জেলা প্রশাসন, ময়মনসিংহ

জেলা প্রশাসন, ময়মনসিংহ

Share

The page is created to disseminate information on Govt. Services and Initiatives.

01/06/2026
Photos from জেলা প্রশাসন, ময়মনসিংহ's post 31/05/2026

আজ ৩১/০৫/২০২৬ তারিখ দিঘারকান্দা-মাসকান্দা এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ বি এম কাউসার জামান কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন বাস কাউন্টারে ও গণপরিবহনের যাত্রীদের সাথে কথা বলে, কোন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে না এবং সাধারণ জনগণ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন মর্মে জানা যায়। এছাড়াও, অতিরিক্ত ভাড়া আদায় করা থেকে বিরত থাকতে বাস কাউন্টার ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

জনস্বার্থে- জেলা প্রশাসন, ময়মনসিংহ

Photos from জেলা প্রশাসন, ময়মনসিংহ's post 31/05/2026

আজ ৩১/০৫/২৬ তারিখ জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর নির্দেশনায় হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এবং বাস স্ট্যান্ড এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সুলতানা রোজি কর্তৃক অতিরিক্ত ভাড়া আদায় রোধ, যানজট রোধ ও মূল্যতালিকা প্রদর্শন বিষয়ক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় বাস মালিক ও সংশ্লিষ্টদের কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না মর্মে নির্দেশ দেয়া হয়।

Photos from জেলা প্রশাসন, ময়মনসিংহ's post 28/05/2026

ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬-এর নামাজ প্রথম জামাতের সহিত আদায় করার মাধ্যমে সকলের সহিত ঈদের আনন্দ ভাগাভাগি করেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ।

27/05/2026

"ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।"
ঈদ মোবারক🎉

জেলা প্রশাসন, ময়মনসিংহ

Photos from জেলা প্রশাসন, ময়মনসিংহ's post 27/05/2026

ময়মনসিংহ জেলার বিভিন্ন ঈদগাহ মাঠের ঈদ-উল-আযহা'২৬-এর জামাতের সম্ভাব্য সময়সূচি -

24/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, জামালপুর ও কিশোরগঞ্জ জেলার প্রতিযোগীদের নিয়ে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত সংগীত, আবৃত্তি, নৃত্য, রচনা ও হামদ/নাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে ফলাফল।

Photos from জেলা প্রশাসন, ময়মনসিংহ's post 23/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার ত্রিশালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি মহোদয়ের সানুগ্রহ উপস্থিতি এবং বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ-

​🔸 সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে প্রকাশিত দুটি নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।
​🔸 মাননীয় প্রধানমন্ত্রীকে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর আঁকা নজরুল চিত্রকর্ম উপহার প্রদান করা হয়।
​🔸 জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকচিত্র উপহার প্রদান।
🔸 মাননীয় প্রধানমন্ত্রী আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন।

আয়োজনে - জেলা প্রশাসন, ময়মনসিংহ।
সহযোগিতায়- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

জেল
Mymensingh