ঈদ মোবারক 🌙✨
ঈদ আনন্দের, ঈদ উৎসবের। কিন্তু বাস্তবতার নির্মম পরিহাসে এই আনন্দ সবার জীবনে সমানভাবে ধরা দেয় না। পবিত্র ঈদুল আযহার এই খুশির দিনেও আমাদের চারপাশে এমন অনেকেই আছেন, যারা নানা কষ্ট, অভাব আর সীমাবদ্ধতার মাঝে দিন কাটাচ্ছেন। ঈদের প্রকৃত আনন্দ থেকে তারা আজ বঞ্চিত।
তাদের মুখের মলিন হাসি আর কষ্টের কথা মনে রেখেই, ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার এক দৃঢ় অঙ্গীকার নিয়ে ঈদের মূল ধারায় শামিল করতে আমরা দাঁড়িয়েছি তাদের পাশে। এই মানবিক প্রতিশ্রুতির অংশ হিসেবে, প্রাথমিকভাবে কলমাকান্দার নিজ বাড়িতে অসহায় ও বিপদগ্রস্ত মানুষদের মাঝে কোরবানির মাংস পৌঁছে দিচ্ছে জারা হিউম্যানিটারিয়ান ট্রাস্ট।
ধনী-দরিদ্রের ব্যবধান ঘুচিয়ে ঈদের খুশি ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে।
যৌথ পরিচালনায়ঃ
• জারা হিউম্যানিটারিয়ান ট্রাস্ট
• মুজিবুর রহমান ও আনোয়ারা রহমান মেমোরিয়াল ট্রাস্ট
• Ruhi Family National Humanitarian Foundation
Ruhi Family National Humanitarian Foundation
WhatsApp:+8801347200798
Official Page:
facebook.com/RuhiFamilyFoundation
পারিবারিক স্মৃতিকে সেবায় রূপান্তর —
সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি মানবিক ট্রাস্ট।
Ruhi Family National Humanitarian Foundation
A private family-funded charitable trust.
15/05/2026
অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে—জারা হিউম্যানিটারিয়ান ট্রাস্ট
“পারিবারিক স্মৃতিকে সেবায় রূপান্তর”
মুজিবুর রহমান ও আনোয়ারা রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং Ruhi Family National Humanitarian Foundation-এর যৌথ উদ্যোগে আমরা আমাদের মানবিক দায়িত্ববোধ থেকে দুইজন অসহায় ও চিকিৎসাধীন মানুষের পাশে দাঁড়িয়েছি।
যাদের পাশে আমরা দাঁড়িয়েছি:
(শাকিল,বয়সঃ(১৬ বছর) ডায়াগনস্টিক টেস্টের পর ডাক্তারের মতামত অনুযায়ী ক্যান্সার।
(বকুল আক্তার , বয়সঃ ৬০ বছর) ইনফ্ল্যামেটরি Cellulitis (চামড়ার নিচে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ) ধরা পড়েছিল।
অপারেশন করে ডান পায়ের নিচের অংশ কেটে ফেলতে হয়েছে।
আমাদের লক্ষ্য:
বিপদগ্রস্ত এই মানুষগুলোর চিকিৎসার ভার লাঘব করে তাদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। জারা হিউম্যানিটারিয়ান ট্রাস্ট সবসময় মানবতার সেবায় এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর।
আসুন, আমরা যে যার অবস্থান থেকে এই মানুষগুলোর জন্য দোয়া করি এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসি।
বিনীত,
জারা হিউম্যানিটারিয়ান ট্রাস্ট
মুজিবুর রহমান ও আনোয়ারা রহমান মেমোরিয়াল ট্রাস্ট
09/05/2026
৯ মাস ও ১৫ মাস বয়সী শিশুদের জন্য হাম-রুবেলার (MR) টিকা হলো সব থেকে শক্তিশালী সুরক্ষার ঢাল।
