04/06/2026
বিজয় মিত্র শুভ
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিজয় মিত্র শুভ, Political organisation, Mymensingh.
সাংগঠনিক সম্পাদক-
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,রেজিঃ নং বি-১৭৬৫।
সাধারণ সম্পাদক-
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি ময়মনসিংহ জেলা।
প্রতিষ্ঠাকালীন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক- জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর।
04/06/2026
04/06/2026
কি নির্লজ্জতা, এদের ভুলে গেলেন!
রংপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কে বিনা উসকানিতে থানায় আটকে রেখে শারীরিক নির্যাতন করেছে পুলিশ।
02/06/2026
"প্রেসিডেন্ট জিয়া এবং একটি তোরণ"
১৯৭৮ সালের কথা। নদী ও সড়ক পথে এক নাগাড়ে তিন চারদিন করে প্রেসিডেন্ট জিয়া উপকূল এলাকা সফর করছেন। বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধানের এ ধরনের এমনি সফর এটাই ছিলো প্রথম।
সফরের এক পর্যায়ে এবং দিনের শেষ বিকেলে তিনি সন্দ্বীপে এসে পৌঁছান। এই দ্বীপটিতে বড় রাস্তা একটাই। যানবাহনও তেমন নেই। সেখানে প্রেসিডেন্টের আগমন উপলক্ষ্যে একটি সুন্দর তোরণ নির্মাণ করা হয়েছিল।
প্রেসিডেন্ট জিয়া নেমে জীপে চেপে চলে গেলেন। সেই জীপ ফিরে আসার অপেক্ষায় ছিলেন প্রেসিডেন্টের অবশিষ্ট সফরসঙ্গীরা।
এমন সময় দেখা যায়, কয়েকজন লোক নির্মিত সেই তোরণটি আলী আলী বলে মাটি থেকে তুলে কাঁধে তুলে রওয়ানা দিলেন। সেখানে উপস্থিত প্রেসিডেন্ট জিয়ার সফরসঙ্গীরা আশ্চর্য হয়ে হাঁ করে তাকিয়ে থাকলেন।
রাতে প্রেসিডেন্ট জিয়া যেখানে অবস্থান করবেন ঠিক সেখানে প্রেসিডেন্ট জিয়ার প্রবেশ পথেই সেই তোরণটি দেখা যায়।
পরদিন সকালে সন্দ্বীপের এক ময়দানে প্রেসিডেন্ট জিয়ার জনসভা ছিল। জনসভা শুরুর আগে কয়েকজন লোক কাঁধে করে সেই তোরণটি নিয়ে আসেন এবং জনসভার প্রবেশ পথে গর্ত খুঁড়ে তোরণটি দাঁড় করিয়ে দেন।
জনসভা শুরু হলো প্রেসিডেন্ট জিয়া বক্তৃতা দিতে দাঁড়িয়েই প্রথমে বলেন, ' আল্লাহতালা সংযমীদের ভালোবাসেন। যারা অহেতুক অপচয় করেন তাদের পছন্দ করেন না। আল্লাহর এক বান্দা হিসেবে আমি সত্যি খুব খুশি হয়েছি যে, আপনারা একটি তোরণ বানিয়ে তিন জায়গার কাজ সারলেন। তোরণ না হলেই বেশি ভালো হতো। অযথা তোরণ বানাবেন না; এগুলো অপব্যয়।'
বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ১৮০ দিনের কার্য দিবস শেষ হলে অনেক মন্ত্রীর মন্ত্রীত্ব থাকবে না। অনেক জেলা প্রশাসক অনেক সিটি প্রশাসক আর অনেক নেতার পদ পদবী বাতাসের মত উড়ে যাবে। একটু অপেক্ষা করেন অনেক নতুন মুখ দেখতে পারবেন। কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জেলা ও মহানগর সহ সারা দেশজুড়ে বিএনপি সহ সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হবে।তারপর অনেক ব্যবসায়ী নেতা সেচ্ছায় রাজনীতি ছাড়তে বাধ্য হবে।কারণ এটা তারেক রহমানের বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, পৌর,ইউনিয়ন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি কে কেন্দ্র করে উঠেছে নানান রকম অভিযোগ। এমনো অভিযোগ উঠে এসেছে যে স্কুলে কিংবা কলেজে পড়াশোনা না করেও ছাত্রদলের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিকের মতন গুরুত্বপূর্ণ পদে আছেন এমন অনেক জনেই। ঠিকমত পত্রিকা রিডিং পড়তে পারে না এমন অনেক জনেই আছে রাকিব/ নাছিরের অনুমোদিত ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কমিটি গুলো তে। ছাত্রদলের রাজনীতি করবে শিক্ষা পিঠে অধ্যায়নরত ছাত্র ছাত্রীরা এবং ছাত্রদলের রাজনীতি ছাত্রদের কাছে সীমাবদ্ধ থাকবে।পান দোকানদার চায়ের দোকানদার মুদি দোকানদার হয়ে গেছে ছাত্রনেতা। বিএনপির সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
2200
