07/10/2026
“চব্বিশ আগুনে বাংলাদেশ” বইটি ১৫ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রকাশ করায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সাহেবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
একইসঙ্গে বইটি সম্পাদনা করার জন্য ভালুকা থেকে বিপুল ভোটে নির্বাচিত দ্বাদশ জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ভালুকা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা ❝আলহাজ্ব এম এ ওয়াহেদ❞ মহোদয়ের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
আওয়ামী লীগের এই দুঃসময়ে “চব্বিশ আগুনে বাংলাদেশ”—এর মতো একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাস, ২০২৪ সালের ঘটনাপ্রবাহ এবং আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি তুলে ধরার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
দল ও জননেত্রী শেখ হাসিনার প্রতি আপনাদের অবিচল আস্থা, ভালোবাসা ও নিরলস কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ—ভালুকা উপজেলা আওয়ামী লীগের পক্ষথেকে আপনাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।
দুঃসময়ে যারা দলের পাশে থাকেন, তারাই প্রকৃত অর্থে দলের আপনজন।
আপনাদের এই সাহসী ও ঐতিহাসিক উদ্যোগ সফল হোক—এই প্রত্যাশা করি।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।