মানবিক সহায়তা বক্স

মানবিক সহায়তা বক্স

Share

" ভালো থাকতে চাই ভালো রাখতে চাই সুস্থ স?

22/01/2026
30/11/2023

🟢বিষন্নতায় ছেয়ে গেছে পুরো শরীর মুখ। পায়ের রক্ত নালী নষ্ট হয়ে হারিয়েছেন পা এখন উপার্জনে অক্ষম । অভাব অনটনের সংসারে ছেলে মেয়ে সহ পরিবারের সদস্য ছয়জন।

🟢বলছি , মেডিসিন সহায়তা বক্স হতে নিয়মিত সেবা গ্রহীতা ফরিদ মিয়ার কথা। এমন হাজারো ফরিদ মিয়া নিভৃতচারী হয়তো চক্ষু লজ্জায় হাত ও পাততে পারেন না সবার কাছে।

🟢মানবিক সহায়তা বক্স সেবা সেই সব মানুষের কল্যাণে সব সময় নিবেদিত। সাহায্য ও সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রমে । আপনার সহযোগিতা একান্ত কাম্য।

✅বিঃদ্রঃ আপনার এলাকায় নিকটস্থ ফার্মেসিতে মানবিক সহায়তা বক্স বিনামূল্যে সেটআপ করতে তথ্য দিয়ে সহায়তা করুন । আমাদের এই উদ্যোগ ছড়িয়ে দিতে চাই সর্বত্র

আর্থিক সহায়তা প্রদান করতে বা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে কল/হোয়াটসঅ্যাপ করুন 01740-200905

26/11/2023

আলহামদুলিল্লাহ অসহায় সহায় সম্বলহীন বাস্তহারা মায়ের চিকিৎসা সম্পন্ন । আমাদের এই মানবিক কাজে মানবিক ডাকে সাড়া দিয়ে যারা সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
মহান আল্লাহ তায়ালা সবাইকে উত্তম বিনিময় দান করুন।

25/11/2023

আলহামদুলিল্লাহ অসহায়, সহায় সম্বলহীন বাস্তহারা মায়ের অপারেশনের জন্য মানবিক সহায়তা প্রদান করেছেন ফেমাস ডায়াগনোস্টিক সেন্টারের পরিচালক জনাব Tanzim Ahmed kalam ভাই।
মানবিকমনা কালাম ভাই এবং উনার প্রতিষ্ঠানের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। উল্লেখ্য যে ,নরসিংদীর মধ্যে চিকিৎসা সেবাই প্রথম সিটিস্ক্যান সেবা চালু করে নরসিংদীতে নতুন মাত্রা যোগ করেছেন উনি।

Photos from মানবিক সহায়তা বক্স's post 21/11/2023

আলহামদুলিল্লাহ গতকাল ২০/১১/২৩ইং তারিখে ঘোড়াদিয়া সাকুর ঘাটে CHCP উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব সোহেল আব্বাস সাহেবের এস,এস মেডিকেল হলে একটি মানবিক সহায়তা বক্স সেটআপ করা হয়েছে।
ঘোড়াদিয়া এলাকা সহ তৎসংলগ্ন এলাকার সবার প্রতি অনুরোধ আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রমে পাশে থাকবেন ইনশাল্লাহ

অনুরোধে ,
বেলাল হোসাইন
উদ্যোক্তা
মানবিক সহায়তা বক্স
প্রয়োজনে 01740-200905

19/11/2023

অসহায় ফরিদ মিয়ার মতোই জীর্ণশীর্ণ আমার মেডিসিন সহায়তা বক্স। জীবন ও জীবিকার তাগিদে ব্যস্ততায় পূর্ণ মনোযোগ দিতে পারছি না ।
ব্যস্ততা আমায় ক্ষমা করো । অসহায় মানুষের অসহায়ত্ব আমাকে খুব অস্বস্তিতে রাখে। ইচ্ছে করে বিলিয়ে দেয় নিজেকে সম্পূর্ণ রুপে তাদের কল্যাণে কিন্তু সে সৌভাগ্য আমার নেই তাই সাধ ও সাধ্যের মধ্যে যতোটুকু পারি সময় দিয়ে চেষ্টা করে যাচ্ছি উনাদের পাশে থাকতে। বাকিটা আল্লাহ ভরসা!!

এ রকম অসহায় ফরিদরা প্রতিনিয়তই আসে সবাইকে সামনে নিয়ে আসা সম্ভব হয় না । এমন অসহায় একজন ফরিদ ই এ রকম হাজারো অসহায়ের জীবন্ত প্রতিচ্ছবি। থাকবেন কি এ অসহায়দের পাশে আমাদের সাথে?