জনস্বাস্থ্য তত্ত্ব (Public Health Theory) ও এপিডেমিওলজিক্যাল এনালাইসিসের করে দেখা যায় যে,
মূলত ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই মাসের মধ্যে যে শিশুদের টিকার বয়স হয়েছিল, বর্তমানে তারাই সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে এবং অসুস্থ হচ্ছে।
তাই এই সময়ের মধ্যে যাদের টিকার ডোজ বাদ পড়েছে, দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে পরামর্শ নিন।
মনে রাখবেন, আজকের সামান্য অসতর্কতা কালকের বড় বিপদের কারণ হতে পারে।
সাম্প্রতিক সময়ে দেশে হামের সংক্রমণ ও জটিল উপসর্গে
চার শতাধিক শিশুর অকাল মৃত্যুর হৃদয়বিদারক খবর পাওয়া যাচ্ছে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০২৪–২৫ সালে প্রায় ১৯ মাস সরকারের টিকা সংগ্রহ ও ইপিআই (EPI) টিকাদান কার্যক্রমের গুরুতর অবহেলায় বহু শিশুর জীবন ঝুঁকির মুখে পড়েছে।
শিশুর মৃত্যু মানে শুধু একটি প্রাণের নিভে যাওয়া নয়—
বরং একটি পরিবারের স্বপ্ন, মা বাবার পৃথিবী,
আর ভবিষ্যতের একটি সম্ভাবনার হারিয়ে যাওয়া।
কেন এত ঝুঁকিপূর্ণ এই রোগ ?
হাম কেবল সাধারণ জ্বর বা শরীরে র্যাশ নয়। সময়মতো চিকিৎসা ও পুষ্টির অভাব হলে এটি ভয়াবহ জটিলতা তৈরি করতে পারে—
• তীব্র নিউমোনিয়া — শ্বাসকষ্টে শিশুর ছটফটানি কোনো বাবা-মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয়।
• মস্তিষ্কের প্রদাহ — যা শিশুকে চিরতরে পঙ্গুত্বের দিকে ঠেলে দিতে পারে।
• ডায়রিয়া ও পুষ্টিহীনতা — যা শরীরকে দুর্বল করে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়।
আমাদের করণীয় কি ?
১. উপসর্গ চিনুন
তীব্র জ্বর, চোখ লাল হওয়া, সর্দি-কাশি এবং শরীরে লালচে দানা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
২. আক্রান্ত শিশুকে আলাদা রাখুন
অন্য শিশুদের সংক্রমণ থেকে রক্ষা করতে আক্রান্ত শিশুকে পৃথক রাখুন এবং পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাবার দিন।
৩. দ্রুত চিকিৎসা নিন
কবিরাজি বা অপচিকিৎসায় সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
৪. MR টিকা কেন গুরুত্বপূর্ণ ?
হাম (Measles) ও রুবেলা (Rubella) আলাদা ভাইরাস হলেও একই MR টিকা শিশুদের এই দুটি বিপজ্জনক রোগ থেকে সুরক্ষা দেয়।
উন্নত দেশগুলোতে এর সঙ্গে মাম্পস (Mumps) যুক্ত করে MMR টিকা দেওয়া হয়।
জীবনরক্ষাকারী এই টিকা অধিকাংশ ইউনিসেফের মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হয়। যাতে তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক মানসম্পন্ন টিকা নিশ্চিত করা সম্ভব হয়।
সরকারি তথ্য ও বিদ্যমান ব্যয় বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশ সরকারকে প্রতিবছর টিকা আমদানিতে গড়ে প্রায় ৫০–৬০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয়, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬০০–৭০০ কোটি টাকা।
৫. হাম ও রুবেলার মিল কোথায় ?
