03/04/2026
দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে শিশপুর (শিবপুর) সবুজ সংঘ।আমাদের কবর স্থান টি পরিষ্কার পরিচ্ছন্ন করতে সকল সদস্যদের নিজ দায়িত্ব নিয়ে কাজ করার অনুরোধ করছি...
" তারুণ্যের শক্তিতে ঐক্যবদ্ধ আমরা,
মানবতার বন্ধনে গড়ব সুন্দর সমাজ।"
শিবপুর সবুজ সংঘ (এসএসএস)
03/04/2026
দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে শিশপুর (শিবপুর) সবুজ সংঘ।আমাদের কবর স্থান টি পরিষ্কার পরিচ্ছন্ন করতে সকল সদস্যদের নিজ দায়িত্ব নিয়ে কাজ করার অনুরোধ করছি...
31/03/2026
🌿 সদস্য আহ্বান | শিবপুর সবুজ সংঘ (এসএসএস) 🌿
শিবপুরের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে শিবপুর সবুজ সংঘ (এসএসএস)-এর নতুন কমিটি গঠন করা হবে।
যারা এই মহৎ উদ্যোগের অংশ হতে চান এবং সমাজের কল্যাণে কাজ করার আগ্রহ রাখেন, তাদেরকে আন্তরিকভাবে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
আপনার মেধা, শ্রম ও আন্তরিকতা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।
আসুন, সবাই মিলে শিবপুরকে আরও সুন্দর, সচেতন ও মানবিক সমাজ হিসেবে গড়ে তুলি। 🤝💚
সদস্য হতে আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন অথবা কমেন্টে নাম লিখুন।
#শিবপুর_সবুজ_সংঘ
#সদস্য_আহ্বান
#কমিটি_গঠন
#একতাই_শক্তি
“শিবপুর সবুজ সংঘ (এসএসএস)” এর সফলতা,
এলাকার উন্নয়ন এবং সকলের মঙ্গল কামনায়
তোলা হলো দুই হাত মহান আল্লাহর দরবারে।
আল্লাহ আমাদের এই উদ্যোগ কবুল করুন,
এবং ঐক্য ও মানবতার পথে অবিচল রাখুন। 🤍
22/03/2026
অদ্য ২২শে মার্চ ২০২৬,
পবিত্র ঈদুল ফিতরের পরদিন,
“শিবপুর সবুজ সংঘ (এসএসএস)” এর আনুষ্ঠানিক কার্যক্রম
শুভ উদ্বোধনের মাধ্যমে আজ যাত্রা শুরু করলো।
অনুষ্ঠানের সূচনা করা হয়
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে,
যা পুরো পরিবেশকে করে তোলে আরও পবিত্র ও প্রশান্তিময়।
এরপর অনুষ্ঠিত হয় বিশেষ মুনাজাত,
যেখানে সংঘের সফলতা, এলাকার উন্নয়ন
এবং সকলের মঙ্গল কামনা করা হয়।
মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হালকা নাস্তা পরিবেশন করা হয়।
তারুণ্যের শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে,
মানবতার বন্ধনে গড়ে উঠুক এক সুন্দর সমাজ—
এই প্রত্যয় নিয়েই এগিয়ে চলেছে
“শিবপুর সবুজ সংঘ (এসএসএস)”।
🌙 ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙
এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর।
এই আনন্দের দিনে সকল ভেদাভেদ ভুলে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই।
তারুণ্যের শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে
মানবতার সেবায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার হোক আমাদের এই ঈদ।
শিবপুর সবুজ সংঘ (এসএসএস)-এর পক্ষ থেকে
৮ নং কলাবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই
পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
✨ ঈদ মোবারক ✨
শুভেচ্ছান্তে,
শিবপুর সবুজ সংঘ (এসএসএস)
20/03/2026
ব্রিজে ঝুলছে ব্যানার, হৃদয়ে জাগছে ভালোবাসা 💚
শিবপুর সবুজ সংঘ—তারুণ্যের শক্তিতে এগিয়ে চলা।
18/03/2026
তারুণ্যের হাত ধরে ভালো কিছুর শুরু 🌿
একসাথে এগোচ্ছি, সুন্দর সমাজ গড়ার পথে