Customs Excise and VAT, Sonargaon Division, Dhaka-East

Customs Excise and VAT,  Sonargaon Division, Dhaka-East

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Customs Excise and VAT, Sonargaon Division, Dhaka-East, Government Organization, Jamir Khan Complex (2nd floor), Kanchpur bus stand, Kanchpur, Sonargaon, Narayanganj.

19/09/2020
কাস্টম হাউসে করোনার থাবা, শারীরিক দূরত্ব নিশ্চিতের দাবি 29/05/2020

https://www.banglanews24.com/daily-chittagong/news/bd/791013.details

কাস্টম হাউসে করোনার থাবা, শারীরিক দূরত্ব নিশ্চিতের দাবি চট্টগ্রাম: দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে করোনার থাবায় উদ্বেগ বাড়ছে সংশ্লিষ...

কাস্টমস-ভ্যাটের ২১ জন করোনা আক্রান্ত | banglatribune.com 29/05/2020

https://www.banglatribune.com/business/news/625658/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AE%E0%A6%B8-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%A8%E0%A7%A7-%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4

কাস্টমস-ভ্যাটের ২১ জন করোনা আক্রান্ত | banglatribune.com রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে বৃহস্পতিবার (২৮ মে) পর্যন্ত কাস্টমস ও ভ্যাটের ২১ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাই...

29/05/2020

সম্মানিত করদাতা,

করোনা (কোভিড-১৯) মহামারীর কারণে যে সকল ব্যবসায়ীগণ মার্চ/২০ ও এপ্রিল/২০ মাসের দাখিলপত্র (মূসক-৯.১) নির্ধারিত সময়ের মধ্যে পেশ করতে পারেন নি, জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ মোতাবেক আগামী ০৯ জুন, ২০২০ তারিখের মধ্যে কোন প্রকার সুদ বা জরিমানা ব্যতীত মূসক অনলাইন সিস্টেমে বা সংলিষ্ট সার্কেল অফিসে তারা উক্ত দাখিলপত্র পেশ করতে পারবেন। উল্লেখ্য, মে/২০ মাসের দাখিলপত্র পেশের শেষ মেয়াদ ১৫ জুন, ২০২০। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন।

সুরক্ষা ছাড়াই শুল্কায়ন, ঝুঁকিতে কাস্টমস কর্মকর্তারা | শেয়ার বিজ 09/04/2020

https://sharebiz.net/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8/

সুরক্ষা ছাড়াই শুল্কায়ন, ঝুঁকিতে কাস্টমস কর্মকর্তারা | শেয়ার বিজ # হাউস-স্টেশনে নিজস্ব ব্যবস্থাপনায় সীমিত সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছে # নির্দেশনা দিয়েই খালাস, সুরক্ষাসামগ্র.....

24/10/2019

⚙ উপকরণ কী?

🍀 উপকরণ বলতে কোন মূসক নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক তার পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত সকল ধরণের কাঁচামাল, মোড়ক সামগ্রী, সেবা, জ্বালানী হিসাবে ব্যবহৃত যে কোন পদার্থ, যন্ত্রপাতি ও যন্ত্রাংশকে বুঝায়।

🍀 এছাড়া কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক পাইকারী বা খুচরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিক্রয়ের বা বিনিময়ের উদ্দেশ্যে অথবা অন্য কোনভাবে হস্তান্তরের উদ্দেশ্যে আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যই উপকরণ।

☘মূল্য সংযোজন কর আইন ১৯৯১ এ উপকরণের একটি সংজ্ঞা ছিল। উপকরণ কর রেয়াতের পরিধি ও ব্যাপ্তি সম্প্রসারণের উদ্দেশ্যে নতুন আইনে উপকরণের কোন সংজ্ঞা রাখা হয়নি।

🌏 উপকরণ কর কী?

নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত বা অন্য কোন নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে উপকরণ বা কাঁচা মাল ক্রয়ের ক্ষেত্রে উক্ত উপকরণের মূল্যের উপর যে মূল্য সংযোজন কর পরিশোধ করা হয়, সেটাই উপকরণ কর।

