18/05/2026
গত ১৬ মে অনুষ্ঠিত স্বপ্নকুঁড়ির “শিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি”-তে উপস্থিত থেকে আন্তরিক ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু স্যারকে আমাদের উৎসাহ ও সমর্থন দেওয়ার জন্য।
অনুষ্ঠানে স্বপ্নকুঁড়ির পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয় জিপসাম উপকরণ দিয়ে তৈরি একটি সম্মাননা স্মারক, যা আমাদের প্রতিবন্ধী শিশুদের দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে তৈরি করা হয়েছে।
প্রতিবন্ধী শিশুদের জন্য সচেতনতা, দক্ষতা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে তাঁর সমর্থন ও উৎসাহ আমাদের জন্য অনুপ্রেরণার।
#স্বপ্নকুঁড়ি #নারায়ণগঞ্জ
16/05/2026
আজ শুধু একটি প্রোগ্রাম শেষ হয়নি, অনেকগুলো গল্প, অনুভূতি আর শেখার মুহূর্ত একসাথে তৈরি হয়েছে।
আজকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলোতে আয়োজিত আমাদের 'শিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মসূচী'তে কেউ এসেছিলেন জানতে, কেউ অভিজ্ঞতা শেয়ার করতে, কেউ আবার শুধু পাশে থাকতে। প্রতিবন্ধী বাচ্চাদের হাসি, অভিভাবকদের প্রশ্ন, অতিথিদের উৎসাহ এবং পুরো আয়োজনজুড়ে এক ধরনের আন্তরিকতা আমাদের সত্যিই ছুঁয়ে গেছে। ✨️
বিশেষ শিক্ষা, স্পিচ থেরাপি এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা আমাদের মনে করিয়ে দিয়েছে, সচেতনতা শুধু তথ্য নয়, এটি বোঝাপড়া এবং গ্রহণ করারও একটি প্রক্রিয়া।
আমরা হয়তো আজ ছোট্ট একটি উদ্যোগ, কিন্তু আজকের প্রতিটি উপস্থিতি আমাদের বিশ্বাস আরও শক্ত করেছে, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়া সম্ভব যদি আমরা একসাথে এগিয়ে যেতে চাই।
এই পথচলায় পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। 💙️
#স্বপ্নকুঁড়ি
15/05/2026
ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আমারা স্বপ্নকুঁড়ি-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ সচেতনতামূলক সেশন, যেখানে থেরাপি, মানসিক স্বাস্থ্য এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে আলোচনা করা হবে।
চলুন দেখে নেওয়া যাক আমাদের সেশনটির আয়োজক ও সঞ্চালনাদের,
Md. Mashrafi Nur Preyan
Co-founder & Project Manager
এবং
Md. Basir Imam Mahin
Co-founder & Special Education Officer
আমরা বিশ্বাস করি, সচেতনতা, সহানুভূতি ও সঠিক দিকনির্দেশনাই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
📍 স্থান: জেলা পরিষদ ডাকবাংলো, নারায়ণগঞ্জ
📅 ১৬ মে ২০২৬
#স্বপ্নকুঁড়ি
15/05/2026
স্বপ্নকুঁড়ি-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ সচেতনতামূলক সেশন, যেখানে থেরাপি, মানসিক স্বাস্থ্য এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
আমাদের সাথে মাঝে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের স্বপ্নকুঁড়ি টিম মেন্টর,
Shahriar Pranto
Senior Lecturer
Proyash Institute of Special Education and Research
Affiliated with Bangladesh University of Professionals (BUP)
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিবন্ধী শিশুগণ, তাদের অভিভাবকবৃন্দ এবং সমাজের বিভিন্ন সচেতন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
আমাদের বিশ্বাস, সচেতনতা, সহানুভূতি ও সঠিক দিকনির্দেশনাই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ভিত্তি তৈরি করে।
📍 স্থান: জেলা পরিষদ ডাকবাংলো, নারায়ণগঞ্জ
📅 ১৬ মে ২০২৬
#স্বপ্নকুঁড়ি
15/05/2026
আমরা স্বপ্নকুঁড়ি আয়োজন করতে যাচ্ছি একটি বিশেষ সচেতনতামূলক সেশন, যেখানে থেরাপি, মানসিক স্বাস্থ্য এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে আলোচনা করা হবে। এই সেশনে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা- Mental health and wellbeing বিষয়ক নিয়ে আলোচনা পরিচালনা করবেন
Md. Shafikul Islam Tokder
Mental Health and Psychosocial Support Professional
এই সেশনে উপস্থিত থাকবেন প্রতিবন্ধী শিশুগণ, তাদের অভিভাবকবৃন্দ এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
আমরা বিশ্বাস করি, সচেতনতা ও সঠিক দিকনির্দেশনাই পারে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে।
📍স্থান: জেলা পরিষদ ডাক বাংলো, নারায়ণগঞ্জ।
📅 ১৬ মে ২০২৬
#স্বপ্নকুঁড়ি
15/05/2026
প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বপ্নকুঁড়ি আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ সেশন।
