Gopaldi Pourashava

Gopaldi Pourashava

Share

গোপালদী পৌরসভা একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান যা স্থানীয় সরকার শাখায় পরিচালনা হয়।

07/11/2024

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু প্রতারক চক্র বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ভোগীদের মোবাইলে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীর পরিচয় দিয়ে এবং বিভিন্ন লোভ দিখিয়ে একটি কোড বলার মাধ্যমে ভাতাভোগীর টাকা নিয়ে যাচ্ছে। ভাতার ব্যাপারে কোন কল আসলে কোন তথ্য দিবেন না। প্রয়োজনে নিজ নিজ পৌরসভা/ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন।

06/11/2024

একটি বিশেষ বিজ্ঞপ্তি

“কর দিন সেবা নিন

কর পরিশোধ করা আপনার নাগরিক দায়িত্ব”

এতদ্বারা অত্র #পৌরসভার সকল হোল্ডিং মালিকগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ২০১৪-২০২৪ পর্যন্ত ১০ (দশ) বছরে যাহাদের হোল্ডিং কর সম্পূর্ণ বা আংশিক বকেয়া রহিয়াছে তাহাদেরকে আগামী ২০ ডিসেম্বর/২০২৪খ্রিঃ তারিখের মধ্যে সমস্ত বকেয়া কর পরিশোধ করিবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।


যদি কোন হোল্ডিং মালিক ২০ ডিসেম্বর /২০২৪খ্রিঃ তারিখের মধ্যে কর পরিশোধ না করেন তাহলে ২১ ডিসেম্বর/২০২৪খ্রিঃ তারিখ হইতে বিধি মোতাবেক বকেয়া করের উপর ৫% সারচার্জ আরোপ হইয়া চক্রবৃদ্ধি হারে আদায় যোগ্য হইবে।

অনুরোধক্রমে

শাহনাজ পারভীন বীথি
প্রশাসক
গোপালদী পৌরসভা, নারায়ণগঞ্জ।

28/02/2024
হার পাওয়ার প্রকল্প 24/09/2023

প্রশিক্ষণ শেষে প্রতি জনকে একটি করে ল্যাপটপ প্রদান করা হবে।
মেয়েরা আবেদন করতে পারেন।
হার পাওয়ার প্রজেক্টঃ প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন।
আবেদনের শেষ তারিখঃ ০৫/১০/২০২৩
আবেদনের লিংকঃ https://www.herpower.gov.bd/
আড়াইহাজার:
উপজেলায়_বিনামূল্যে_নারীদের_ফ্রিল্যান্সিং_প্রশিক্ষণ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় 'হার পাওয়ার (প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন)' প্রকল্পের মাধ্যমে ০৫ (পাঁচ) মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।
আড়াইহাজার উপজেলায় ৯টি ব্যাচে মোট ১৮৫ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
আড়াইহাজার উপজেলায় পরিচালিত প্রশিক্ষণের কোর্সসমূহ হচ্ছে-
(১) IT Service Provider (ISP) এর ৪টি ব্যাচে মোট ৮০ জন
(২) Graphics Design (GD) এর ২টি ব্যাচে মোট ৪০ জন
(৩) Web Development (WD) এর ১টি ব্যাচে মোট ২০ জন
(৪) Digital Marketing (DM) এর ১টি ব্যাচে মোট ২০ জন এবং
(৫) Women E-commerce Professional (WEP) এর ১টি ব্যাচে মোট ২৫ জন

হার পাওয়ার প্রকল্প প্রত্যেক জেলায় ২৫ জন করে ৪৩টি জেলায় ১,০৭৫ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হবে। লেভেল-১ এ প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ নেবে ২...

28/06/2023

সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক 🕌🌙

20/06/2023

জরুরী বিজ্ঞপ্তি

গোপালদী পৌরসভার জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল রোজঃ বুধবার গোপালদী পৌরসভার মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য গোপালদী বাজার, রামচন্দ্রদী বাজার, কলাগাছিয়া বাজার, মোল্লারচর বাজারসহ অত্র পৌরসভার সকল বাজারের সকল দোকান সকাল ০৮ঃ০০ হতে বিকাল ০৪ঃ০০ টা পর্যন্ত বন্ধ রেখে নির্বাচন কাজের সহযোগিতার জন্য অনুরোধ করা হলো।

আদেশক্রমে
উপজেলা নির্বাহী কর্মকর্তা
আড়াইহাজার।

Photos from Gopaldi Pourashava's post 20/02/2023

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালদী পৌরসভার পক্ষ থেকে মেয়র এম এ হালিম সিকদারের নেতৃত্বে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন।

Want your business to be the top-listed Government Service in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Narayanganj

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00