♻️ উপকরণ কর রেয়াত কি?
💥💥💥💥💥💥💥💥💥💥

🍀 কোন মূসক নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য বা সেবা সরবরাহের বিপরীতে ১৫% হিসাবে প্রযোজ্য মূসক পরিশোধ করেন। উক্তরূপ মূসক দাখিলপত্রের ভিত্তিতে বা চলতি হিসাবের মাধ্যমে পরিশোধ করতে হয়। উক্ত পণ্য বা সেবা প্রস্তুতকালে ব্যবহৃত উপকরণ ক্রয়ের সময়ে উপকরণের উপর যে মূসক একবার তিনি প্রদান করেছেন, তা প্রদেয় করের বিপরীতে হ্রাসকারী সমন্বয় গ্রহণ করাকেই উপকরণ কর রেয়াত বলে।
অর্থাৎ নীট মূসক= প্রদেয় - রেয়াত

☘ ধরা যাক, পণ্য/সেবা উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত/ক্রয়কৃত উপকরণের মূল্য ছিল ১০০/- টাকা। উপকরণের উপর পরিশোধিত মূসক -এর পরিমাণ ১৫% হারে মোট ১৫/- টাকা। উক্ত উপকরণ দিয়ে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য যদি ১৩০ টাকা (মূসক ব্যতীত) হয়, তবে উক্ত উৎপাদিত পণ্যের সরবরাহ পর্যায়ে আরোপযোগ্য মূসক -এর পরিমাণ হয় ১৩০/- x ১৫%= ১৯.৫০/- টাকা। সুতরাং তার উৎপাদিত পণ্যের সরবরাহের ক্ষেত্রে প্রকৃত পরিশোধযোগ্য মূসক -এর পরিমাণ দাঁড়াবে (১৯.৫০-১৫)=৪.৫০/- টাকা। এক্ষেত্রে উপকরণ করের পরিমাণ ১৫/- টাকা, যা তার উৎপাদিত পণ্যের সরবরাহ/বিক্রয় পর্যায়ে প্রদেয় মূসক ১৯.৫০ টাকার বিপরীতে সমন্বয় করা হয়েছে এবং সে কারণে নীট ৪.৫০ টাকা পরিশোধযোগ্য হয়েছে। এই হ্রাসকারী সমন্বয়ই উপকরণ কর রেয়াত গ্রহণ।

🍀কিভাবে উপকরণ কর রেয়াত গ্রহণ করা যায়?
⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙⚙

✅ নিবন্ধিত করদাতা তাঁর কর্তৃক আমদানিকৃত/ক্রীত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর সংশ্লিষ্ট করমেয়াদের দাখিলপত্রের ৪র্থ অংশে লিপিবদ্ধ করবেন। অতঃপর সরবরাহকৃত পণ্য বা সেবার ক্ষেত্রে যে মূল্য সংযোজন কর প্রদেয় হবে, তার থেকে উপকরণ ক্রয় বাবদ পরিশোধিত মূল্য সংযোজন কর বিয়োগ করবেন। অবশিষ্টাংশের সাথে বৃদ্ধিকারী সমন্বয় যোগ করে এবং হ্রাসকারী সমন্বয় বিয়োগ করে নীট প্রদেয় অর্থ সরকারের অনুকূলে পরিশোধ করবেন।

নীট প্রদেয় ভ্যাট= বিক্রয়ের উপর প্রযোজ্য ভ্যাট - উপকরণ রেয়াত + বৃদ্ধিকারী সমন্বয় - হ্রাসকারী সমন্বয়

🍀🍀 উপকরণ কর রেয়াত গ্রহণের ক্ষেত্রে মূল শর্তসমূহ
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

