15/05/2025
Rupganj BNP
আমরা সবাই জিয়ার সেনা ভয় করিনা বুলেট বোমা। ���
বাংলাদেশ জিন্দাবাদ ���
15/05/2025
12/03/2025
এই বয়সে একটু আকটু রক্ত গরম সবারই থাকে। আর এই রক্ত গরম থাকাতেই আমরা ৩৬ই জুলাই২৪ স্বৈরাচার মুক্ত স্বাধীনতা পেয়েছি।
একজন প্রতিবাদ কারী ছাত্রনেতার হাতে যেভাবে হাত কড়া পরানো হয়েছে যা কোন স্বৈরাচারের হাতেও পরানো হয়না।
তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এইসব ভুলগুলো এলাকার মুরুব্বিরা সব সময় সহজেই সমাধান করে দেয়।
ছেলেটা হয়ত কথা বলার বচন এবং ভঙ্গিমা খারাপ ছিলো কিন্তু এই আচরণের আগে তাদের সাথে ঘটে গেছে অনেক বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা যা দেরিতে হলেও জানতে পেরেছি।
ঝামেলা সূচনা হয়েছে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের সাথে গাড়ি ওভারটেকিং নিয়ে।
প্রাইভেটকার এবং হুন্ডা একসাথে একটা টলিকে ওভারটেকিং করার সময় হুন্ডায় থাকা ইউনিয়ন ছাত্রদল সেক্রেটারি হুন্ডাসহ রাস্তার পাশে পড়ে গিয়ে আঘাত পায়।
প্রাইভেট কার গাড়িটি না থামিয়ে যখন স্থানীয় বাজার গৃদকালিন্দিয়া পৌঁছায় তখন পিছন থেকে হুন্ডায় থাকা ওরা গাড়ীর গতিরোধ করে তখনই ঝামেলা শুরু হয়।
ঐ সময় কাবির ঘটনা স্থলে আসলে গাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে হয়ত হাতাহাতিও হয়।
গাড়ীর লোকজন গাড়ী রেখে থানায় এসে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে কাবিরকে গ্রেফতার করতে যায়।
কাবির থানায় যেতে না চাইলে পুলিশ ফোর্স কোন প্রকার তদন্ত ছাড়াই থানায় নেওয়ার চেষ্টা করে এবং ওসির সাথে যোগাযোগ করে কাবিরকে অপরাধী বানানোর চেষ্টা করে।
এভাবেই ঝামেলা শুরু হয়ে এক পর্যায়ে এলাকার মুরুব্বিরা সমাধানও করে ফেলে কিন্তু তার আগেই সোস্যাল মিডিয়ায় নিউজ ভাইরাল হয়ে কাবির অপরাধী হয়ে যায়।
দল তাকে ততক্ষনাত শাস্তি সরূপ বহিষ্কারও করে।
#অবিলম্বে_এই_প্রতিবাদী_ছাত্রনেতার_মুক্তি_চাই
কপি পোস্ট
21/01/2025
একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রথম কোটে তোলার ছবি
গুজব লীগ এখন আমাদেরকে মানবতা শিখায় সহানুভূতি শিখায়।।মো ময়নুল আহমেদ
20/01/2025
জিয়াউর রহমান,এমন এক কিংবদন্তীর নাম।যার জীবন শুধু জন্ম ও মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নয়।মৃত্যু তার বিশাল কর্মময় জীবনের কাছে পরাজিত।
বগুড়ার বাগবাড়ীতে আজকের দিনে জন্ম নেয়া কমল,ধীরে ধীরে হয়ে উঠলেন বাংলাদেশের মানুষের সবচেয়ে ভালবাসার শ্রদ্ধার পাত্র,হলেন মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,আধুনিক বাংলার স্থপতি,হয়ে উঠলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
জিয়াউর রহমান,আমার কাছে শুধুই প্রেসিডেন্ট নয়,তিনি আমার জীবনের অনেক কিছু,তার ডাকেই জীবনকে তুচ্ছ করে মহান মুক্তিযুদ্ধে যাওয়া।আমি খুবই ভাগ্যবান,এ মহান নেতার হাত ধরেই,তার আদর্শে অনুপ্রানিত হয়ে রাজনেতিক জীবন শুরু ।
অসম্ভব ব্যস্ত এ নেতা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১৯দফা,খালখনন,কৃষি বিপ্লবে, শিল্পবিপ্লবসহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করেন।আন্তজার্তিক অংগনে সার্ক,ওআইসি সহ বিভিন্ন জোটে কার্যকরী ভুমিকা রাখেন।
কতটা জনপ্রিয় জিয়াউর রহমান,তার মৃত্যতে জাতি ৪০ দিনের শোক ঘোষণা করেন।ইতিহাসে সবচেয়ে বড় জানাজা নামাজ, প্রায় ৩০ লক্ষ লোক তার জানাজায় অংশগ্রহন করেন।
আজ এ দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের ৮৯তম জন্ম বার্ষিকীতে তার রূহের মাগফেরাত কামনা করছি।তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এবং তারই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল,নারায়নগঞ্জ-১ রূপগঞ্জ বিএনপির পক্ষ থেকে সবাইকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি---
কাজী মনিরুজ্জামান মনির,
নির্বাহী সদস্য,বিএনপি
20/01/2025
আমার নেতা, আমার অহংকার
প্রাণপ্রিয় লিডার Abu Masum Mohammad ভাই❤️🌾
16/01/2025
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ১৬ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার বেলা ২-৩০ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিববৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সভাপতি/আহবায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ।
যৌথসভায় নিম্নবর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় :
১। ১৯ জানুয়ারী ২০২৫, রবিবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
২। আগামী ১৯ জানুয়ারী ২০২৫, রবিবার বেলা ২ টায় রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।
৩। দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক সমূহে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
৪। দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে।
৫। ১৯ জানুয়ারী ২০২৫, রবিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিট সমূহে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিগুলোতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Narayanganj
11996
