Ashish Ghosh

Ashish Ghosh

Share

Ambitious to disseminate the contemporary issues to audiences or Fans, explore the historical places.

14/03/2026
15/11/2025

"দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখিতে গিয়াছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশির বিন্দু। "
( Spot , Kalmakanda, Netrakona-Mymensingh)

24/07/2025

আচ্ছা, বাংলাদেশে বর্তমানে যা ঘটছে তাঁর বিশ্বাসযোগ্য সংবাদ কোন মিডিয়ায় পাওয়া যাবে ? দয়া করে জানাবেন কেউ ?
# ইন্ডিয়ান কোন মিডিয়ার কথা কেউ বলবেন না প্লিজ, মলম বিক্রেতা ।

11/07/2025

“কানা’র হাতে কুড়াল দিও না”। ইহা একখানি প্রাচীন প্রবাদ। যাহার যেই বিষয়ে জ্ঞান নাই সেই ব‍্যক্তি যদি ঐ বিষয়ের দায়িত্ব প্রাপ্ত হন তাহা হইলে মহাবিপর্যয় নামিয়া আসিবে । উদাহরণ # বর্তমান বাংলাদেশ॥

24/06/2025

একজন প্রবীণ মহিলা বাসে উঠে বসল।
পরের স্টপে একজন শক্ত সমর্থ যুবতী উঠে এসে বৃদ্ধা মহিলার পাশে বেশকিছু ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসে পড়ল।

যুবতীটি যখন দেখল যে বয়স্কা মহিলা চুপ করে রয়েছেন, তখন সে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করল যে সে যখন ব্যাগ নিয়ে চেপে চুপে বসলো, তখন তিনি কেন অভিযোগ করলেন না!

প্রবীণ মহিলা হাসি দিয়ে জবাব দিলেন: '' এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ তোমাকে পাশে নিয়ে আমার ভ্রমণটি খুব ছোট কারণ আমি পরের স্টপে নেমে যাচ্ছি। "

এই উত্তরটি সোনার অক্ষরে লেখার দাবিদার: "এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ আমাদের একসাথে যাত্রা খুবই ছোট"।

আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে, এই পৃথিবীতে আমাদের সময়টি এতটাই স্বল্প যে রেশারেশি, অনর্থক যুক্তি, তর্ক, হিংসা, অন্যকে ক্ষমা না করা, অসন্তুষ্টি এবং অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবা মনোভাবটা দ্রুত শেষ হয়ে যাওয়া 'সময় এবং শক্তির' একটি হাস্যকর অপচয়।

কেউ কি আপনার হৃদয় ভেঙেছে?

শান্ত থাকুন,

ট্রিপটি খুব ছোট।

কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ভয় দেখিয়েছে, ঠকিয়েছে বা অপমান করেছে?

"আরাম করুন। ক্ষমা করে দিন। কারণ ট্রিপটি খুব ছোট"।

কেউ আপনাকে বিনা কারণে অপমান করেছে?

"শান্ত থাকুন, এড়িয়ে যান কারণ ট্রিপটি খুব ছোট"।

কোন সাক্ষাতে আপনার বন্ধু আপনি যা পছন্দ করেন না এমন কোন মন্তব্য করেছিলেন?

"শান্ত থাকুন, তাকে উপেক্ষা করুন, ক্ষমা করে দিন, কারণ ট্রিপটি খুব ছোট"।

কেউ আপনার জন্য যে সমস্যাই নিয়ে আসুক না কেন, মনে রাখবেন যে একসাথে আমাদের যাত্রা খুব ছোট।

এই ভ্রমণের দৈর্ঘ্য কেউ জানে না। এটি কখন থামবে তা কেউ জানে না। আমাদের একসাথে ভ্রমণ খুব ছোট।

আসুন কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযাত্রী ভেবে একে অন্যকে সহযোগিতা করি, কারণ ট্রিপ টি খুবই ছোট্ট কিন্তু কাজ অনেক।
এই অল্প সময়ে অনর্থক সময় নষ্ট না করে সততার সাথে নিজেকে সফল করতে চেষ্টা করি।
সবার জন্য অবিরাম ভালোবাসা।

17/06/2025

000…..

22/04/2025

“ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।”

কাজী মোতাহের হোসেন

12/03/2025

এটা পরিষ্কার, যারা ধর্ষণ, খুন, চাঁদাবাজি, লুটপাট আর দখলবাজি জিইয়ে রেখে দেশকে অস্থিতিশীল রাখছে তারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এরা গণশত্রু, এদের প্রতিহত করতে ১৫ মার্চ শাহবাগে গণজমায়েত সফল করুন ।

12/03/2025

এরা কারা, যারা লাকি আক্তারের গ্রেফতার দাবি করে। এরাই ধর্ষক অথবা ধর্ষকের দোসর।খুন, ধর্ষণ, দখল, লুটপাট আর চাঁদাবাজির মহোৎসব যখন নিত‍্য বাস্তবতা তখন দেশ অস্থির করার ষড়যন্ত্র কারা করছে ? যারা লাকির গ্রেফতার দাবি করে এদের প্রত‍্যেককে গ্রেফতার করা উচিৎ॥

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Mymensingh
2204