১৯ নং ওয়ার্ড, নাসিক

১৯ নং ওয়ার্ড, নাসিক

Share

This page will provide you the all kinds of news and information about ward no.19 of Narayanganj City Corporation.

20/04/2023

দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিমদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।🌹❤️
ঈদ মোবারক

15/12/2022
Photos from ১৯ নং ওয়ার্ড, নাসিক's post 23/01/2022

আজ ২৩/০১/২০২২ ইং তারিখ রোজ রবিবার ১৯ নং ওয়ার্ডবাসীর সাথে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আলহাজ্ব ফয়সাল মোঃ সাগর ভাই।

17/01/2022

সদ্য সমাপ্ত সিটি নির্বাচন প্রসঙ্গ এবং নবনির্বাচিত জন প্রতিনিধিদেরকে ফয়সাল মোঃ সাগর এর পক্ষ থেকে শুভেচ্ছা বানী।
====================================

প্রিয় ১৯নং ওয়ার্ডবাসী,
আসসালামু আলাইকুম।
বিগত দিনে ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনে আপনাদের দোয়া, সমর্থনে এবং ভোটে আমি কাউন্সিলর নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন, সর্বদা পাবলিক সার্ভিস দেয়া, জনগণের পাশে থাকা ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার আপ্রান চেষ্টা করেছি। তার পুর্বে ২০০৩ সাল হতে আমার পিতার অসুস্থতার কারনে নিরলসভাবে একই কাজ করার যথাসাধ্য চেষ্টা করেছি। এই কাজ কর্ম করতে গিয়ে সর্বদা সকল ক্ষেত্রে আমি আমার সততা, নিষ্ঠা, নীতি ও আদর্শ বজায় রেখে কারো ক্ষতি না করে সকল পঞ্চায়েতের সাথে সু-সম্পর্ক স্থাপন করে বিভিন্ন বিষয় সমাধান করার চেষ্টা করেছি। আপনারা যেকোনো কাজে ডাকলে সব সময় দিনে রাতে সেই ডাকে সাড়া দিয়েছি। এতবছরে আমি চেষ্টা করেছি আমার নিকট হতে- যেকোনো সনদ, স্বাক্ষর বা পাবলিক সার্ভিস নিতে যাতে কোনো ভোগান্তি পোহাতে না হয়। আমি সর্বদা চেষ্টা করেছি আমার ওয়ার্ডের সকল সামাজিক অনুষ্ঠান ও বিচার আচার, রাজনৈতিক, সাংস্কৃতিক, খেলাধুলা, ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার জন্য। এবং করোনা কালীন মহাসংকটেও সব ক্ষেত্রে আপনাদের পাশে ছিলাম।

অত্র ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি হাসপাতাল ও হাই স্কুল প্রতিষ্ঠার। আপনাদের দোয়ায় মেয়র মহোদয়ের মাধ্যমে সিটি কর্পোরেশন হতে অত্র ওয়ার্ডে একটি ছয়তলা বিশিষ্ট হাসপাতাল টেন্ডার ও ওয়ার্ক অর্ডার সম্পন্ন হয়েছে যা শুধুমাত্র কাজ ধরার অপেক্ষায় এবং হাই স্কুলের জন্য প্রায় ৮০ শতাংশ জমি ভরাট করা হয়েছে যা অচিরেই বাস্তবায়নের পথে। রাস্তা ঘাট, ড্রেন, কবরস্থান, পার্ক, মাঠ, কমিউনিটি সেন্টার, ব্রীজ, বাজার, নতুন সড়ক, সড়ক বাতি সহ বাকি উন্নয়ন যা করেছি তা আপনাদের সামনে দৃশ্যমান।

গত ১৬ই জানুয়ারি ২০২২ নির্বাচন হয়ে গেল। আমি বিশ্বাস করি যে, আল্লাহ যা কিছু করেছেন মঙ্গলের জন্যই করেছেন। সব কিছুর জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এই নির্বাচনে যারা আমার পাশে ছিলেন তাদের সহ ১৯ নং ওয়ার্ডবাসীকে আমি কৃতজ্ঞতা জানাই। নব নির্বাচিত মাননীয় মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী, ১৯ নং ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর আলহাজ্ব মোখলেছুর রহমান চৌধুরী এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জনাবা শিউলী নওশাদকে নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং তাদের মাধ্যমে অত্র ওয়ার্ডে আরোও অধিকতর উন্নয়ন ও জনগণের সেবা পাবে বলে আমি আশা করি। তারা যদি প্রয়োজন মনে করেন তাহলে যেকোনো কাজে এলাকার স্বার্থে তাদের সর্বদা সহযোগীতা করার জন্য আমাকে পাশে পাবেন- ঈনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন- এই প্রার্থনা করছি।

Photos from ১৯ নং ওয়ার্ড, নাসিক's post 14/01/2022

১৯নং ওয়ার্ডে শান্তিনগর এলাকায় আইভীর প্রতিনিধি দল।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পক্ষ থেকে ১৯নং ওয়ার্ডে শান্তিনগর এলাকায় আইভীর প্রতিনিধি দল।

ডা. সেলিনা হায়াৎ আইভী গতকাল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেন। এসময় তিনি শান্তিনগর এলাকায় গনসংযোগে করতে যেতে পারেননি।

এই জন্য আমরা অনেক দুঃখিত তবে আইভী আপা বলেছেন আল্লাহ যদি আমাকে মেয়র হিসেবে জয় লাভ করে সর্ব প্রথম আমি শান্তিনগর এলাকায় আসবো। এই সময় তারা আরো বলেন আপনারা সবাই সাগরের প্রতি খেয়াল রাখবেন, মেয়র ও কাউন্সিলর দুই জন মিলে এই উন্নয়ন করেছে। এ নৌকা আইভীর নৌকা, বিজয়ের নৌকা, বঙ্গবন্ধুর নৌকা। এ নৌকাকে রোধ করার ক্ষমতা কারও নেই। আমি এসেছি শান্তিনগর এলাকায় আইভীর প্রতিনিধি দল হিসেবে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় মদনগঞ্জ শান্তিনগর এলাকায় নৌকার পক্ষে এক হয়ে কাজ করতে বলেন।

প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও যুবলীগ নেতা আলী রেজা রিপনসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগরকে নিয়ে ১৯ নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব কফিলউদ্দিন'র সভাপতিত্বে এক উঠান বৈঠক ও পরে গণসংযোগ করে নৌকা ও করাত মার্কার ভোট প্রার্থনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাজী মোশারফ হোসেন, সালাউদ্দিন, তরিকত সংগঠন'র নেতা-নেত্রী বৃন্দ সহ মদনগঞ্জ শান্তিনগর এলাকাবাসী।

13/01/2022

যে কারনে নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী মহোদয় ১৯ নং ওয়ার্ডে এসেও শান্তিনগরে গনসংযোগ করতে যেতে পারলেন না.....

Want your business to be the top-listed Government Service in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

82, M N Ghoshal Road, Madanganj Bazar
Narayanganj
1414

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00