এই সেশনে বিশেষ শিক্ষা বিষয়ক- Special Education নিয়ে আলোচনা পরিচালনা করবেন
Tanzinuzzaman Tisan
Lecturer, Special and Inclusive Education
PISER- Proyash Institute of Special Education and Research
Affiliated with Bangladesh University of Professionals (BUP)
সেশনে উপস্থিত থাকবেন প্রতিবন্ধী শিশু, তাদের অভিভাবকবৃন্দ এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
আমরা বিশ্বাস করি, সঠিক শিক্ষা ও সচেতনতাই পারে একটি আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে।
📍স্থান: জেলা পরিষদ ডাক বাংলো, নারায়ণগঞ্জ।
📅 ১৬ মে ২০২৬
#স্বপ্নকুঁড়ি
15/05/2026
আমরা স্বপ্নকুঁড়ি আয়োজন করতে যাচ্ছি একটি বিশেষ সচেতনতামূলক সেশন, যেখানে থেরাপি, মানসিক স্বাস্থ্য এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি স্পিচ থেরাপি বিষয়েও একটি বিশেষ সেশন পরিচালনা করবেন
Md. Shakil Sarwar
BSc and MSc in ASLP
Lecturer, Dept. of Audiology and Speech-Language Pathology
Proyash Institute of Special Education and Research (BUP)
এই সেশনে উপস্থিত থাকবেন প্রতিবন্ধী শিশুগণ, তাদের অভিভাবকবৃন্দ এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
আমরা বিশ্বাস করি, সচেতনতা ও সঠিক দিকনির্দেশনাই পারে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে। 💚
📍স্থান: জেলা পরিষদ ডাক বাংলো, নারায়ণগঞ্জ।
📅 ১৬ মে ২০২৬
#স্বপ্নকুঁড়ি
11/05/2026
প্রতিবন্ধী শিশুদের করুণা নয়, প্রয়োজন সুযোগ, সম্মান এবং পাশে থাকার মানুষ। 🌱
বাংলাদেশে হাজারো শিশু বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠছে। কিন্তু দুঃখজনকভাবে, তাদের অনেকেই এখনো শিক্ষা, থেরাপি, সামাজিক গ্রহণযোগ্যতা এবং দক্ষতা উন্নয়নের পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত। অনেক ক্ষেত্রে তারা করুণা পায়, কিন্তু প্রয়োজনীয় সহায়তা পায় না।
প্রতিবন্ধী শিশুদেরও রয়েছে স্বপ্ন, অনুভূতি এবং প্রতিভা। সঠিক দিকনির্দেশনা, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ এবং পরিবারের পাশাপাশি সমাজের সমর্থন পেলে তারাও নিজেদের সক্ষমতা বিকশিত করতে পারে।
একটি সচেতন সমাজ শুধু সহানুভূতি দেখায় না, সুযোগ তৈরি করে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন, থেরাপি এবং সামাজিক অন্তর্ভুক্তি কোনো দয়া নয়, এটি তাদের মৌলিক অধিকার।
আসুন, দৃষ্টিভঙ্গি বদলাই। “অসহায়” নয়, সম্ভাবনাময় মানুষ হিসেবে দেখতে শিখি। 💚
#স্বপ্নকুঁড়ি
10/05/2026
"মা'' ভালোবাসা, ধৈর্য আর নির্ভরতার আরেক নাম 💙️🌸️
প্রতিটি শিশুর পথচলায় একজন মায়ের ভূমিকা অসীম। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনেও একজন মায়ের ভূমিকা আরও গভীর। প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জ, শেখা, সাহস আর এগিয়ে যাওয়ার প্রতিটি মুহূর্তে মায়েরাই হয়ে ওঠেন সবচেয়ে বড় শক্তি।🌸️
স্বপ্নকুঁড়ি বিশ্বাস করে, প্রতিটি শিশুই সম্ভাবনাময়। আর সেই সম্ভাবনাকে এগিয়ে নিতে পরিবারের ভালোবাসা, যত্ন ও সমর্থন অপরিহার্য।
এই মা দিবসে সকল মায়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। 💙️
#মাদিবস #স্বপ্নকুঁড়ি
08/05/2026
বিশ্ব রেড ক্রিসেন্ট রেড ক্রস দিবসে চুনকা লাইব্রেরি, নারায়ণগঞ্জে আয়োজিত স্টলে আমাদের জন্য ছিল কিছু অনুপ্রেরণামূলক মুহূর্ত 🌱
স্টল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এড. আলহাজ্ব আবুল কালাম এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা আমাদের স্বপ্নকুঁড়ির উদ্যোগের বিশেষ প্রশংসা করেন।
তাদের উৎসাহ, আগ্রহ এবং আমাদের উদ্যোগ সম্পর্কে ইতিবাচক মন্তব্য আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। 🌱
#স্বপ্নকুঁড়ি
08/05/2026
কৃতজ্ঞতা ও ধন্যবাদ 🌱
গতকাল বিশ্ব রেড ক্রিসেন্ট রেড ক্রস দিবসে আমাদের স্টল পরিচালনার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ Red Crescent Youth, Narayanganj-কে।
স্বপ্নকুঁড়ির পক্ষ থেকে শিশুদের তৈরি পণ্য উপহার হিসেবে তুলে দেওয়ার সুযোগ হয় মাহমুদা মুন্সী, ইউনিট লেভেল অফিসার এবং সানজিদা আক্তার মিতু, যুব প্রধান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট-এর হাতে।
এছাড়াও মাননীয় জেলা প্রশাসক জনাব অধ্যাপক মামুন মাহমুদ স্যারকে ধন্যবাদ আমাদের উদ্যোগকে সহযোগিতা ও অনুমতি প্রদানের জন্য।
এই সমর্থন আমাদের মতো নতুন একটি উদ্যোগকে সামনে এগিয়ে যাওয়ার সাহস ও অনুপ্রেরণা দেয়।
🌱 একসাথে এগিয়ে যেতে চাই।
#স্বপ্নকুঁড়ি