✅ রেয়াত গ্রহীতাকে মূসক নিবন্ধিত হতে হবে।
✅ উপকরণ কর রেয়াত নিতে হলে অবশ্যই ১৫% হারে উৎপাদ কর (output tax) দিতে হবে। এরূপ ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তি আদর্শ হার হোক বা হ্রাসকারী হার হোক যে কোন ধরণের পরিশোধিত উপকরণ কর (input tax) রেয়াত নিতে পারবেন।
✅ শুধুমাত্র উৎপাদ বা প্রদেয় করের বিপরীতে রেয়াত গ্রহণ করতে হবে।
✅ উপকরণ কর পরিশোধের বৈধ দলিল অর্থাৎ আমদানীর ক্ষেত্রে বিল অব এন্ট্রি বা স্থানীয় ক্রয়ের মূসক-৬.৩ চালানপত্র থাকতে হবে।
✅ বিল অব এন্ট্রি বা মূসক-৬.৩ চালানপত্রে রেয়াত গ্রহীতার মূসক নিবন্ধন নম্বরসহ পূর্ণ নাম ও ঠিকানা থাকতে হবে।
✅ ক্রয়কৃত উপকরণ সংশ্লিষ্ট কর মেয়াদে নিজ ব্যবসা প্রাঙ্গনে সম্পূর্ণ পৌঁছানোর পর, উক্ত কর মেয়াদে রেয়াত গ্রহণ করতে হবে। তবে, উপকরণ ক্রয়ের দলিল তার নিকট থাকা সত্ত্বেও যুক্তিসংগত কারণে একই কর মেয়াদে তার প্রাঙ্গনে ক্রয়কৃত উপকরণ প্রবেশ করাতে ব্যর্থ হলে বা ভুলবশত একই কর মেয়াদে রেয়াত গ্রহণ না করলে পরবর্তী দু’টি কর মেয়াদের মধ্যে রেয়াত গ্রহণ করা যাবে।
✅ উপকরণ উৎপাদ সহগ (মূসক ৪.৩) ঘোষণায় সংশ্লিষ্ট উপকরণের নাম উল্লেখপূর্বক যথাযথ ব্যয় বিশ্লেষণ থাকতে হবে। রেয়াত নিতে হলে সকল নিবন্ধিত ব্যক্তিকেই এটা করতে হবে। উপকরণ উৎপাদ সহগে অন্তর্ভুক্ত নয় এমন উপকরণের বিপরীতে পরিশোধিত মূসক রেয়াত নেয়া যাবে না।
✅ কোন উপকরণের ক্রয়মূল্য ১ লাখ টাকার বেশি হলে তা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করতে হবে। এর ব্যাতিক্রম হলে রেয়াত গ্রহণ অবৈধ হয়ে যাবে। ধরা যাক, স্থানীয় বাজার থেকে ক্রীত কোন একটি উপকরণের মূল্য ১০ লাখ টাকা। এই মূল্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট/চেক/মানি ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করা হলে রেয়াত নেয়া যাবে।
✅ রেয়াত নিতে হলে যে ব্যাংকের মাধ্যমে উপকরণের মূল্য পরিশোধ করবেন, সেই ব্যাংক হিসাবের বিষয়ে ভ্যাট অফিসে মূসক নিবন্ধন ফরম (মূসক ২.১) ঘোষণা দিতে হবে। অঘোষিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করলে রেয়াত নেয়া যাবে না ।
✅ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানি শুল্ক স্টেশন হতে ছাড়কৃত উপকরণের ক্ষেত্রে, যে কারণে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করা হয়েছে, তা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাংক গ্যারান্টির অংশের সাথে সংশ্লিষ্ট মূসক রেয়াত নেয়া যাবে।
✅ ক্রীত উপকরণ রেয়াত গ্রহীতার অধিকারে না এসে অন্যের অধিকারে বা দখলে থাকলে রেয়াত গ্রহণ করা যাবে না।
✅ যানবাহন, চিত্ত বিনোদন, পরিবহন, খেলাধূলা বা সামাজিক কাজে পরিশোধিত মূসক রেয়াত নেয়া যাবে না।
✅ ক্রয় রেজিস্টার (মূসক-৬.১) এর কলাম ৫ থেকে ১৪ তে উপকরণ ক্রয় সংশ্লিষ্ট তথ্য এন্ট্রি দিতে হবে।
✅ সংশ্লিষ্ট কর মেয়াদের দাখিলপত্রের ৪র্থ অংশে (নোট ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ দ্রষ্টব্য) উপকরণ ক্রয় এবং রেয়াত গ্রহণের তথ্য প্রদর্শন করতে হবে।

✳️✳️ কোন ধরণের প্রতিষ্ঠান উপকরণ কর রেয়াত গ্রহণ করতে পারবে না?

🍀🍀 নিম্নবর্ণিত প্রতিষ্ঠান উপকরণ কর রেয়াত গ্রহণ করতে পারবেন না:
⚙ টার্ণওভার করের আওতায় তালিকাভুক্ত প্রতিষ্ঠান;
⚙ মূসক প্রদানের দায় হতে অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠান;
⚙আইনের ৩য় তফসিলে বর্ণিত হ্রাসকৃত হারে মূসক প্রদানকারী প্রতিষ্ঠান;
⚙ আইনের ৩য় তফসিলে বর্ণিত সুনির্দিষ্ট পরিমাণে মূসক পরিশোধকারী প্রতিষ্ঠান।

✅✅ আমদানি পর্যায়ে পরিশোধিত ৫% AT রেয়াত নেয়া যাবে কি?
🍀🍀 আমদানিকৃত পণ্যের উপর ৫% AT বা আগাম কর আদায় করা হয়। এই ৫% আগাম কর আমদানি পর্যায়ে প্রদেয় ১৫% মূসকের অতিরিক্ত হিসাবে আদায়যোগ্য। আগাম কর রেয়াত নেয়া যাবে না। তবে দাখিলপত্রের ৬ষ্ঠ অংশে এন্ট্রি দিয়ে হ্রাসকারী সমন্বয় গ্রহণ করা যাবে।

✅✅ হ্রাসকৃত হারে কোন সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সরবরাহ গ্রহণকারী কর্তৃক সংশ্লিষ্ট মূসক রেয়াত নেয়া যাবে কি?

