Jamaat Six Ward South, Narayanganj City
Welcome to Official page Of Jamaat Six Ward South,Narayanganj City. The Oldest and Largest Islamic Political
party in Bangladesh.
04/07/2026
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরীর
মাসব্যাপী কর্মসূচি-
২ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত মহানগরী, থানা ও ওয়ার্ড পর্যায়ে গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও সহমর্মিতা।
১৫ জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান।
১৭ জুলাই গণজাগরণের গণরায় বাস্তবায়নের দাবিতে যুব র্যালি।
১৮–৩১ জুলাই থানা ও ওয়ার্ডে জুলাই স্মৃতিচারণ, ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা এবং শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল। এছাড়াও থানা ভিত্তিক গণরায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ।
১ আগস্ট মহানগরীর উদ্যোগে গণহত্যার বিচার ও জুলাইয়ের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল।
২–৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে গণসমাবেশ ও বিভিন্ন কর্মসূচি পালন।
৫ আগস্ট মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া এবং ছাত্র-জনতাসহ মতবিনিময় সভা।
আমাদের দাবিসমূহ:
জুলাইয়ের খুনিদের এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া দ্রুততর করতে হবে।
শহীদ শফিক ওসমান বিন হাদিসহ খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
গণঅভ্যুত্থানের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী
নারায়ণগঞ্জ মহানগরী
Bangladesh Jamaat-e-Islami
City Jamaat Narayanganj
Dr. Shafiqur Rahman
Abdul Zabbar
Mainuddin Ahmad
Muhammad Jamal Hossain
মাওলানা আবদুল জব্বার মিডিয়া টিম
Jamaat Adamjeenagar, Narayanganj City
Jamaat Shiddirganj East
Jamaat Six Ward North, Narayanganj City
Jamaat Six Ward South, Narayanganj City
6No Ward Bji Media Cell,Ncc
18/06/2026
আগামী ১৯ই জুন নারায়ণগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন ও বিরোধীদলীয় নেতা,আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান এমপির আগমন উপলক্ষে নাসিক ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত
গতকাল ১৮ই জুন বৃহস্পতিবার,বাদ আছর,
বাংলাদেশ জামায়াতে ইসলামী,সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার অন্তর্গত নাসিক ৬নং ওয়ার্ডের উদ্যোগে আগামী ১৯ই জুন কর্মী সম্মেলন ও আমীরে জামায়াত বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান এমপির আগমন উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সেক্রেটারি ইসমাইল হোসেন ইমনের পরিচালনায় মিছিলটির নেতৃত্ব প্রদান করেন জামায়াত মনোনীত নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী,নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের মজলিসে শূরার অন্যতম সদস্য আব্দুল গফুর মোল্লা।
স্বাগত মিছিলটি আদমজীনগর বাইতুন নুর জামে মসজিদ রোড থেকে নতুন বাজার আজমেরী হোটেল রোড হয়ে আদমজী বাজার দিয়ে সোনামিয়া মার্কেট সংলগ্ন অফিসে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নাসিক ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর বাইতুল মাল সেক্রেটারি হাজী আনোয়ার হুসাইন শেখসহ বিভিন্ন ওয়ার্ড-
ইউনিটের দায়িত্বশীলগণ,কর্মী বাহিনী, শুভাকাঙ্ক্ষীগণ।
বার্তা প্রেরক
সহকারী,
আইটি,মিডিয়া,প্রচার বিভাগ,
আদমজীনগর থানা
Dr. Shafiqur Rahman
Abdul Zabbar
Mainuddin Ahmad
Muhammad Jamal Hossain
Bangladesh Jamaat-e-Islami
City Jamaat Narayanganj
Jamaat Adamjeenagar, Narayanganj City
Jamaat Shiddirganj East
Jamaat Six Ward South, Narayanganj City
Jamaat Six Ward North, Narayanganj City
মাওলানা আবদুল জব্বার মিডিয়া টিম
18/06/2026
আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ।
আগামীকাল ১৯ই জুন কর্মী সম্মেলন
সফল করুন,সফল হোক।
সকাল ৯টার সম্মেলন
সফল করুন,সফল হোক।
আমীরে জামায়াতের আগমন
শুভেচ্ছা স্বাগতম।
বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান
এমপির আগমন শুভেচ্ছা স্বাগতম।
৬নং ওয়ার্ডের পক্ষ থেকে
লাল গোলাপ শুভেচ্ছা।
আদমজীবাসীর পক্ষ থেকে
লাল গোলাপ শুভেচ্ছা।
Dr. Shafiqur Rahman
Abdul Zabbar
City Jamaat Narayanganj
Jamaat Adamjeenagar, Narayanganj City
Jamaat Shiddirganj East
Jamaat Six Ward South, Narayanganj City
Jamaat Six Ward North, Narayanganj City
Muhammad Jamal Hossain
Bangladesh Jamaat-e-Islami
14/06/2026
13/06/2026
জামায়াতে ইসলামী ইসলামী দল নয়—এটা প্রমাণের জন্য কারো কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না” — মাওলানা আবদুল জব্বার
বাংলাদেশ জামায়াতে ইসলামী,নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার অন্তর্গত ৬নং দক্ষিণ ও উত্তর ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাওলানা আবদুল জব্বার বলেছেন, “জামায়াতে ইসলামী ইসলামী দল নয়—এ কথা প্রমাণ করার জন্য কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই। কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ, জনগণের সেবা ও নৈতিক সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টাই জামায়াতে ইসলামীর পরিচয় বহন করে।”
তিনি বলেন, ইসলামের আদর্শ বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই দলটির মূল লক্ষ্য। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বীকৃতির চেয়ে জনগণের কাছে জবাবদিহিতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই অধিক গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, অপপ্রচার ও বিভ্রান্তির মাধ্যমে সত্যকে আড়াল করা যায় না। আদর্শিক সংগ্রাম ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমেই একটি সংগঠনের প্রকৃত পরিচয় প্রকাশ পায়।
বার্তা প্রেরক
সহকারী,
প্রচার বিভাগ,
সিদ্ধিরগঞ্জ পূর্ব
(এডমিন পোষ্ট)
Abdul Zabbar
Muhammad Jamal Hossain
Bangladesh Jamaat-e-Islami
City Jamaat Narayanganj
Jamaat Shiddirganj East
Jamaat Adamjeenagar, Narayanganj City
Jamaat Six Ward North, Narayanganj City
Jamaat Six Ward South, Narayanganj City
৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামী মিডিয়া
13/06/2026
“সৎ লোকদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে”
—মুহাম্মাদ জামাল হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামী,সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার ৬নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ জামাল হোসাইন।
তিনি বলেন, “একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে সৎ, যোগ্য ও আদর্শবান মানুষদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হলে অন্যায়, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব।”
তিনি আরও বলেন, ঈদের শিক্ষা হলো পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ত্যাগের চেতনা ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করা। তিনি সমাজের সর্বস্তরে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনীর এ আয়োজন সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
বার্তা প্রেরক
সহকারী,
প্রচার বিভাগ,
সিদ্ধিরগঞ্জ পূর্ব
(এডমিন পোস্ট)
Abdul Zabbar
Muhammad Jamal Hossain
Jamaat Six Ward North, Narayanganj City
Jamaat Six Ward South, Narayanganj City
City Jamaat Narayanganj
৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামী মিডিয়া
Jamaat Shiddirganj East
Bangladesh Jamaat-e-Islami
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Narayanganj
