29/09/2025
🦢 তাজা রাজহাঁস পাওয়া যাচ্ছে! 🦢
✨ রাজহাঁসের মাংসে রয়েছে প্রচুর প্রোটিন, ভিটামিন ও মিনারেল – যা শরীরকে রাখে সুস্থ ও শক্তিশালী।
✨ এর মাংস সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর, বিশেষ করে বিশেষ আয়োজনের জন্য রাজহাঁস সবসময়ই সেরা পছন্দ।
📌 দাম:
০স্লটার রাজহাঁস: প্রতি কেজি ১১০০ টাকা
০লাইভ ওয়েট রাজহাঁস: প্রতি কেজি ৯৫০ টাকা
👉 ফ্রেশ ও হালাল প্রসেসিং করা হয়।
👉 হোম ডেলিভারির সুবিধা পাওয়া যাবে (শর্তসাপেক্ষ)।
📞 অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন এখনই!
১ম ২টি অর্ডার ফ্রী ডেলিভারি দেওয়া হবে।
27/09/2025
কোয়েল পাখির মাংস!! (ফ্রী ডেলিভারি)
সম্পূর্ণ প্রসেসিং করা।
১ বক্সে মোট ১০ পিস কোয়েল পাবেন।
প্রতিটির ওজন ৭০-৯০ গ্রাম
▪কোয়েল পাখির মাংস কেন খাবেন ?
➡কোয়েল পাখির মাংসে ফ্যাট খুবই কম থাকে এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে।
যারা ওজন কমাতে চান বা বজায় রাখতে চান তাদের জন্য একদম আদর্শ ।
এতে যেসব ফ্যাট থাকে সেগুলির বেশিরভাগই আনস্যাচুরেটেড, যা হার্টের জন্য ভীষন ভালো।
এছাড়া কোয়েলের মাংসের ফলিক এসিড গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিতে কার্যকরী।
আমাদের থেকে কেন কোয়েল পাখির মাংস কিনবেন ?
✔আমরা নিজেরা সংগ্রহ করে এই কোয়েলের মাংসগুলো হালালভাবে জবাই করে থাকি।
✔আমাদের কোয়েল পাখির মাংসগুলো ১০০% ফ্রেশ জীবাণুমুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে প্রসেসিং করি
✔জবাই হওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ফ্রোজেন কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি।
☎️ বিস্তারিত জানতে ও অর্ডার করতে পেজে মেসেজ করুন
প্রথম ২ টি অর্ডার ফ্রি ডেলিভারি দেওয়া হবে সিদ্ধিরগঞ্জ এর মধ্যে ।(২০ পিস করে অর্ডার করতে হবে)
26/09/2025
✅ চিকেন আইটেম (ফ্রী ডেলিভারি)
চিকেন উইংস -৩২০ টাকা কেজি
👉৩ কেজি+ নিলে প্রতি কেজি -৩১০ টাকা
চিকেন ড্রামস্টিক -৩৭৫ টাকা কেজি
👉 ৩ কেজি+ নিলে প্রতি কেজি -৩৬০ টাকা
চিকেন লেগ পিস-৩৮০ টাকা কেজি
👉 ৩ কেজি+ নিলে প্রতি কেজি -৩৬০ টাকা
চিকেন ব্রেস্ট (বোনলেস)-৪৮০ টাকা কেজি
👉 ৩ কেজি+ নিলে প্রতি কেজি -৪৬০ টাকা
চিকেন গিলা-৩৩০ টাকা কেজি
👉 ৩ কেজি+ নিলে প্রতি কেজি -৩১০ টাকা
চিকেন লিভার-৩৩০ টাকা কেজি
👉 ৩ কেজি+ নিলে প্রতি কেজি -৩১০ টাকা
চিকেন পায়া -২৫০ টাকা কেজি
👉৩ কেজি+ নিলে প্রতি কেজি -২৩০ টাকা
চিকেন স্কিন-২৫০ টাকা কেজি
👉৩ কেজি+ নিলে প্রতি কেজি -২২০ টাকা
[সিদ্ধিরগঞ্জ এর মধ্যে ৫ কেজি করে অর্ডার করলে ফ্রী ডেলিভারি পাবেন প্রথম ৫ জন।
সিদ্ধিরগঞ্জ এর বাহিরে নারায়ণগঞ্জ এর মধ্যে প্রথম ১ একজন কে ফ্রী ডেলিভারি দেওয়া হবে। মিনিমাম ৭ কেজি অর্ডার করতে হবে।]
✅অর্ডার করতে এখনই ইনবক্স করুন
⚠️বিঃদ্রঃ সকল পণ্যের মূল্য পরিবর্তনশীল।
19/09/2025
আসসালামু আলাইকুম
প্রিয় ৭ নং ওয়ার্ড এলাকাবাসী আগামী কালকে (২০/৯/২০২৫)শনিবার টিসিবি মাল সকাল ১০ টা থেকে বিতরণ শুরু হবে। যারা এখনো টিসিবি মাল সংগ্রহ করেননি তারা আগামী কালকে সকালে কার্ড নিয়ে কদমতলী প্রধান জামে মসজিদ সংলগ্ন উকিল ফকিরের মাজারের সামনে চলে আসবেন।
চাল, ডাল, তেল, চিনি= ৫৪০ টাকা
ডাল, তেল, চিনি= ৩৯০ টাকা
19/09/2025
২০২৪ সালে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে সরকার পতন আন্দোলনে রূপ নেয়। আমরা যখন এলাকায় থেকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য বের হতাম, তখন প্রায়ই শোনা যেত আমাদের নাম থানায় দেওয়া হচ্ছে। এমনও সময় গেছে যখন পুলিশের ভয়ে টানা ১০ দিন পলাতক থাকতে হয়েছে।
সে সময়ে আমাদের এলাকায় পূর্ববর্তী সরকারের অনেক নেতা–কর্মী, যদিও তারা সরাসরি আন্দোলনে যোগ দিতে পারেননি, তবুও বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছেন। তারা কখনো কারো সাথে ঝগড়া-বিবাদে জড়াননি, কিংবা ক্ষমতার অপব্যবহার করেননি। শুধুমাত্র রাজনীতি করেন বলে তাদের জেল খাটতে হবে—এটা আসলে নোংরা রাজনীতির খেলা, যার অবসান ৫ আগস্টেই হওয়ার কথা ছিলো, কিন্তু তা আজও চলমান।
পূর্ববর্তী সরকার বা সেই দলের কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি ছিলো। কারো আসলেই খারাপ কাজের সঙ্গে জড়িত কিনা তা এলাকায় খোঁজখবর নিলেই বোঝা সম্ভব।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের ছেলে আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমাদের জানামতে, সে কখনো কারো ক্ষতি করেনি। কিন্তু গতকাল রাতে পুলিশ তাকে বাড়ি থেকে নিয়ে গেছে। শুধুমাত্র রাজনীতি করত বলেই সে খারাপ বিষয় টা মোটেই এমন না । আমরা তাকে খুব কাছ থেকে দেখেছি, এবং জানি সে কেমন মানুষ ছিলো।
আমরা এবং আমাদের টিম তার এ গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।