দুই রোগই শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায় এবং শরীরে লালচে র্যাশ তৈরি করে। এ কারণেই অনেকেই রুবেলাকে “জার্মান মিজেলস” বা হালকা হাম বলে ভুল করেন।
কিন্তু রুবেলাও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
৬. রুবেলার সবচেয়ে বড় ঝুঁকি
গর্ভবতী নারী রুবেলায় আক্রান্ত হলে অনাগত শিশু ‘কনজেনিটাল রুবেলা সিনড্রোম’ (CRS) নিয়ে জন্মাতে পারে।
এর ফলে শিশু জন্মগতভাবে অন্ধত্ব, বধিরতা কিংবা হৃদরোগসহ জটিল সমস্যায় আক্রান্ত হতে পারে।
একটি মানবিক অনুরোধ—
আপনার আশেপাশে কোনো শিশু অসুস্থ থাকলে তার পাশে দাঁড়ান।
রুহী ফ্যামিলি ন্যাশনাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন আমাদের সামর্থ্য অনুযায়ী সহায়তার চেষ্টা করছে।
কোনো শিশুর কান্না যেন অকালেই থেমে না যায়—
আসুন, আমরা সবাই মিলে সচেতনতা ও মানবিকতায় একযোগে কাজ করি।
নিবেদনে,
রুহী ফ্যামিলি ন্যাশনাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন
07/05/2026
জারা স্মৃতি মানবিক অক্সিজেন অ্যাম্বুলেন্স সার্ভিস
“পারিবারিক স্মৃতিকে সেবায় রূপান্তর”
রুহী ফ্যামিলি ন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন-এর একটি অলাভজনক উদ্যোগ।
আমাদের লক্ষ্য—সেবার নামে ব্যবসা নয়, বরং বিপদে ময়মনসিংহ বিভাগাধীন আপনার পাশে থাকা।
আমাদের সেবাসমূহ:
• অক্সিজেন সাপোর্ট: পরিবহণকালীন নিরবচ্ছিন্ন অক্সিজেনের নিশ্চয়তা।
• সম্পূর্ণ এসি (AC): রোগীর আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা।
• আধুনিক স্ট্রেচার: সহজে ও নিরাপদে রোগী ওঠানো-নামানোর সুবিধা।
• দক্ষ চালক: প্রশিক্ষণপ্রাপ্ত এবং মানবিক গুণসম্পন্ন চালক দ্বারা পরিচালিত।
দ্রষ্টব্য: এটি সাধারণ অক্সিজেন ও ট্রান্সপোর্ট অ্যাম্বুলেন্স; এটি উন্নত লাইফ সাপোর্ট (ALS) অ্যাম্বুলেন্স নয়।
অ্যাম্বুলেন্সের অবস্থান: চরপাড়া, ময়মনসিংহ।
সার্ভিস চার্জ নীতিমালা (অলাভজনক)
আমরা কোনো বাণিজ্যিক ভাড়া গ্রহণ করি না। অ্যাম্বুলেন্সটি সচল রাখার জন্য শুধুমাত্র ন্যূনতম অপারেশনাল খরচ নেওয়া হয়।
• বর্তমান হার: প্রতি কিলোমিটার ২০ টাকা (যাওয়া ও আসা উভয় পথের দূরত্ব অনুযায়ী)।
(গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে বর্তমানে এই হার নির্ধারিত। ভবিষ্যতে গ্যাসের দাম কমলে ভাড়ার হারও কমানো হবে)।
বিশেষ বিবেচনা:
আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় পরিবারের জন্য আলোচনা সাপেক্ষে খরচ আংশিক বা সম্পূর্ণ মওকুফ করা হয়। আমাদের কাছে মানুষের জীবনের মূল্যই সবার আগে।
জরুরী যোগাযোগ:
যেকোনো প্রয়োজনে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপ (WhatsApp) মেসেজ দিন:
01347-200798
01347-200799
ফেসবুক পেইজ: https://www.facebook.com/share/1BWS77Xt8c/?mibextid=wwXIfr
(পেইজে মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন)
পরিচালনায়:
