City Jamaat Narayanganj

City Jamaat Narayanganj

Share

Reputed Political Party in Bangladesh. Bangladesh Jamaat E Islami Narayanganj City

10/05/2026

আল্লাহ ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার প্রশ্নই আসে না
-
শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী (রহ.)
(৩১ মার্চ ১৯৪৩ - ১১ মে ২০১৬)

08/05/2026

City Jamaat Narayanganj

Photos from City Jamaat Narayanganj's post 08/05/2026

'জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আজ শুক্রবার (০৮ মে) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সেমিনারে বক্তারা জুলাই বিপ্লবের চেতনা ও 'জুলাই সনদ' বাস্তবায়নে সরকারের বর্তমান ভূমিকার তীব্র সমালোচনা করেন।

​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, "২০২৪ সালের পরবর্তী ২৭০ দিনে প্রায় ৪৭টি প্রস্তাবনা ছিল এবং সিদ্ধান্ত ছিল একই দিনে গণভোট হবে।তিনি সরকারের প্রতি তীব্র সমালোচনা করে বলেন, আপনারা বিশ্বাস ভঙ্গ করেছেন, জনগণের সাথে প্রতারণা করছেন।"

​তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আন্দোলনে ১৩৭ জন শিশুর জীবননাশ হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপতির আদেশে যদি গণভোট সঠিক না হয়, তবে এই সংসদও সঠিক নয়। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় কৃতিত্ব জামায়াতে ইসলামীর। অথচ জুলাই সনদ অনুযায়ী দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান এবং দুর্নীতি দমনের রূপরেখা থাকলেও বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দলীয় ও ঋণখেলাপি গভর্নর নিয়োগ দিয়ে রাষ্ট্রকে সংকটে ফেলা হচ্ছে।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জনগণের বিপক্ষে কাজ করবে, তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে।

​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, "আবু সাঈদ বুক পেতে দিয়েছিল কিন্তু তার বিনিময়ে আমরা কী পেলাম? বাংলাদেশ ব্যাংকে দলীয় লোক বসানো হয়েছে। দেশে প্রতিদিন খুন-ধর্ষণ চলছে। মনে রাখবেন, আপনারা জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তরুণ সমাজ সবকিছু বোঝে; জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কঠোর ব্যবস্থা নেবে।"

​কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের কাছে গণভোটের গণরায় বাস্তবায়ন চায়। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং সমাজকে জুলুম-চাঁদাবাজ মুক্ত করা এখন সময়ের দাবি।

​সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল সংবিধানের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সরকারি দল জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

​সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, "জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া মানে শহীদের রক্তের সাথে গাদ্দারি করা। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। জুলাই সনদ কার্যকর না হলে স্বৈরাচারীদের মতো তাদের ও বিদায় ঘণ্টা বাজবে।

​নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন ও এডভোকেট আব্দুস সামাদ মোল্লার সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর ​মাওলানা মমিনুল হক সরকার, মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর ​মাওলানা আবদুল কাইয়ূম, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলার সভাপতি মাওলানা ওবাইদুর রহমান নদভী, এনসিপির মহানগর আহবায়ক শওকত আলী, সহকারী সেক্রেটারি ​মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, এবি পার্টি জেলা সভাপতি ​শাহজাহান খান, আইনজীবী ফোরাম সভাপতি ​অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, ​জুলাই যোদ্ধা শহীদ আদিলের পিতা এবং জুলাই যোদ্ধা সুমন।

​এছাড়াও ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিব্বুর রহমান, এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Mainuddin Ahmad
Abdul Zabbar
Bangladesh Jamaat-e-Islami
City Jamaat Narayanganj

05/05/2026
05/05/2026

মহানগর জামায়াতের আয়োজনে :
গণভোটের গণরায় বাস্তবায়ন শীর্ষক সেমিনার !
০৮ মে ২০২৬
জুমা'বার
বিকাল ০৩ টা
জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ

City Jamaat Narayanganj
Abdul Zabbar
Mainuddin Ahmad
Bangladesh Jamaat-e-Islami

03/05/2026

গন ভোটের গণরায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্য আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমীর Abdul Zabbar

Admin post

03/05/2026

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে

নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ ও গণমিছিল

নারায়ণগঞ্জে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (২ মে) বিকাল ৫টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়।

​সমাবেশে ১১ দলীয় জোটের জেলা নেতৃবৃন্দ বর্তমান সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। বক্তারা বলেন ​বর্তমান সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ করছে।​সরকারের এই ‘তালবাহানা’ বিগত ফ্যাসিবাদকেও ছাড়িয়ে যাচ্ছে।নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, "মুখে এক আর অন্তরে আরেক—এটা মুনাফেকির লক্ষণ। জনগণের সাথে এমন আচরণ মেনে নেওয়া হবে না।"

​গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন,​"অবিলম্বে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। রক্ত নিয়ে বাংলাদেশের জনগণ আর খেলতে চায় না। যদি জনগণের রায় দ্রুত বাস্তবায়ন করা না হয়, তবে আমরা রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।"

​বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি চাষাঢ়া থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২নং রেলগেট হয়ে ডিআইটি মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

​কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মহানগর খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শাব্বীর আহমাদ, জেলা এনসিপির আহবায়ক যোবায়ের আহমেদ,জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান।

এনসিপি মহানগর আহবায়ক শওকত আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এনসিপি নেতা জাবেদ আলম, নিরব রায়হান, বাংলাদেশ খেলাফত মজলিস সহ জোটের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

​সমাবেশ থেকে আগামী দিনে দাবি আদায়ে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়।

City Jamaat Narayanganj

Want your business to be the top-listed Government Service in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

31 Missionpara
Narayanganj
1420