🍀🍀 বর্তমানে কতিপয় পণ্য ও সেবা সরবরাহের ক্ষেত্রে হ্রাসকৃত হার প্রযোজ্য। কোন নিবন্ধিত পণ্য উৎপাদনকারী বা সেবা প্রদানকারী (যিনি নিজস্ব সরবরাহের উপর ১৫% হারে মূসক দেন) যদি উপকরণ হিসাবে হ্রাসকৃত হারে কোন সরবরাহ গ্রহণ করেন, তিনি তাঁর উৎপাদিত পণ্য বা সেবার বিপরীতে উক্ত মূসক উপকরণ কর হিসাবে রেয়াত গ্রহণ করতে পারবেন।

✅✅ কোন প্রতিষ্ঠান একই কাঁচামাল ব্যবহার করে হ্রাসকৃত হারে সরবরাহযোগ্য পণ্য এবং আদর্শ হারের পণ্য উৎপাদন করলে কিভাবে উপকরণের উপর কর রেয়াত গ্রহণ করতে হবে?

🍀🍀 কোন প্রতিষ্ঠানে একই রেয়াতযোগ্য উপকরণ ব্যবহার করে হ্রাসকৃত হারের পণ্য এবং আদর্শ হারের পণ্য উৎপাদিত হলে, প্রথমে উপকরণের উপর পরিশোধিত সমুদয় উপকরণ কর, দাখিল পত্রের ক্রয় অংশে লিখে প্রদেয় উৎপাদ করের বিপরীতে রেয়াত গ্রহণ করতে হবে। পরে, প্রতি কর মেয়াদ শেষে উক্ত কর মেয়াদে হ্রাসকৃত হারে উৎপাদিত ও সরবরাহকৃত পণ্যে যে পরিমাণ উপকরণ ব্যবহৃত হয়েছে, সেই পরিমাণ উপকরণের উপর গৃহীত রেয়াত প্রযোজ্য নয় বিধায় দাখিলপত্রের বৃদ্ধিকারী সমন্বয় অংশে উক্তরূপ গৃহীত রেয়াতের পরিমাণ উল্লেখ করতে হবে।

✅✅ কোন প্রতিষ্ঠান একই কাঁচামাল ব্যবহার করে মূসক অব্যহতি প্রাপ্ত পণ্য এবং মূসকযোগ্য পণ্য উৎপাদন করলে কিভাবে উপকরণ কর রেয়াত গ্রহণ করতে হবে?

☘☘ কোন প্রতিষ্ঠানে একই উপকরণ ব্যবহার করে মূসকযোগ্য পণ্য উৎপাদন করার পাশাপাশি মূসক অব্যাহতি প্রাপ্ত পণ্যও উৎপাদন করা হলে মূসক অব্যাহতি প্রাপ্ত পণ্যের উৎপাদনে ও সরবরাহে ব্যবহৃত উপকরণের ক্ষেত্রে গৃহীত রেয়াত একই পদ্ধতিতে দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় অংশে এন্ট্রি দিতে হবে।

🍀🍀 উপকরণ কর রেয়াতের সুবিধাসমূহ
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

✅ রেয়াত গ্রহণের ফলে করের উপর করের আপতন (tax on tax) বা বোঝা বাড়ে না।
✅ প্রকৃত কর ভার (tax burden) হ্রাস পায়।
✅ মূসক শৃঙ্খল (VAT Chain) প্রতিষ্ঠিত হয়।
✅ পণ্য/সেবার মূল্য স্থিতিশীল থাকে।
✅ ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়।
✅ মূসক আইনের বিধি বিধান পরিপালনে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। সৎ ব্যবসায়ীদের জন্য রেয়াত এক ধরণের প্রণোদনা হিসেবে কাজ করে।

©A.K.M Mahbubur Rahman

Want your business to be the top-listed Government Service in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Jamir Khan Complex (2nd Floor), Kanchpur Bus Stand, Kanchpur, Sonargaon
Narayanganj