সালামের কাসিদা।
Voice Of Zaker party
জাকের পার্টি সমস্ত রাজনৈতিক ও ইসলামিক কার্যক্রম। লাইভ এবং ভিডিওর মাধ্যমে অনলাইন সম্প্রচার করা হবে।
Zaker Party is all political and Islamic activities.
Broadcasting will be done live and online via video.
29/05/2026
শেরপুর জাকের মঞ্জিলে ঈদুল আজহার জামায়াত
বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (রঃ) ছাহেবের পুণ্যভূমি পাকুরিয়া, শেরপুরে অবস্থিত পবিত্র জাকের মঞ্জিলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত হয় জেলা জাকের পার্টির মহা ঈদ জামায়াত।
ঈদের এই মহিমান্বিত জামায়াতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ঈমান, ভ্রাতৃত্ব, আত্মত্যাগ ও মানবতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে বিশ্ব ওলী আবির্ভাব মঞ্জিল প্রাঙ্গণ।
28/05/2026
পবিত্র ঈদুল আযহা
জাকের পার্টি চেয়ারম্যানের শুভেচ্ছা
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষ্যে প্রদত্ত এক শুভেচ্ছা বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, পবিত্র এ লগ্নে মূল আদর্শ স্রোতে সকলকে ফিরে আসার দৃপ্ত শপথে উজ্জীবিত হতে হবে।
তিঁনি আশা প্রকাশ করেন, সকল অসত্য, অসুন্দর ও অকল্যাণের কুরবাণী হবে ঈদুল আযহার পবিত্র লগ্নে। একই সাথে ঈদুল আযহায় নিহিত শিক্ষা ও তাৎপর্য যথাযথ অনুধাবন করে মুসলিম উম্মাহ সার্বিক ভাবে এগিয়ে যাবে। সম্পৃক্ত হবে আলোর মিছিলে। সত্য ও সুন্দরের জয়গানে মুখরিত হবে বিশ্ব মানবতা।
ঈদ মোবারক।
27/05/2026
জাকের পার্টি চেয়ারম্যানের শোক
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মোঃ জিয়াউর রহমান জিয়া’র আকস্মিক ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, শুভানুধ্যায়ী, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
জাকের পার্টি চেয়ারম্যান বলেন, সাংগঠনিক কর্মকাণ্ডে একনিষ্ঠতা, দায়িত্ববোধ এবং জাকের পার্টির আদর্শের প্রতি অবিচল আস্থায় উজ্জ্বল ছিলেন জিয়াউর রহমান জিয়া। একজন সৎ, বিনয়ী ও কর্মীবান্ধব নেতা হিসেবে তিনি সবার হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।
জিয়াউর রহমান জিয়া সবসময় সাহসিকতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও সংগঠনের প্রতি ভালোবাসা দলীয় নেতাকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁর অকাল মৃত্যুতে জাকের পার্টি একজন পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
26/05/2026
আজ ৯ জিলহজ, পবিত্র আরাফার দিন।
মক্কা, মিনা ও আরাফাতের বিস্তীর্ণ প্রান্তরে আজ লাখো হাজির কণ্ঠে ধ্বনিত হচ্ছে— “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক…”
ইবাদত, তাওবা, অশ্রু আর হৃদয়ভরা প্রার্থনায় মুখরিত আজকের এই মহিমান্বিত দিন। মানবতার শান্তি, ক্ষমা ও মুক্তির আশায় বিশ্ব মুসলিম উম্মাহ আজ মহান আল্লাহর দরবারে নিবেদিত।
আল্লাহ তাআলা সকল হাজিদের হজ কবুল করুন এবং আমাদের সবাইকে তাঁর রহমত, মাগফিরাত ও নৈকট্য দান করুন। আমিন।
25/05/2026
সকলের দাওয়াত রইল।
25/05/2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ সকালে জাতীয় কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ করে জাকের পার্টি।
পরে জাতীয় কবির মাজার জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
24/05/2026
"বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি- আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম- সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।"
💟✍️কাজী নজরুল ইসলাম।
জাকের পার্টির লক্ষ্য সংসদ নয়। জাকের পার্টির লক্ষ্য ইমাম মেহেদী আলাইহি ওয়াসাল্লাম।
Click here to claim your Sponsored Listing.
