Bangladesh Institute of Nuclear Agriculture - BINA

Bangladesh Institute of Nuclear Agriculture - BINA

Share

Official page of Bangladesh Institute of Nuclear Agriculture (BINA), a national research institute under the Ministry of Agriculture

Photos from Bangladesh Institute of Nuclear Agriculture - BINA's post 24/04/2026

"গাজীপুরে বিনা’র আধুনিক ইরাডিয়েশন সেন্টার: খাদ্য সংরক্ষণ, গবেষণা ও রপ্তানিতে নতুন সম্ভাবনা"

দেশের খাদ্য সংরক্ষণ, নিরাপত্তা ও কৃষি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) গাজীপুরের শ্রীপুরে একটি আধুনিক ইরাডিয়েশন সেন্টার স্থাপন করছে। পার্টনার প্রকল্পের অর্থায়নে বিনা’র তত্ত্বাবধানে চীনের একটি রাষ্ট্রীয় কোম্পানির মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নির্মাণ কাজ ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং ২০২৬ সালের জুন মাসে এটি চালু হওয়ার আশা করা হচ্ছে।
বাংলাদেশে প্রতিবছর উৎপাদিত ফল, সবজি ও মসলার একটি বড় অংশ সঠিক সংরক্ষণ ব্যবস্থার অভাবে নষ্ট হয়ে যায়। বিভিন্ন গবেষণা অনুযায়ী দেশে ফল ও সবজির প্রায় ২৫–৪০ শতাংশ এবং কৃষিপণ্যের ২০–৩০ শতাংশ পর্যন্ত সংগ্রহোত্তর ক্ষতি ঘটে, যার আর্থিক পরিমাণ প্রায় ৩০,০০০ থেকে ৪০,০০০ কোটি টাকা। একইভাবে, Food and Agriculture Organization (FAO)-এর তথ্য অনুযায়ী বিশ্বে উৎপাদিত খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় ১.৩ বিলিয়ন টন খাদ্য প্রতি বছর অপচয় হয়।
এই প্রেক্ষাপটে ইরাডিয়েশন প্রযুক্তি খাদ্য সংরক্ষণে একটি কার্যকর, নিরাপদ ও পরিবেশবান্ধব সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে খাদ্যের পুষ্টিমান অক্ষুণ্ণ রেখে shelf life ২ থেকে ৫ গুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হয় এবং প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত ক্ষতিকর জীবাণু ধ্বংস করা যায়। বিশ্বের ৬০টিরও বেশি দেশে ইতোমধ্যে এই প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হচ্ছে।
উক্ত ইরাডিয়েশন সেন্টার চালু হলে বিনা খাদ্য সংরক্ষণ, পুষ্টিমান বজায় রেখে shelf life বৃদ্ধি এবং জীবাণুমুক্তকরণ বিষয়ে গবেষণা আরও জোরদার করতে পারবে। পাশাপাশি মিউটেশন ব্রিডিংয়ের মাধ্যমে উচ্চ ফলনশীল ও জলবায়ু সহনশীল নতুন নতুন জাত উদ্ভাবনে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, এই সেন্টারের মাধ্যমে দেশের কৃষিপণ্য, মসলা, ফলমূল ও অন্যান্য খাদ্যদ্রব্য আন্তর্জাতিক মান অনুযায়ী জীবাণুমুক্ত করে সংরক্ষণ ও রপ্তানি করা সম্ভব হবে। ফলে গবেষণা কার্যক্রমের পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে।
বিনা’র মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়া এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান সম্প্রতি ইরাডিয়েশন সেন্টারের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের সার্বিক অগ্রগতি সন্তোষজনক বলে মন্তব্য করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিনা’র এই উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, খাদ্য অপচয় হ্রাস, কৃষি গবেষণার উন্নয়ন এবং রপ্তানি বৃদ্ধিতে একটি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ড. মোহাম্মদ আশিকুর রহমান, প্রধান, পরিকল্পনা ও উন্নয়ন শাখা, বিনা।

Photos from Bangladesh Institute of Nuclear Agriculture - BINA's post 19/04/2026

📢 কৃষক কার্ড বিতরণ উপলক্ষে কুমিল্লায় কৃষি মেলা
মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনার অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে কুমিল্লা জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে এক বর্ণাঢ্য কৃষি মেলা অনুষ্ঠিত হয় 🌾
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার মাটি ও মানুষের নেতা, মান্যবর কৃষি মন্ত্রী জনাব আমিন উর রশিদ ইয়াসিন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মেলায় কৃষি মন্ত্রণালয়ের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত প্রযুক্তি ও সেবাসমূহ নিয়ে স্টল স্থাপন করে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, কুমিল্লা এ অঞ্চলের উপযোগী উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
মান্যবর কৃষি মন্ত্রী, কৃষি সচিবসহ উপস্থিত অতিথিবৃন্দ বিনার স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও জাতসমূহ সম্পর্কে বিস্তারিত অবগত হন।
🌱 বিনা গবেষণার মাধ্যমে কৃষির আধুনিকায়ন ও কৃষকের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৪

