13/04/2026
🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸
নতুন বছরে নতুন স্বপ্ন, নতুন দিনে নতুন প্রত্যাশা
বাংলার প্রাণ জেগে উঠুক ঐক্য, ন্যায় ও সমৃদ্ধির পথে।
সকলকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ হোক সবার নতুন বছর।
11/04/2026
শেরপুরের উপনির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত এক জামায়াত নেতাকে দেখতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন ডা: শফিকুর রহমান।
শনিবার বিকেলে তিনি হাসপাতালে গিয়ে আহত নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তিনি ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
03/04/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গভীর শোক ও বেদনার সাথে জানাচ্ছি যে, বৃহত্তর ময়মনসিংহের লাখো আলেমের প্রিয় ওস্তাদ, সেহলার সম্মানিত পীরসাহেব আল্লামা আহমদ হুসাইন সাহেব আজ ৩ এপ্রিল ২০২৬ ইং, সকাল ৬:৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, আধ্যাত্মিক পথপ্রদর্শক ও ইসলামের একনিষ্ঠ খেদমতগার। তাঁর ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও ভক্তদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
জানাজার নামাজ আজ বিকাল ৫:৩০ মিনিটে সেহলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
সকলের কাছে মরহুমের জন্য দোয়ার আবেদন রইলো।
01/04/2026
হালুয়াঘাট বালিচান্দা নিবাসী বন্ধু আরিফ ও শরিফের সম্মানিত পিতা আব্দুল বাতেন কাকা গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা উনার ভুলত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করুন।
28/03/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চারুয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৬নং ওয়ার্ড সভাপতি হেলাল উদ্দিন ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।
-এডমিন
28/03/2026
ওয়ার্ড সভাপতিদের নিয়ে কর্মশালায় আয়োজন করে জামায়াতে ইসলামী ধোবাউড়া উপজেলা
27/03/2026
গতাকাল নব জাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান মুক্তা
26/03/2026
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হালুয়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়.
26/03/2026
ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
25/03/2026
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
24/03/2026
হালুয়াঘাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুটি মসজিদ—গুনিয়ারিকান্দা হাজী বাড়ি জামে মসজিদ ও গুনিয়ারিকান্দা মধ্যপাড়া জামে মসজিদ—পরিদর্শন করা হয়।
ক্ষতিগ্রস্ত মসজিদ দুটির কমিটির সভাপতির হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য মাহফুজুর রহমান মুক্তা।
এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট জামায়াতে ইসলামীর আমীর মুয়াজ্জেম হোসেন মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
-এডমিন
24/03/2026
ধারা উচ্চ বিদ্যালয়ের ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৫ এর ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান মুক্তা।