চরফ্যাসন উপজেলা,জামায়াতে ইসলামী

চরফ্যাসন উপজেলা,জামায়াতে ইসলামী

Share

দেশ গড়ার শপথ নিন,
দাড়িপাল্লায় ভোট দিন।

01/06/2026

এখন জামায়াতের অবদান ভুলতে বসেছেন.?
দীর্ঘ ৩০ বছরের আন্দোলনের সাথী ছিলাম

28/05/2026

"قُلْ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ“
عِيدُ مُبَارَكٌ
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
ঈদ মোবারক! 🌙

​ঈদুল আযহা আপনার জীবনে বয়ে আনুক অসীম ত্যাগের মহিমা। ত্যাগ ও তাকওয়ায় পরিপূর্ণ হোক আপনার জীবন। জীবনের সব অহংকার, কলুষতা, স্বার্থপরতা ও সংকীর্ণতা ধুয়ে-মুছে যাক এই পবিত্র দিনের আলোয়। সর্বোপরি এই ঈদ আপনার ও আপনার পরিবারে বয়ে আনুক অফুরন্ত আনন্দ আর প্রশান্তি।

27/05/2026

চরফ্যাশন পৌরসভা সহ চরফ্যাশন উপজেলার সর্বস্তরের জনগণ, দেশবাসী ও প্রবাসে অবস্থানরত ভাই-বোনদেরকে জানাই পবিত্র
ইদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক 🎉🤍

25/05/2026

জামাল উদ্দিন ভাইয়ের জানাজার নামাজ আগামীকাল সকাল ৯:০০ টায়।
সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
স্থান: কুচিয়ামোড়া ফাজিল মাদ্রাসার মাঠ।

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিনাবাদ ইউনিয়ন আমীর জামাল উদ্দিন ভাই আজ বিকাল ০৩:৫০ মিনিটে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে সংগঠন এক নিবেদিতপ্রাণ কর্মী ও অভিভাবকসুলভ দায়িত্বশীলকে হারালো। তিনি দ্বীনের পথে আজীবন কাজ করে গেছেন এবং সমাজে ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

চরফ্যাশন উপজেলা জামায়াতের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর নিকট তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।


অধ্যক্ষ মীর শরীফ হোসাইন
আমির
চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামী।

25/05/2026

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিনাবাদ ইউনিয়ন আমীর জামাল উদ্দিন ভাই আজ বিকাল ০৩:৫০ মিনিটে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে সংগঠন এক নিবেদিতপ্রাণ কর্মী ও অভিভাবকসুলভ দায়িত্বশীলকে হারালো। তিনি দ্বীনের পথে আজীবন কাজ করে গেছেন এবং সমাজে ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

চরফ্যাশন উপজেলা জামায়াতের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর নিকট তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।


অধ্যক্ষ মীর শরীফ হোসাইন
আমির
চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামী।

Photos from চরফ্যাসন উপজেলা,জামায়াতে ইসলামী's post 25/05/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আমিনাবাদ ইউনিয়ন আমির মাওলানা জামাল উদ্দিন
চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন- মরহুমের জীবনের সমস্ত ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের অধিবাসী করুন।

25/05/2026

ছাত্র জনতার রক্তের বদলে আপনারা মুক্তি পেয়েছেন- সেই সুবাদে ক্ষমতাও পেয়েছেন,,
সেই ক্ষমতা দারুণ ভাবে সেই ছাত্র জনতার উপরেই প্রয়োগ করতেছেন

24/05/2026

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

চরফ্যাশন পৌরসভা সহ চরফ্যাশন উপজেলার সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

পবিত্র ঈদুল আজহা ত্যাগ, কোরবানি, মানবতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। এই ঈদ আমাদের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সামাজিক সম্প্রীতি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জাগ্রত করুক।

আসুন, ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেই এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি।

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণ দান করুন।
ঈদ মোবারক।


অধ্যক্ষ মীর শরীফ হোসাইন
আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী
চরফ্যাশন উপজেলা শাখা

---

24/05/2026

দেশবাসীকে মাননীয় বিরোধীদলীয় নেতার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ২৪ মে এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “হজরত ইব্রাহিম (আ.) তাঁর স্ত্রী হজরত হাজেরা এবং প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শ উজ্জীবিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা আমাদের অনুপ্রেরণা জোগায়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। তারা বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ যাতে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে না পারে সেজন্য তারা নানা ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিতে হবে। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”

তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমরা হজরত ইব্রাহিম (আ.), হজরত হাজেরা এবং হজরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের সেই ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জানমাল ও প্রিয় বস্তু কোরবানি করতে পারি, তবেই আমাদের ত্যাগ ও কোরবানি আল্লাহর নিকট কবুল ও সার্থক হবে, ইনশাআল্লাহ।

তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন এবং নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান।”

জামায়াতে ইসলামীর কে কোথায় ঈদ উদযাপন করবেন-

নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি ঢাকায়, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি ঢাকায়, নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায়, নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নিজ এলাকার ইদগা মাঠে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।

এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে, এডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন।

Want your business to be the top-listed Government Service in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Narsingdi
8340