজেলা শাখার অফিসিয়াল পেইজ।

20/03/2026

প্রিয় হালুয়াঘাটবাসীকে জানাই
ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক।

13/03/2026

১৩ই মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও মোবারকবাদ।

#ইসলামীআন্দোলনবাংলাদেশ
#৩৯তমপ্রতিষ্ঠাবার্ষিকী


#প্রতিষ্ঠাবার্ষিকী

#১৩মার্চ

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হালুয়াঘাট উপজেলা শাখা's post 13/03/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ হালুয়াঘাট উপজেলা শাখা'র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হালুয়াঘাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তন।

13/03/2026

শোক বার্তা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২ জনের ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর শোক প্রকাশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ সড়ক দুর্ঘটনায় ১২জন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম ও মরহুমাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

আজ ১২ মার্চ ২০২৬ এক শোকবার্তায় নেতৃদ্বয় শোক সন্তপ্ত পরিবারের সাথে গভীর সমবেদনা ও মহান আল্লাহর নিকট মরহুম এবং মরহুমাদের জন্য মাগফিরাত কামনা করেন।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আমাদেরকে সাথে পেতে
website: www.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: [email protected]
fb page: www.fb.com/icabd91
twitter: www.twitter.com/icabd91
instagram: www.instagram.com/icabd_91
YouTube-(ICABD): www.youtube.com/icabd91

11/03/2026

ইসলামী জীবনের কেন্দ্রীয় চরিত্র হলো; ঈমান ও ভাতৃত্ব। মুসলমানদের জাতীয় শক্তির উৎসের প্রধান হলো; তাকওয়া ও ঐক্যবদ্ধ জীবনযাপন।।

আল্লাহ্ তা'আলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন #খলিফা বা প্রতিনিধি হিসাবে। আল্লাহ'র জমিনে আল্লাহ'র আইন তথা #শাসন_বাস্তবায়ন করার জন্য।
আর আল্লাহ্ তা'আলার প্রতিনিধিত্ব করতে হলে, আমাদেরকে হতে হবে; মুমিন, মুত্তাকী ও নেককার।।

আল্লাহভীতি ও আত্মসংযমের গুণে গুণান্বিত হওয়া। অন্তরে ভয় ও তাকওয়া থাকলে, সব কাজে প্রভাব পড়ে, সমাজ প্রভাবিত হয়। এ গুণের অভাবে একটি সমাজ জাহেলী সমাজের রূপ নিতে পারে।

আর الصوم তথা রোজাঃ অর্থ:- বিরত থাকা, সংযত থাকা বা আত্মনিয়ন্ত্রণ করা। রোযা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং এটি সবর ও তাকওয়া অর্জনের এক মহৎ প্রশিক্ষণ।

এই রমযানের এ শিক্ষা নিয়েই আমাদেরকে #ইসলামভিত্তিক_আদর্শ_সমাজ গঠনে কাজ করে যেতে হবে।।

22/02/2026

মিথ্যার ঝড়ের মুখে চরমোনাই: অপপ্রচার নাকি রাজনৈতিক ষড়যন্ত্র?

লেখক: গবেষক বুশরা
কলাম |
বাংলাদেশের রাজনীতিতে অপপ্রচার নতুন কিছু নয়। কিন্তু যখন অপপ্রচারের লক্ষ্য হন একজন আলেম, একজন আধ্যাত্মিক নেতা, একজন দীর্ঘদিনের আন্দোলনের কর্ণধার—তখন বিষয়টি কেবল রাজনৈতিক থাকে না; তা নৈতিকতার প্রশ্নে গিয়ে দাঁড়ায়।

সম্প্রতি মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম—যিনি দেশব্যাপী “চরমোনাই পীর সাহেব” নামে পরিচিত—তাঁকে ঘিরে একের পর এক অভিযোগ ছড়িয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে—তিনি নাকি জামায়াতের কাছে প্রধানমন্ত্রীর পদ চেয়েছেন, ১৫০ আসন দাবি করেছেন, বিএনপির সঙ্গে গোপন চুক্তি করেছেন, তাঁর বাসায় ৪০০ কোটি টাকা পাওয়া গেছে, ৩০ আসন প্রত্যাখ্যান করে মন্ত্রীত্ব চেয়েছেন—ইত্যাদি।

প্রশ্ন হলো—এই অভিযোগগুলোর প্রমাণ কোথায়? কোনো নথি? কোনো স্বীকৃত তদন্ত? কোনো বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমের রিপোর্ট? নাকি শুধু সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পোস্ট আর রাজনৈতিক বিদ্বেষ?