রুহী ফ্যামিলি ন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন
(একটি অরাজনৈতিক ও অলাভজনক মানবিক সংগঠন)
03/05/2026
অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে — জারা হিউম্যানিটারিয়ান ট্রাস্ট
সর্বগ্রাসী মাদকের মরণনেশায় হিতাহিত জ্ঞান হারানো এক ঘাতকের হাতে নির্মমভাবে নিহত অসহায় ক্যালিসের সহায়হীন দুই মাসুম বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে জারা হিউম্যানিটারিয়ান ট্রাস্ট তাদের পাশে দাঁড়িয়েছে। এই দুই শিশুর ভরণপোষণের জন্য ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর ২৪,০০০ টাকা করে প্রদান করা হবে।
“পারিবারিক স্মৃতিকে সেবায় রূপান্তর”
মানবতার কল্যাণে এবং অসহায় মানুষের সেবায় জারা হিউম্যানিটারিয়ান ট্রাস্ট, মুজিবুর রহমান ও আনোয়ারা রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং Ruhi Family National Humanitarian Foundation সবসময় আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর।
আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন এই শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়ক হয়। সবাই দোয়া করবেন।
03/05/2026
জারা স্মৃতি মানবিক অক্সিজেন অ্যাম্বুলেন্স সার্ভিস
অ্যাম্বুলেন্স সেবাঃ
এটি উন্নত লাইফ সাপোর্ট (ALS) অ্যাম্বুলেন্স নয়।
সেবা অন্তর্ভুক্ত:
• অক্সিজেন সাপোর্ট ট্রান্সপোর্ট
• সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত
• স্ট্রেচার সুবিধা
• প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার
⸻
সার্ভিস চার্জ নীতিমালা
• কোনো বাণিজ্যিক ভাড়া গ্রহণ করা হয় না
• শুধুমাত্র ন্যূনতম অপারেশনাল খরচ গ্রহণ করা হয়
নির্ধারিত হার: প্রতি কিলোমিটার ১৮ টাকা
(যাওয়া–আসা উভয় দিকের দূরত্ব গণনা করা হয়)
বিশেষ বিবেচনা:
আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ক্ষেত্রে ছাড় বা সম্পূর্ণ মওকুফ প্রদান করা যেতে পারে।
⸻
স্বচ্ছতা ও পরিচালন কাঠামো
• অনলাইন ও অফলাইন আবেদন ও যাচাই প্রক্রিয়া
• যাচাই কমিটি
• বোর্ড অনুমোদন
• আলাদা ব্যাংক অ্যাকাউন্ট
• ট্রিপ লগবুক সংরক্ষণ
• নিয়মিত রক্ষণাবেক্ষণ রেকর্ড
02/05/2026
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো
Ruhi Family National Humanitarian Foundation
A Charitable Trust (Family Endowment Funded)
রুহী ফ্যামিলি ন্যাশনাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন
(একটি সম্পূর্ণ পারিবারিক অর্থায়নে পরিচালিত মানবিক ট্রাস্ট)
“পারিবারিক স্মৃতিকে সেবায় রূপান্তর”
ব্যক্তিগত পারিবারিক স্মৃতিকে মানুষের স্থায়ী কল্যাণে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে
আমরা একটি প্রাতিষ্ঠানিক মানবিক উদ্যোগ শুরু করেছি।
এই উদ্যোগ সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং
নিজস্ব পারিবারিক অর্থায়নে পরিচালিত।