আপনার বাসায় জমে থাকা অব্যবহৃত ভালো ঔষধ সমূহ অথবা নগদ অর্থ দিয়ে ও যুক্ত হতে পারেন আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রমে ।
আমাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন 01740200905

কৃতজ্ঞতায়,
বেলাল হোসাইন
উদ্যোক্তা
মেডিসিন সহায়তা বক্স।

14/11/2023

আলহামদুলিল্লাহ রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর বাজারের স্বনামধন্য পল্লী চিকিৎসক জনাব মাসুদ রানা সাহেবের চেম্বারে সেটআপ কৃত অসহায় দুস্থদের জন্য মেডিসিন সহায়তা বক্স ওপেন করে খুব ইমোশনাল হয়ে গেলাম।
মানুষের জন্য মানুষের ভালোবাসা সত্যি অন্যরকম এক অনুভূতির প্রকাশ। ছোট্ট একটা উদ্যোগে বিন্দু বিন্দু ভালবাসায় এক সিন্দু মুগ্ধতার বহিঃপ্রকাশ।।

ঠিক এভাবেই এগিয়ে যাবে অসহায় মানুষের সেবায় নিবেদিত মানবিক সহায়তা কার্যক্রম ইনশাআল্লাহ

Photos from মানবিক সহায়তা বক্স's post 14/11/2023

আলহামদুলিল্লাহ রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর বাজারের স্বনামধন্য পল্লী চিকিৎসক জনাব মাসুদ রানা সাহেবের চেম্বারে সেটআপ কৃত অসহায় দুস্থদের জন্য মেডিসিন সহায়তা বক্স ওপেন করে খুব ইমোশনাল হয়ে গেলাম।
মানুষের জন্য মানুষের ভালোবাসা সত্যি অন্যরকম এক অনুভূতির প্রকাশ। ছোট্ট একটা উদ্যোগে বিন্দু বিন্দু ভালবাসায় এক সিন্দু মুগ্ধতার বহিঃপ্রকাশ।।

ঠিক এভাবেই এগিয়ে যাবে অসহায় মানুষের সেবায় নিবেদিত মানবিক সহায়তা কার্যক্রম ইনশাআল্লাহ

12/11/2023

ষাটোর্ধ সহায় সম্বলহীন অসহায় এই মা
থাকেন মেয়ের সাথে, মেয়ের ও নেই স্বামী সেই সুবাদে মেয়ের সাথেই মা। পরিবারে কি বোঝা হয়ে থাকবেন সে জন্য গরু প্রতিপালন করতে শুরু করেন। দুর্ভাগ্য ক্রমে সেটাই কাল হয়ে দাঁড়ায়।
গরুর পায়ের পাড়া পরে আঙুলে ক্ষতের সৃষ্টি হয়। অর্থাভাবে গুরত্ব দেননি কিন্তু একটা পর্যায়ে অসহায়ত্বকে ছাপিয়ে অসুস্থতা মাথা চাড়া দিয়ে ওঠে। পায়ে পচন ধরে আঙ্গুল কাঁটা পরে তবু রেহাই হচ্ছে না। কিছুদিন ভালো ছিলেন কিন্তু এখন আবার সমস্যা দেখা দিয়েছে,পায়ে পুচ পড়ছে একই সাথে তীব্র ব্যথা।
নুন আনতে যার পান্তা ফুরায় সে কিভাবে করবেন চিকিৎসা?
পাশে দাঁড়িয়েছেন বরাবরের মতোই মাধবদি স্বাস্থ্যসেবা হাসপাতালে কর্মরত অর্থোপেডিক্স রোগ বিশেষজ্ঞ ও সার্জন মানবিক ডাঃ আব্দুল্লাহ আল মামুন স্যার ।স্যারের উদ্যোগেই মূলত এই মানবিক সহায়তার আহ্বান।
এই অসহায় মায়ের জন্য চিকিৎসা বাবদ প্রয়োজন প্রায় ৩০ হাজার টাকা। এই অসহায় মায়ের সুস্থতার জন্য মানবিক সহায়তার নিবেদন করছি

কত টাকা কত ভাবে অপচয় করি, এই অসহায় বোনের পাশে দাঁড়ায়, উনার জান্নাত উনার মা,এই মায়ের পাশে দাড়াই

বিকাশ,রকেট, নগদ (পার্সোনাল)
01740200905

বিঃদ্রঃ রোগীর পরিবার বিকাশ, রকেট, নগদ এগুলো ব্যবহার না করাই আমার নাম্বার টা দেয়া হয়েছে। ফান্ডিংকৃত সকল তথ্য পেইজে শেয়ার করা হবে ইনশাআল্লাহ

বিস্তারিত জানতে:
পেশেন্টের ছেলে : 01850209618
হাসপাতাল ভর্তি তথ্য কমেন্টসে। ধন্যবাদ সবাইকে

