24/02/2026
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিঃ, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ এর বিভিন্ন বিভাগের জন্য নিম্নেবর্ণিত পদসমূহে দৈনিক ভিত্তিক/ চুক্তিভিত্তিক জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদনের ডেড লাইন- ১ মার্চ ২০২৬
05/02/2026
কমডোর নাসির মাহমুদের নেতেৃত্বে পাকিস্তান নৌবাহিনী স্টাফ কোর্সের ১৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গত ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ডিইডব্লিউ লিঃ নারায়ণগঞ্জ পরিদর্শন করেন। পরিদর্শনকালীন সময়ে কমডোর নাসির ডিইডব্লিউ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ ফয়জুল হক, (সি), এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরবর্তীতে প্রতিনিধি দলকে অত্র ইয়ার্ডের সকল কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়। এছাড়াও প্রতিনিধিগণ অত্র ইয়ার্ডে চলমান বিভিন্ন নির্মাণাধীন/ মেরামতাধীন জাহাজ, ইয়ার্ডের বিভিন্ন ওয়ার্কশপ সমূহ পরিদর্শন করেন।
29/11/2025
সর্ম্পূণ বিনামূল্যে প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে ।ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ডিইডব্লিউটিটিসি) ,সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ-১৪১৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে, Association of Export Oriented Shipbuilding Industries of Bangladesh (AEOSIB) এর তত্ত্বাবধানে এবং ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ডিইডব্লিউটিটিসি) এর ব্যবস্থাপনায় Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় ০৪ (চার) মাস মেয়াদী নিম্নলিখিত শর্ট কোর্সসমূহে
১। ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন
(১জি, ২জি এবং ৩জি)
২।. ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স (শিপবিল্ডিং)
ভর্তি ফরম: https://drive.google.com/drive/folders/1KOHoJ7sKRR5Gki_RoCXWAP61l8gXOM20?usp=drive_link
09/10/2025
NHRDF এর অর্থায়নে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
16/09/2025
গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার বেগুনবাড়ি (রামপুরা) খালের উপর ২টি ইস্পাতের যানবাহন চলাচল সেতু (বনশ্রী থেকে আফতাব নগর সংঘোগকারী ফুটপাত সহ ২ লেন) এবং ০১টি ইস্পাতের পথচারি সহ ৩টি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুনুল হাসান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেন ইমরুল কায়েস চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারওয়ার এবং বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর জাহাঙ্গীর আদিল সামদানী, (ট্যাজ), এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভাগীয় প্রধানগণ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং বনশ্রী আফতাবনগরের বিপুল সংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিল। এই সেতুগুলোর নির্মাণ সহযোগী হিসেবে কাজ করবে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড।
লিংক নিম্নরুপ।
১. https://www.ittefaq.com.bd/752075
10/09/2025
তারুণ্যের জাগরণে দক্ষতার বিকাশ-২০২৫ শিরোনামে (অগ্নিদুর্ঘটনা, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগে করণীয় এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক) একটি কর্মশালা বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ-এ ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ, (এন), বিসিজিএম, পিএসসি, বিএন, জিএম (এডমিন), ডিইডব্লিউ লিঃ ও সহ-সভাপতি, বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয় ও সঞ্জয় খান, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বন্দর, নারায়ণগঞ্জ।
30/07/2025
নিয়োগ বিজ্ঞপ্তি-বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ডিইডবিøউটিটিসি), সোনাকান্দা, নারায়ণগঞ্জ-১৪১৩ এর জন্য নিম্নেবর্ণিত পদে চুক্তিভিত্তিক/ দৈনিক ভিত্তিক প্রশিক্ষক নিয়োগ প্রদান করা হবে। পদের নাম-প্রশিক্ষক (ইলেকটিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, পাইপ ফিটিং এবং ওয়েল্ডিং)। আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি কর্পোরেশনের মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/ জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, জন্মনিবন্ধন (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার সনদ/ প্রত্যয়ন পত্র, ঘঝউঅ অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে স্কীল সনদ ও ঈইঞ্অ সনদ এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্রসমূহের সত্যায়িত কপিসহ সরাসরি “ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ডিইডবিøউটিটিসি), বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ-১৪১৩” এর ঠিকানায় আগামী ০৪ আগষ্ট ২০২৫ তারিখ সকাল ০৯০০ ঘটিকার মধ্যে চলে আসতে হবে।