এই প্রতিষ্ঠান—
• কোনো জনসাধারণের চাঁদা গ্রহণ করে না
• কোনো রাজনৈতিক অনুদান গ্রহণ করে না
• কোনো বিদেশি অনুদানের উপর নির্ভরশীল নয়
• কোনো গণ-তহবিল সংগ্রহ পরিচালনা করে না
এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়—
মানুষের কল্যাণই এর একমাত্র উদ্দেশ্য।
⸻
আমাদের কার্যক্রম
1. Zara Ahmed Humanitarian Wing
নিজস্ব অর্থায়নে পরিচালিত সীমিত মানবিক সহায়তা:
• জরুরি চিকিৎসা সহায়তা
• ক্যান্সার ও ডায়ালাইসিস সহায়তা
• রক্তদান উদ্যোগ
• অক্সিজেন সাপোর্ট অ্যাম্বুলেন্স
• এতিম ও বিধবা সহায়তা
• ফ্রি মেডিকেল ক্যাম্প
• শীতবস্ত্র বিতরণ (নির্দিষ্ট সীমিত পরিসরে)
• ফুড ব্যাংক – রমজান ও দুর্যোগকালীন (নির্দিষ্ট সীমিত পরিসরে)
• কোরবানি কার্যক্রম – অসচ্ছল পরিবারের জন্য (শুধুমাত্র নিজস্ব অর্থায়নে, নির্দিষ্ট সীমিত পরিসরে)
⸻
2. Mujibor Rahman & Anwara Rahman Memorial Trust Wing
• জাতীয় স্কলারশিপ
• বিশ্ববিদ্যালয় গবেষণা অনুদান
• লাইব্রেরি প্রকল্প
• নারী দক্ষতা উন্নয়ন
• সুদবিহীন ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা
⸻
3. National Academic Excellence Award
প্রতি বছর:
• ২০ জন বিশ্ববিদ্যালয় টপার
• ৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী
• ১টি গবেষণা অনুদান
প্রাথমিকভাবে ৫টি বিশ্ববিদ্যালয় নিয়ে যাত্রা।
⸻
জারা স্মৃতি মানবিক অক্সিজেন অ্যাম্বুলেন্স সার্ভিস
অ্যাম্বুলেন্স সেবাঃ
(ময়মনসিংহ চরপাড়া
এটি উন্নত লাইফ সাপোর্ট (ALS) অ্যাম্বুলেন্স নয়।
সেবা অন্তর্ভুক্ত:
• অক্সিজেন সাপোর্ট ট্রান্সপোর্ট
• সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত
• স্ট্রেচার সুবিধা
• প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার
⸻
সার্ভিস চার্জ নীতিমালা
• কোনো বাণিজ্যিক ভাড়া গ্রহণ করা হয় না
• শুধুমাত্র ন্যূনতম অপারেশনাল খরচ গ্রহণ করা হয়
নির্ধারিত হার: প্রতি কিলোমিটার ১৮ টাকা
(যাওয়া–আসা উভয় দিকের দূরত্ব গণনা করা হয়)
বিশেষ বিবেচনা:
আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ক্ষেত্রে ছাড় বা সম্পূর্ণ মওকুফ প্রদান করা যেতে পারে।
⸻
স্বচ্ছতা ও পরিচালন কাঠামো
• অনলাইন ও অফলাইন আবেদন ও যাচাই প্রক্রিয়া
• যাচাই কমিটি
• বোর্ড অনুমোদন
• আলাদা ব্যাংক অ্যাকাউন্ট
• ট্রিপ লগবুক সংরক্ষণ
• নিয়মিত রক্ষণাবেক্ষণ রেকর্ড
⸻
Zara Humanitarian Wing এবং
Mujibur Rahman & Anwara Rahman Memorial Trust Wing-এর যৌথ উদ্যোগে
• এতিম ও বিধবা সহায়তা
• ফ্রি মেডিকেল ক্যাম্প
• শীতবস্ত্র বিতরণ (নির্দিষ্ট সীমিত পরিসরে)
• ফুড ব্যাংক – রমজান ও দুর্যোগকালীন (নির্দিষ্ট সীমিত পরিসরে)
• কোরবানি কার্যক্রম – অসচ্ছল পরিবারের জন্য (শুধুমাত্র নিজস্ব অর্থায়নে, নির্দিষ্ট সীমিত পরিসরে)
• স্বেচ্ছায় রক্তদান
জরুরি রক্তদানের জন্য একটি স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে—