Photos from Bangladesh Institute of Nuclear Agriculture - BINA's post 08/04/2026

📢 Farmer Training Program Successfully Held in Barishal
A comprehensive farmer training program on BINA-developed crop varieties, cultivation practices, seed production, and storage techniques was successfully held on 08 April 2026 at Barishal.
The program was graced by Dr. Shamsunnahar Begum, Honorable Director (Training & Planning), BINA, as the Chief Guest.
Special Guests included Dr. Md. Mahbubul Alam Torofder, Project Director of the SRAB Project; Dr. Mohammad Ashiqur Rahman, Deputy Project Director of the SRAB Project; and Dr. Mohammad Norun-Nabi Majumder, Head of the Horticulture Division, BINA.
The session was chaired by Dr. Md. Hasanuzzaman, Project Director of the BCCTF Project, while Dr. Sayema Khatun, Officer-in-Charge of BINA Sub-Station, conducted the program.
During the training, Dr. Mohammad Ashiqur Rahman, Head of the Planning and Development Division, presented a paper titled “Transforming Farmers into Entrepreneurs: Success Stories and Lessons”, highlighting practical pathways for farmer-led innovation and income generation.
The training focused on empowering farmers with practical knowledge and skills to enhance productivity, ensure quality seed production, and adopt improved storage practices.
🌾 BINA remains committed to transforming agriculture through innovation, knowledge sharing, and farmer empowerment.

Photos from Bangladesh Institute of Nuclear Agriculture - BINA's post 07/04/2026

Congratulations on the Promotions 🌿
Heartfelt congratulations to all the scientists and scientific assistants who have been promoted under the recent office order of the Bangladesh Institute of Nuclear Agriculture (BINA). 👏
Sincere thanks and appreciation to the Honorable Director General, respected members of the Management Board, and all concerned officials whose efforts made this promotion process possible. 🙏
Your collective dedication and commitment continue to drive BINA’s research and activities toward greater excellence. May this momentum grow stronger, making BINA more dynamic, impactful, and globally recognized. 🌾✨
Wishing everyone continued success in the journey ahead.

Photos from Bangladesh Institute of Nuclear Agriculture - BINA's post 03/04/2026

📢 গবেষণা ও উন্নয়ন অধিকতর গতিশীল করতে বিনার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর মার্চ মাসের মাসিক সমন্বয় সভা মহাপরিচালক ড. শরিফুল হক ভুইয়া মহোদয়ের সভাপতিত্বে এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান-এর সঞ্চালনায় গত ৩১ মার্চ বিনার সভাকক্ষে সফলভাবে অনুষ্ঠিত হয়।
সভায় বিনার পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগ, শাখা ও উপকেন্দ্রের প্রধানগণ সক্রিয় অংশগ্রহণ করেন। গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, ফলপ্রসূ ও সময়োপযোগী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও একাধিক কার্যকর সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় বিগত তিন মাসের গবেষণা অগ্রগতি উপস্থাপন করেন বিনার গবেষণা সমন্বয়ক। নতুন চারটি জাত উদ্ভাবনের জন্য সমন্বয় সভায় উদ্ভিদ প্রজনন বিভাগের সকল সদস্য এবং প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান বহির্ভূত সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিনা উপকেন্দ্র কুমিল্লা, Bina Sub-station Cumilla, Sub-station Khagrachhari, Bina Substation Gopalgonj Bina Substation Jamalpur বিনা উপকেন্দ্র রংপুর, বিনা উপকেন্দ্র সাতক্ষীরা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা গন উপকেন্দ্রের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন।
সভায় জাত উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়ন ত্বরান্বিত করা, গবেষণা কার্যক্রমের মনিটরিং জোরদার, মাঠপর্যায়ে প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ নিশ্চিতকরণ এবং নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বিনা তার উদ্ভাবনী গবেষণা কার্যক্রমের মাধ্যমে দেশের কৃষি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।
🌾 গবেষণায় অগ্রগতি, কৃষিতে সমৃদ্ধি—বিনার অঙ্গীকার

Photos from Bangladesh Institute of Nuclear Agriculture - BINA's post 26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

25/03/2026
Photos from Bangladesh Institute of Nuclear Agriculture - BINA's post 25/03/2026

২৫ মার্চ গণহত্যা এবং মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

18/03/2026

ঈদ মোবারক

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

BAU Campus
Mymensingh
2202

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00