18/03/2026
গোদনাইল আলোকিত যুব শক্তি সংগঠনের উদ্যোগে ইয়ুথ লীড গ্লোবাল-বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় ঈদ সামগ্রী উপহার ২০২৬
আমাদের সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থায়নে উক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
ঈদের আনন্দ উৎসবে পরিনত করতে দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বাসায় গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে।
১৮ মার্চ ২০২৬, এই কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮,৯ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর রাকিবুল ইসলাম ইফতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদনাইল আলোকিত যুব শক্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: রাসেল তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও ফুলজান আদর্শ স্কুলের প্রধান শিক্ষক জিএম সোলায়মান।
আরো উপস্থিত ছিলেন বায়তুল মালেক জামে মসজিদের ইমাম মো. সাদ্দাম হোসাইন, ইয়ুথ লীড গ্লোবাল এর হেড অফ এইচআর মেহেদী হাসান আশিক, হেড অফ কমিউনিকেশন মো:রাকিবুল হাসান, গোদনাইল আলোকিত যুব শক্তি'র অর্থ সম্পাদক রাতুল হাসান, দপ্তর সম্পাদক আরমান গাজী, ক্রিয়া সম্পাদক জাহিদুল ইসলাম ,সদস্য তানভীর মোল্লা, সায়েদ প্রমুখ।
15/03/2026
আসুন সামর্থ্য ভাগাভাগি করি, ইদ হোক মানুষের আনন্দের উৎসব। 💚
#গোদনাইল_আলোকিত_যুব_শক্তি
14/03/2026
দোয়া ও ইফতার মাহফিল ২০২৬
১৩/৩/২০২৬ রোজ শুক্রবার বায়তুল মালেক জামে মসজিদে গোদনাইল আলোকিত যুব শক্তির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়।
12/03/2026
আাগামী ১৩/৩/২০২৬ রোজ শুক্রবার গোদনাইল আলোকিত যুব শক্তির ইফতারের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে আমন্ত্রিত
স্থান: বায়তুল মালেক জামে মসজিদ।
10/01/2026
গোদনাইল আলোকিত যুব শক্তি সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ২০২৬ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি, সকাল ১০টায় ফুলজান আদর্শ স্কুলের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গোদনাইল আলোকিত যুব শক্তির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাসেল তালুকদার, সভাপতি নুর মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি জি এম সোলায়মান, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইফতি, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আশিক, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল, রাকিবুল হাসান, অর্থ সম্পাদক রাতুল ইসলাম, দপ্তর সম্পাদক আরমান গাজী , প্রচার সম্পাদক শফিকুল ইসলাম,সদস্য সায়েদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মো.বাবু, মো.রাসেল।
#গোদনাইল_আলোকিত_যুব_শক্তি
27/12/2025
আপনি/আপনারা ইতিমধ্যে জানেন, আমরা ২০১৯ সাল থেকে টানা ৬ বছর নিয়মিত শীতবস্ত্র বিতরণ করে আসছি। আমাদের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের অর্থ ও পরিশ্রমে আমরা এই কাজটি করে যাচ্ছি।
এই বছর ২০২৫ সালে শীতের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। তাই সকলের প্রতি আন্তরিক নিবেদন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাড়ান।
আমরা নগদ টাকা সংগ্রহ করছি। এই কাজে আপনাদের সকলের অংশগ্রহণ প্রত্যাশা করি।
বিকাশ:০১৫৭৭০২৯১৮৭
20/12/2025
দোয়া ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯/১২/২০২৫ রোজ শুক্রবার বাদ জুম্মা বায়তুল মালেক জামে মসজিদে শহীদ শরিফ ওসমান হাদির জন্য দোয়া ও গোদনাইল আলোকিত যুব শক্তির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাসেল তালুকদার, সভাপতি নুর মোহাম্মদ,সিনিয়র সহ সভাপতি জি. এম. সোলায়মান, সহসভাপতি আব্দুল মজিদ, সহ সাধারণ সম্পাদক মাহাদি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আশিক, সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল হাসান, অর্থ সম্পাদক রাতুল হাসান,দপ্তর সম্পাদক আরমান গাজী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য আব্দুর রহমান সাজিদ।
আরো উপস্থিত ছিলেন বায়তুল মালেক জামে মসজিদের ইমাম ও খতিব মো. সাদ্দাম হোসেন।
18/12/2025
১৯/১২/২০২৫ বাদ জুম্মা বায়তুল মালেক জামে মসজিদে শহীদ শরিফ ওসমান হাদির জন্য দোয়া করা হবে। সকলকে দোয়ায় অংশ গ্রহণের আহ্বান করা হলো।
12/12/2025
গোদনাইল আলোকিত যুব শক্তি সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট APL Season-1 এর ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণ
১২ ডিসেম্বর ২০২৫, গোদনাইল মদিনাবাগ এলাকায় গোদনাইল আলোকিত যুব শক্তি সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট APL Season-1 এর ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে সেমিফাইনালে গোদনাইল আলোকিত যুব শক্তি ক্রিকেট টিম এর সাথে জয়ী হয়ে ফাইনালে যায় ফুলজান আদর্শ স্কুল ক্রিকেট টিম।
গ্রুপ চ্যাম্পিয়ন ইয়ুথ লীড গ্লোবাল ক্রিকেট টিম'কে পরাজিত করে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ফুলজান আদর্শ স্কুল ক্রিকেট টিম।
পরে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮,৯ নং ওয়ার্ড যুব কাউন্সিলর ও নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিল সম্পাদক, গোদনাইল আলোকিত যুব শক্তির সাধারণ সম্পাদক এবং ইয়ুথ লীড গ্লোবাল এর ফাউন্ডার প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম ইফতি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদনাইল আলোকিত যুব শক্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো.রাসেল তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন গোদনাইল আলোকিত যুব শক্তি সংগঠনের নির্বাহী সভাপতি নুর মোহাম্মদ, ফুলজান আদর্শ স্কুলের প্রধান শিক্ষক জি.এম সোলায়মান, ইয়ুথ লীড গ্লোবাল এর হেড অফ এইচআর মেহেদী হাসান আশিক, সবুজ সংঘের দায়িত্বশীল মোঃ মাহাদী হাসান, সেবা সংঘের সভাপতি আব্দুল্লাহ মাজিদ।
আরো উপস্থিত ছিলেন গোদনাইল আলোকিত যুব শক্তির সাংগঠনিক সম্পাদক মো: রাকিবুল হাসান, অর্থ সম্পাদক রাতুল হাসান, দপ্তর সম্পাদক আরমান গাজী, পাঠাগার সম্পাদক রায়হান ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য মো: সবুজ, ইরফান গাজী, শাওন পাঠান সহ আরো অনেকে।
11/12/2025
কে জিতবে এবারের APL ক্রিকেট টুর্নামেন্ট
ইয়ুথ লিড গ্লোবাল, গোদনাইল আলোকিত যুব শক্তি নাকি ফুলজান আদর্শ স্কুল।