• জরুরি রক্তদাতাদের একটি তালিকা সংরক্ষণ করা হবে
• ব্লাড গ্রুপ অনুযায়ী স্বেচ্ছাসেবক চিহ্নিত থাকবে
• বিরল (Rare) রক্তদাতাদের আলাদা ভাবে অন্তর্ভুক্ত করা হবে
যারা সম্মত হবেন, তাদের নাম ও এলাকা (সংক্ষিপ্ত) তালিকায় রাখা হবে।
তবে—
❖ কোনো মোবাইল নম্বর
❖ কোনো পূর্ণ ঠিকানা
রক্তদাতার অনুমতি ছাড়া সার্বজনীনভাবে প্রকাশ করা হবে না।
প্রয়োজনে রক্তদাতার সাথে যোগাযোগ
ফাউন্ডেশনের সমন্বয়ের মাধ্যমেই করা হবে।
এটি একটি নিরাপদ, মানবিক এবং দায়িত্বশীল জরুরি সাড়া ব্যবস্থা।
⸻
আমাদের নীতিমালা
মানবিকতা | মর্যাদা | স্বচ্ছতা | জবাবদিহিতা | ন্যায়সংগত বণ্টন
⸻
ভবিষ্যত ভিশনঃ
*বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা ।
মানবিক সহায়তা, শিক্ষা ও গবেষণাকে একটি টেকসই, স্বচ্ছ ও জাতীয় কাঠামোয় প্রতিষ্ঠা করা—নিজস্ব অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার ভিত্তিতে।
⸻
পরিবারের প্রিয়জনদের স্মৃতিকে চিরস্থায়ী সেবায় রূপান্তর —
এই আমাদের নৈতিক অঙ্গীকার।
⸻
যোগাযোগ বিস্তারিতঃ
ফাউন্ডেশনের অফিসিয়াল page-এ প্রবেশ করে Messenger-এ
অথবা WhatsApp নম্বরে Hello / হ্যালো লিখে মেসেজ পাঠান।
আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে।
পেইজ লিংকঃ
https://www.facebook.com/share/1DW3GyZZ89/?mibextid=wwXIfr
Messenger:
https://m.me/RuhiFamilyFoundation
WhatsApp:
+8801347200798
+8801347200799
সহায়তা প্রয়োজন হলে সংক্ষিপ্তভাবে লিখুন—
• সমস্যার ধরন
• বর্তমান অবস্থান
• যোগাযোগ নম্বর
রক্তের প্রয়োজনে Group এ জয়েন করে লিখুনঃ
https://www.facebook.com/share/g/1BpRaLKCbt/?mibextid=wwXIfr
“মানবিক কার্যক্রমের আপডেট পেতে চান, অনুগ্রহ করে ফাউন্ডেশনের পেইজটি Follow করে রাখুন।”
01/05/2026
অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে—জারা হিউম্যানিটারিয়ান ট্রাস্ট
“পারিবারিক স্মৃতিকে সেবায় রূপান্তর”
মুজিবুর রহমান ও আনোয়ারা রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং Ruhi Family National Humanitarian Foundation-এর যৌথ উদ্যোগে আমরা আমাদের মানবিক দায়িত্ববোধ থেকে তিনজন অত্যন্ত অসহায় ও চিকিৎসাধীন মানুষের পাশে দাঁড়িয়েছি।
যাদের পাশে আমরা দাঁড়িয়েছি:
১. চোখের এক মর্মান্তিক দুর্ঘটনায় শিশু ইয়ানের চোখের সাদা অংশ ফেটে যায় এবং আইরিস বের হয়ে আসে (Scleral Injury & Iris Prolapse)। জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার চোখের চিকিৎসা করা হয়েছে।
২. এক গুরুতর দুর্ঘটনায় মাথার খুলির হাড় ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ (Extradural Haematoma) শুরু হয়। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং উন্নত চিকিৎসা প্রয়োজন।
৩. তিনি ফুসফুসের জটিল সংক্রমণ (Cavitary lesion) এবং প্রস্টেট গ্রন্থির সমস্যায় ভুগছেন। শারীরিক অসুস্থতায় তিনি বর্তমানে কর্মহীন।