Photos from মানবিক সহায়তা বক্স's post 06/11/2023

আমাদের মানবিক সহায়তা বক্সের দ্বিতীয় সেটআপ পয়েন্ট ছিলো রায়পুরার প্রাণকেন্দ্রে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের সামনে মর্ডান প্লাস ফার্মা তে ।

আলহামদুলিল্লাহ স্বত্বাধিকারী রুবেল ভাই অনেক ভালো মনের একজন মানুষ। উনি নিজ দায়িত্বে এখন পর্যন্ত এখান থেকে আলহামদুলিল্লাহ অনেকেই সহযোগিতা দিতে পেরেছেন এবং কার্যক্রম চলমান রাখছেন।
আপনাদের বাসায় যদি অব্যবহৃত কোন ঔষধ থেকে থাকে তবে নষ্ট না করে ডোনেট করে দিন আমাদের মানবিক সহায়তা বক্সে চাইলে দিতে পারেন নগদ টাকাও ।গরীব অসহায় সাধারণ মানুষ আপনার সহযোগিতার প্রত্যাশায় -

বিঃদ্রঃ মানবিক সহায়তা বক্স সম্পর্কে জানতে অথবা আপনার এলাকায় বিনামূল্যে স্থাপন করতে যোগাযোগ করুন । আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি

Photos from মানবিক সহায়তা বক্স's post 03/11/2023

একটি উদ্যোগ আর শতো মানুষের ভালোবাসা সত্যি আমি অভিভূত হয় । গত কয়েকদিন আগে নরসিংদী গ্রান্ড রেষ্টুরেন্টে পল্লী চিকিৎসকদের নিয়ে নেসলে কোম্পানির আয়োজিত সায়েন্টিফিক সেমিনারে আমার উদ্যোগটি সবার সামনে তুলে ধরেন , সম্মানিত এড়িয়া ম্যানেজার তারেকুর রহমান ভাই।। উপস্থিত সবাই খুব ই পছন্দ করেছেন এবং পাশে থেকে ছড়িয়ে দেয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন আলহামদুলিল্লাহ।

আমার ক্ষুদ্র অভিঙ্গতা থেকে বলছি বিশ্বাস করুন, ভালো কাজ গুলো উপকারী ভাইরাসের মতো । আপনি যদি একবার শুরু করতে পারেন এবং এটা যদি মানবকল্যাণ মুখী কোন উদ্যোগ হয় তবে এ উদ্যোগটি সবাই নিজ দায়িত্ব মনে করে এগিয়ে নিতে পাশে দাড়ায় নিজ দায়িত্বে যেভাবে প্রজেক্টরে সামনে আমাকে দেখছেন।আমার কোন কৃতিত্ব নেই এখানে আসার যদি না এ উদ্যোগটি নিতে পারতাম।

এ উদ্যোগে কেউ টাকা দিয়ে কেউ বক্স বানিয়ে দিয়ে, দোকানদার আল তালা দিয়ে, প্রবাসী বন্ধু থেকে শুরু করে কাছের দূরের প্রিয় মানবিক মানুষ গুলো নগদ টাকা দিয়ে ,কেউ বাসা অব্যবহৃত ভালো ওষুধ গুলো দিয়ে এগিয়ে আসছেন । এভাবেই সবার সহযোগিতা গুলো আমাকে খুব বেশি দায়বদ্ধ করে তুলেছে।

আমি জানি না আমি ব্যাক্তি বেলাল কি করতে পারবো জীবনে তবে ছোট ক্ষুদ্র এই উদ্যোগটির কল্যাণে মনে আশার আলো দেখছি ঠিক এভাবে - পৃথিবীতে থেকে আমি হয়তো একদিন হারিয়ে যাবো কিন্তু এ উদ্যোগটি যদি ছড়িয়ে দিতে পারি তবে অতিরিক্ত কিছুদিন বেঁচে থাকতে পারবো হয়তো আল্লাহ যদি সহায় থাকেন।

সহযোগি, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী সহ সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। উদ্যোগটি এগিয়ে নিতে এভাবেই সবার দোয়া ও সহযোগিতায় কামনা করছি।

কৃতজ্ঞতায়,
বেলাল হোসাইন
উদ্যোক্তা
মানবিক সহায়তা বক্স
মোবাইল: 01740200905

18/09/2023

আলহামদুলিল্লাহ ।। মানবিক সহায়তা বক্স স্থাপনে এগিয়ে আসছেন
শাহাদাত ফার্মেসি ।।
প্রোঃ- মোজাম্মেল হক।
সাপমারা বাজার
রায়পুরা নরসিংদী
-----
সকলের সহযোগিতা একান্ত কাম্য ।

Want your business to be the top-listed Government Service in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Narsingdi
1630