মিথ্যার কৌশল: বারবার বলো, সত্য মনে হবে

রাজনীতির একটি পুরনো কৌশল হলো—একটি মিথ্যাকে বারবার বলা। বারবার প্রচার করা। মানুষের আবেগে আঘাত করা। বিশেষ করে যখন কোনো দল আদর্শের প্রশ্নে আপসহীন থাকে, তখন তাকে ভাঙতে না পারলে বদনাম দিয়ে দুর্বল করার চেষ্টা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে বলে আসছে—তাদের রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক নয়, আদর্শকেন্দ্রিক। এই অবস্থান অনেকের কাছে অস্বস্তিকর হতে পারে। কারণ আদর্শের রাজনীতি মানেই সুবিধাবাদী সমঝোতার পথ বন্ধ হয়ে যাওয়া।

“জোট থেকে বের হয়েছে আসনের লোভে”—নাকি নীতির প্রশ্নে?

যারা বলছেন—আসনের লোভে জোট ত্যাগ করা হয়েছে, তারা কি বলতে পারবেন—কোন আসন, কোন লিখিত প্রস্তাব, কোন বৈঠকের কার্যবিবরণী আছে?
রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু মতপার্থক্যকে “লোভ” আখ্যা দেওয়া মানে প্রতিপক্ষকে চরিত্রহননের মাধ্যমে আক্রমণ করা।

৪০০ কোটি টাকার গল্প: প্রমাণহীন অভিযোগ

সবচেয়ে বিস্ময়কর অভিযোগ—“চরমোনাই পীর সাহেবের বাসায় ৪০০ কোটি টাকা পাওয়া গেছে।”
এত বড় একটি দাবি—কিন্তু কোথায় মামলা? কোথায় জব্দ তালিকা? কোথায় রাষ্ট্রীয় কোনো সংস্থার বিবৃতি?
শুধু সামাজিক মাধ্যমের পোস্ট দিয়ে কি একজন আলেমের সম্মান নষ্ট করে দেওয়া যায়?

আলেমদের বিরুদ্ধে বেয়াদবি: মতভেদ বনাম অবমাননা

রাজনৈতিক সমালোচনা হতেই পারে। কিন্তু যখন ভাষা হয়ে যায় অবমাননাকর, যখন উদ্দেশ্য হয়ে দাঁড়ায় চরিত্রহনন—তখন তা মতভেদের সীমা ছাড়িয়ে যায়।
একজন আলেম ভুল করতে পারেন—তাঁর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু প্রমাণহীন অপবাদ দিয়ে তাঁকে হেয় করা—এটা কেবল রাজনৈতিক অসততা নয়, নৈতিক অবক্ষয়।

ভাইরাল মিথ্যা বনাম নীরব সত্য

আজ মিথ্যা খুব দ্রুত ছড়ায়। একটি পোস্ট, একটি এডিটেড ভিডিও, একটি গুজব—মুহূর্তেই হাজারো শেয়ার।
অন্যদিকে জবাব? তা হয়তো পৌঁছায় সীমিত মানুষের কাছে।

তাই প্রশ্ন আসে—“কয়টার জবাব দেবো?”
সব মিথ্যার জবাব শব্দ দিয়ে দেওয়া যায় না। কখনও কখনও নীরবতাই সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ।

শেষ কথা
আমরা রাজনীতিকে ইবাদতের অংশ মনে করি। ক্ষমতা নয়, আল্লাহর সন্তুষ্টিই আমাদের লক্ষ্য—এটাই যদি দাবি হয়, তবে সময়ই প্রমাণ দেবে কে হকের উপর আর কে মিথ্যার উপর।

হে আল্লাহ,
যদি মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বাতিলের পথে থাকেন—তাকে আপনি সংশোধন বা প্রতিস্থাপন করুন।
আর যদি তিনি হকের উপর থাকেন—তবে মিথ্যুকদের হেদায়েত দিন; না হলে তাদের অপপ্রচারকে ব্যর্থ করে দিন।

মিথ্যার ঝড় চিরস্থায়ী নয়।
সত্য দেরিতে আসলেও—সে স্থায়ী।

#নোয়াখালী_প্রতিদিন

21/02/2026

২১ ফেব্রুয়ারি (০৮ ফাল্গুন) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনা ও তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

#২১ফেব্রুয়ারি #০৮ফাল্গুন
#আন্তর্জাতিকমাতৃভাষাদিবস

21/02/2026

২১ ফেব্রুয়ারি (০৮ ফাল্গুন) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
সকল ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা ও তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

#২১ফেব্রুয়ারি #০৮ফাল্গুন
#আন্তর্জাতিকমাতৃভাষাদিবস

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Mymensingh