আমাদের লক্ষ্য:
বিপদগ্রস্ত এই মানুষগুলোর চিকিৎসার ভার লাঘব করে তাদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। জারা হিউম্যানিটারিয়ান ট্রাস্ট সবসময় মানবতার সেবায় এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর।
আসুন, আমরা যে যার অবস্থান থেকে এই মানুষগুলোর জন্য দোয়া করি এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসি।
বিনীত,
জারা হিউম্যানিটারিয়ান ট্রাস্ট
মুজিবুর রহমান ও আনোয়ারা রহমান মেমোরিয়াল ট্রাস্ট
16/04/2026
জারা হিউম্যানিটারিয়ান ট্রাস্ট
————————————-
অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে—নীরবে, মানবিক দায়িত্ববোধে।
সহায়তা প্রাপ্ত রোগীসমূহঃ
১. শারমীন আক্তার
রোগঃ Rheumatoid Factor (RA) Positive
জয়েন্ট/গাঁটের সমস্যাজনিত জটিল রোগ
২. মোছাঃ রাশিদা খাতুন
রোগঃ Accident-related Neurological Complication
সড়ক দুর্ঘটনার পর স্নায়বিক জটিল রোগ
৩. মোঃ সিরাজুল হক
রোগঃ Chronic Osteomyelitis
দুর্ঘটনায় ডান হাতের হাড়ে দীর্ঘমেয়াদি সংক্রমণ
—————————————
মুজিবুর রহমান ও আনোয়ারা রহমান মেমোরিয়াল ট্রাস্ট
মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে—
———————————————————————
পারভীন আক্তার
৪ সন্তানের জননী, অসহায় বিধবা মাতা
কুল্লাগড়া ইউনিয়ন, বহেড়াতলী গ্রাম
বিধবা সহায়তা প্রকল্পের আওতায়
নগদ অর্থ সহায়তা
একটি গর্ভবতী পাটি ছাগল (Pregnant Doe) প্রদান করা হয়েছে
—————————————
মানবতার সেবায়—
Ruhi Family National Humanitarian Foundation
“পারিবারিক স্মৃতিকে সেবায় রূপান্তর”
11/04/2026
জারা রক্তদান গ্রুপঃ
ক্যান্সার আক্রান্ত একজন মা , অপারেশন জরুরী রক্তের প্রয়োজন তাৎক্ষণিক অসহায়ের পাশে আনিসুজ্জামান রনি ভাই ।
আরেকজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর তাগিদে রক্ত দিলেন মোঃ ইমন ভাই।
আপনারা স্বেচ্ছায় রক্তদান করে
অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছেন।
অচেনা মানুষের জীবনের সংকটময় মুহূর্তে
নিজের রক্ত দিয়ে পাশে দাঁড়ানো—
এটি শুধু একটি মানবিক কাজ নয়,
এটি মানবতার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ।
আপনাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা
ও আন্তরিক কৃতজ্ঞতা।
ছবিতে থাকা এই মানবিক মানুষদের মতো
আরও অনেকেই নীরবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
মানবতার এই আলো
ছড়িয়ে পড়ুক আরও বহু মানুষের মাঝে।
—
Ruhi Family National Humanitarian Foundation
“পারিবারিক স্মৃতিকে সেবায় রূপান্তর”
রক্তদাতা নেটওয়ার্কে যুক্ত হতে পারেন এখানে—
গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/share/g/1C9GhsYaeT/?mibextid=wwXIfr
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Mymensingh
2200
