Muzammel Haque

Muzammel Haque

Share

একজন তরুণ রাজনীতিবিদ ও উদ্যোক্তা।

09/05/2026

এনসিপি জনতার দলে পরিণত হবে ইনশাআল্লাহ।

07/05/2026

জুলাইয়ের সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করলে -কোথায় পালাবেন, সেই পথ এখন থেকেই খুঁজে বের করুন

ইসহাক সরকার
আহবায়ক, ঢাকা মহানগর দক্ষিন এনসিপি।

04/05/2026

লক্ষ্মীপুর-৪ আসনের এমপি আশরাফ উদ্দিন নিজাম বক্তব্য দিচ্ছিলেন। পিছন থেকে এক শহীদের বাবা বললেনঃ “আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন।” জনতার পক্ষ থেকে কথাটি বলেছিলেন নারী শহীদ মেহেরুন্নেসা তানহার বাবা, মোশারফ আঙ্কেল।

আঙ্কেল তার মেয়ে মেহেরুন্নেসা তানহাকে ২২ বছর ধরে আদরে-ভালোবাসায় বড় করেছেন। পুরা জুলাইয়ে সক্রিয়ভাবে তানহা অংশ নিয়েছিল। ১৯ জুলাই তার মামাতো ভাই রাব্বি শহীদ হয়, এরপর সেই ক্ষোভ লালন করে ৫ আগস্ট গণভবন পর্যন্ত পৌঁছে চূড়ান্ত বিজয় নিশ্চিত করে তানহা।

৫ আগস্ট রাতে সে গণভবন থেকে মা-বাবার জন্য ফুল নিয়ে মিরপুর কাফরুলে নিজ বাসায় ফিরে আসে। কিছুক্ষণ পর বাইরে থেকে ছোড়া একটা বুলেট জানালা ভেদ করে এসে আঘাত করে মেহেরুন্নেসার শরীরে। সেখানে থাকা আন্দোলনকারীদের ভাষ্যমতে সেই সময় ছাত্রলীগ সেখানে এলোপাথাড়ি গুলি ছুড়ছিল। মাটিতে লুটিয়ে পড়ে তানহা। মুখ দিয়ে রক্ত বমি হচ্ছিল। রক্তে ফ্লোর ভেসে যাচ্ছিল।

উপরের ছবিতে রক্তে ভেজা একটি প্যান্ট আর শার্ট দেখছেন, সেগুলো তার বাবারই। নিজের মেয়ের রক্তে ভিজে গেছে বাবার গায়ের কাপড়, একটা বাবা সেই দিনের কথা কিভাবে ভুলবে? এই রক্ত তো পরিবর্তনের জন্য ঝরেছিল? সেই পরিবর্তনের জন্য শহীদের বাবারা সবকিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে যাবেন। জনতা তাদের পাশে দাঁড়িয়ে যাবে।

#গণভোট২০২৬ #জুলাই

04/05/2026

সভাপতির দিন শেষ
সহ- সভাপতির বাংলাদেশ ❤️‍🔥

30/04/2026

বিএনপিকে জাতীয় মোনাফেক বললে কি ভুল হবে??

30/04/2026

জামায়াত আমাদের বিশ্বাস অর্জন করতে পারেনি। তারা তাদের বলয়ের বাইরে ভাবতে পারেনা, সবাই তাদের কাছে যেতে পারেনা।তাদের নিজস্ব একটা ডেকোরাম আছে। তাদের সবকিছু স্পষ্ট না, যেই জিনিস স্পষ্ট না সেখানে আপনি কেন যাবেন?

-মহিউদ্দিন রনি
সদ্য এনসিপিতে যোগদান করা এক্টিভিস্ট

28/04/2026

এনসিপির প্রস্তাবিত ছায়া বাজেটে থাকবে ইশতেহারের প্রতিফলন:-

28/04/2026

ছেলে-মেয়েদের না খাইয়ে, না পড়িয়ে; নিজের গহনা বিক্রি করে, বাবার ভিটেমাটি ছেড়ে দিয়ে; কখনও টিউশনি করে, কখনও গার্মেন্টসে চাকরি করে, আবার কখনও দর্জির কাজ করে—এভাবে পায়ের ঘাম মাথায় ফেলে তিলে তিলে টাকা জমিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের এই “নজিরবিহীন উন্নয়ন”-এর জন্য গণতন্ত্রের মা শেখ হাসিনাকে ধন্যবাদ।

এই বিশাল অর্জনের সম্পূর্ণ কৃতিত্ব একান্তই আপনার।

27/04/2026

নারীদের জন্য এলপিজি কার্ড চালু করবে সরকার, যাতে মা বোনদের রান্নায় সমস্যা না হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

26/04/2026

কাউরেই দেখতে পারি না। সব অন্ধকার।

- আহত আমজাদ

26/04/2026

দুপুরে অনলাইনে বক্তব্যটি দেখেও প্রথমে বিশ্বাস হয়নি—এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কথা হতে পারে! মনে হয়েছিল, হয়তো কোথাও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বা কথাটা টুইস্ট করা হয়েছে। কিন্তু পরে ভিডিওটি দেখে নিশ্চিত হলাম—তিনি সত্যিই বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে লক্ষ্য করে বলেছেন: “আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবে আমাদের কাজ করতে হবে।”

যে মানুষটি দীর্ঘদিন ধরে নিজেকে গণতন্ত্র, সহাবস্থান ও রাজনৈতিক সহনশীলতার পক্ষের একজন ভদ্র ও সংযত নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন, তাঁর মুখে এমন বক্তব্য সত্যিই বিস্ময়কর। যদি এটি মুহূর্তের ভুল—একটি “স্লিপ অব টাং” হয়ে থাকে, তাহলে ভিন্ন কথা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও যখন তিনি এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি, তখন ধরে নেওয়াই স্বাভাবিক—বক্তব্যটি সচেতনভাবেই দেওয়া হয়েছে।

রাজনৈতিক প্রতিপক্ষকে “নির্মূল” করার মানসিকতা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সাংঘর্ষিক। এমন বক্তব্য ক্ষমতার একধরনের দম্ভের প্রতিফলন হিসেবেও বিবেচিত হতে পারে। এতে প্রশ্ন জাগে—আমরা যেভাবে তাঁকে চিনতাম, তিনি কি সত্যিই তেমন ছিলেন, নাকি আমাদের ধারণাতেই কোথাও ভুল ছিল?

ক্ষমতার প্রভাব অনেক সময় মানুষের চিন্তাভাবনাকে বদলে দেয়, কখনো তা কঠোর বা একপেশে করে তোলে। এই বাস্তবতা আমাদের রাজনীতির জন্য উদ্বেগজনক। কারণ, যে ব্যক্তি একসময় বিরোধী অবস্থানে থেকে গণতন্ত্র ও সহাবস্থানের কথা বলেছেন, তাঁর মুখেই যদি আজ নির্মূলের ভাষা শোনা যায়—তাহলে তা নিঃসন্দেহে হতাশাজনক।

দলের নিম্নপর্যায়ের কেউ এমন কথা বললে হয়তো তা ততটা গুরুত্ব পেত না। কিন্তু দলের দ্বিতীয় শীর্ষ পর্যায়ের একজন নেতা যখন এমন মন্তব্য করেন, তখন তার প্রভাব অনেক বেশি গভীর ও সুদূরপ্রসারী হয়।

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Ishwargonj
Mymensingh